আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Barishal
  • আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়

আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, হ?

আজ শেষ প্রহরে দাঁড়িয়ে বিদায় বলাটা খুব কষ্ট হচ্ছিল। তারপরও বিদায় জানাতে হয়। দোয়া আর ভালোবাসা রইল। বড় হও, অনেক বড়।
10/12/2025

আজ শেষ প্রহরে দাঁড়িয়ে বিদায় বলাটা খুব কষ্ট হচ্ছিল। তারপরও বিদায় জানাতে হয়। দোয়া আর ভালোবাসা রইল। বড় হও, অনেক বড়।

https://www.facebook.com/share/p/18Vs7EfLsL/আলীগঞ্জ স: প্রা: বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির ১ জন শিক্ষার্থী এই তালিকায় আছে। আ...
29/01/2025

https://www.facebook.com/share/p/18Vs7EfLsL/আলীগঞ্জ স: প্রা: বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির ১ জন শিক্ষার্থী এই তালিকায় আছে। আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া চায়,আমার বিদ্যালয় এর শিক্ষার্থীদের জন্য। বড় হয়ে তারা যেন ভালো মানুষ হয়।দেশের কল্যাণে কাজ করতে পারে।

"প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা(উপজেলা পর্যায়)  -২০২৪" সহকারী শিক্ষক ক্যাটাগরি (পুরুষ) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের আস...
09/09/2024

"প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা(উপজেলা পর্যায়) -২০২৪"
সহকারী শিক্ষক ক্যাটাগরি (পুরুষ) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হলেন বরিশাল জেলার হিজলা উপজেলার "আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের" সহকারী শিক্ষক, মোহাম্মদ সাইয়েদুল আলম (সরোয়ার)। তিনি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ "প্রাথমিক বিজ্ঞান"বিষয়ের মাস্টার ট্রেইনার। তিনি অত্যন্ত সৎ, বিনয়ী, বিচক্ষণ, আন্তরিক, দক্ষ ও অত্যন্ত ভালো মনের মানুষ । তাকে প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

 #প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে।৩১/০৭/২০২৪
31/07/2024

#প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে।৩১/০৭/২০২৪

আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা দ...
07/07/2024

আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা দল।

26/06/2024

★আপনি যদি সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন,তাহলে দেখে নিন আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে আপনার বেতন কত হবে

★আসছে ১লা জুলাইয়ে প্রত্যেক সরকারি কর্মকর্তা/ কর্মচারী তার মূল বেতনের ৫% হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবে। দক্ষতা হোক নিম্নগামী বা উর্ধ্বগামী ইনক্রিমেন্ট পাবেই ২০ তম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে ১ম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত। তবে সিলিংএ পৌছে থাকলে কোন কর্মকর্তা বা কর্মচারী আর কোন সুবিধা পান না। অর্থাৎ তার কোন বেতন বৃদ্ধি হয় না। চার্ট থেকে আমরা সহজেই অবগত হতে পারবো কার সিলিং কত পর্যন্ত। মূল বেতন বৃদ্ধি পেতে পেতে এটা স্টেজে গিয়ে আর বেতন বৃদ্ধির সুযোগ নেই এভাবেই তৈরি করা হয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ধাপগুলো।

★সার সংক্ষেপ:

★১নং গ্রেডের কোন বেতন বৃদ্ধি নেই।

★২নং গ্রেডে ৫টি ইনক্রিমেন্ট রয়েছে।

★৩নং গ্রেডে ৮টি ইনক্রিমেন্ট রয়েছে।

★২০ নং গ্রেডে ১৯টি ইনক্রিমেন্ট রয়েছে। প্রতি ইনক্রিমেন্ট এ ৫% হারে বৃদ্ধি করা হয়েছে।

★আসুন একটি উদাহরণের সাহায্যে পরিস্কার হওয়া যাক ইনক্রিমেন্ট কিভাবে লাগে----!

★ধরুন, আপনি ১৬ নম্বর গ্রেডে ১১,৮৯০ টাকা বেতন পাচ্ছেন। তাহলে আপনার মুল বেতন ১লা জুলাই/২০১৯ এ দাড়াবে ১২৪৯০ টাকা। সে হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে।

মূল বেতন ১২৪৯০ টাকা

বাড়ি ভাড়া ৫৬২০ টাকা (৪৫%অন্যান্য স্থানের হারে)

চিকিৎসা ভাতা ১৫০০ টাকা

টিফিন ভাতা ২০০ টাকা
___________________________________
মোট বেতন ভাতাদি = ১৯৮১০ টাকা মাত্র।

★মুল বেতন অনুপাতে বাড়িভাড়া বৃদ্ধি পাবেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর চার্ট থেকে ইনক্রিমেন্ট ও বাড়ি ভাড়া বের করে নিন।

★সিটি কর্পোরেশন এলাকার বাহিরের জন্য প্রযোজ্য বাড়ি ভাড়া ভাতা:

★মূল বেতন ৮২৫০-৯৭০০ বাড়ি ভাড়া ৫০%, ন্যূনতম ৪৫০০/-

★মূল বেতন ৯৭০১-১৬০০০ বাড়ি ভাড়া ৪৫%, ন্যূনতম ৪৮০০/-

★মূল বেতন ১৬০০১-৩৫৫০০ বাড়ি ভাড়া ৪০%, ন্যূনতম ৭০০০/-

★মূল বেতন ৩৫৫০১-তদূর্ধ্ব বাড়ি ভাড়া ৩৫%, ন্যূনতম ১৩৮০০/-

★চিকিৎসা ভাতা ১৫০০ টাকা

★প্রত্যেক কর্মকর্তা/ কর্মচারী ১৫০০ টাকা হারে মাসে চিকিৎসা ভাতা পান। এখানে কোন ব্যতিক্রম নেই সবাই সমহারে।

★নববর্ষ ভাতা মূল বেতনের ২০% হারে

★১লা বৈশাখ প্রত্যেকেই তাদের নিজ নিজ মূল বেতনের ২০% অর্থ উৎসব ভাতা হিসাবে পান।

★শিক্ষা সহায়ক ভাতা ১ সন্তান ৫০০, ২ সন্তান বা তদূর্ধ্ব ১০০০ টাকা।

(সকল কর্মকর্তা ও কর্মচারির জন্য প্রযোজ্য)
সংগৃহিত তথ্য)

০৭ মে ২০২৪ সরকারী প্রাথমিক বিদ্যালয় পূর্বের সময়ানুযায়ী চলবেঢাকা, ০৬ মে ২০২৪আগামী ০৭ মে ২০২৪ থেকে সকল সরকারী প্রাথমিক বিদ...
06/05/2024

০৭ মে ২০২৪ সরকারী প্রাথমিক বিদ্যালয় পূর্বের সময়ানুযায়ী চলবে

ঢাকা, ০৬ মে ২০২৪

আগামী ০৭ মে ২০২৪ থেকে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় (প্রাক-প্রাথমিক শ্রেণিসহ) ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূুহের শ্রেণিকার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষা বর্ষের বর্ষপঞ্জী অনুযায়ী চলবে।

মাহবুবুর রহমান তুহিন
সিনিয়র তথ্য অফিসার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
০১৫৫২৪৭৫০০৯

"Heat Wave" আসিতেছে----------------------------------তাই সাবধান হোন।সম্ভবতঃ ৪০°-৫০° সে.।--------------------------------...
21/04/2024

"Heat Wave" আসিতেছে
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
----------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।

10/04/2024

Address

Barishal
8260

Alerts

Be the first to know and let us send you an email when আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়:

Shortcuts

Share

Category