30/09/2024
#বিসিএস_পরীক্ষার_বয়সসীমাঃ
জীবনে বিসিএস ই সব না। তবুও বিসিএসের পিছনে ছুটে তরুণ সমাজ আজ হতাশাগ্রস্ত৷ ৩০ এ এসেও বিসিএস এ উত্তীর্ণ হয়ে ক্যাডার না পেলে বয়স শেষ হবার পর অন্য দিকে ক্যারিয়ার গড়ে তোলা একটু কঠিন তো বটেই।
আমার মতে বয়সসীমা বাড়িয়ে নয়, বরং পারলে আরো কমিয়ে ২৮ বছর করা উচিৎ। বিশ্ববিদ্যালয়গুলোর সেশনজটগুলো না থাকলেই একজন শিক্ষার্থী ২৩/২৪ বছরেই মাস্টার্স সমাপ্ত করে ফেলতে পারবে। সেই শিক্ষার্থী যদি ৪ টা বিসিএস দিয়েও উত্তীর্ণ না হতে পারে তার আর বিসিএস দেবারই প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
যারা বিসিএস পরীক্ষায় ব্যর্থ হয় তাদের কি রুটি রুজি হয় না? তারা কিন্তু এই পরীক্ষায় ব্যর্থতার পর বয়স শেষ হলে অন্য দিকে ক্যারিয়ার খুঁজে।
আবেদনের বয়স বাড়িয়ে ৩৫ করা হলে অবস্থা হবে ভয়াবহ৷ বলছিনা যে এর সুফল কেউ পাবেনা৷ হয়তো কিছু সফল হবে৷ কিন্তু ব্যর্থতার হারই হবে বেশি৷ পাঁচ বছরে কম করে হলেও আরো পনেরো লাখ বেকার যুক্ত হবে৷ যারা বিসিএসের পিছনে ছোটা বেকার৷
৩৫ এর পর রুটি-রুজির পথ দাড় করাতে বয়স যদি ৪০ হয়ে যায়.... জীবনে আর কি থাকে বলুন?