24/04/2024
শহীদ জিয়াউর রহমান কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির উপবৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী উপবৃত্তি কিস্তির টাকা পাবার জন্য তাদের মোবাইল ব্যাংকিং একাউন্ট অবশ্যই "নগদ" এ হতে হবে। অর্থাৎ যারা বিকাশ বা রকেট বা শিউর ক্যাশ দিয়েছিলে তা পরিবর্তন করে "নগদ" একাউন্ট করতে হবে। যাদের ব্যাংক একাউন্ট বা নগদ আছে তাদের দরকার নাই। কিন্ত যাদের অন্য মোবাইল অপারেটরে ব্যাংকিং একাউন্ট (বিকাশ, রকেট) তা পরিবর্তন করে ঐ একই অভিভাবকের নামে নগদ একাউন্ট খুলে আগামী রবিবার (২৮/০৪/২০২৪) কলেজে সরাসরি এসে ICT (মিরাজ স্যার) শিক্ষকের সাথে যোগাযোগ করতে নির্দেশ প্রদান করা হলো। যারা উক্ত তারিখ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে কলেজে যোগাযোগ করতে ব্যর্থ হবে, তাদের উপবৃত্তির টাকা প্রাপ্তির ব্যাপারে কোন সমস্যা হলে সেক্ষেত্রে নিজেদের দায়িত্ব নিতে হবে। উক্ত তারিখের পর কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সহযোগিতা করতে পারবে না। প্রয়োজনে যোগাযোগ করবে, মিরাজ স্যার (০১৭১১৫৭৫৫২৭, ০১৯১৯৫৭৫৫২৭).
নির্দেশক্রমে - অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান কলেজ।