02/03/2026
🎁 গল্পে গল্পে ইংরেজি শিখি – পর্ব ৬ 🎁
🐢🐇The Tortoise and the Hare (কচ্ছপ ও খরগোশ) 🐇🐢
1️⃣ One day, a hare was very proud of his speed.
👉 একদিন একটি খরগোশ তার গতির জন্য খুব গর্ব করছিল।
2️⃣ He always laughed at the slow tortoise.
👉 সে সবসময় ধীর কচ্ছপকে নিয়ে হাসত।
3️⃣ The tortoise felt sad but stayed calm.
👉 কচ্ছপ কষ্ট পেলেও শান্ত থাকল।
4️⃣ One day, he challenged the hare to a race.
👉 একদিন সে খরগোশকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ দিল।
5️⃣ The hare accepted the challenge.
👉 খরগোশ চ্যালেঞ্জ গ্রহণ করল।
6️⃣ The race began.
👉 দৌড় শুরু হলো।
7️⃣ The hare ran very fast.
👉 খরগোশ খুব দ্রুত দৌড়াল।
8️⃣ Soon, he was far ahead of the tortoise.
👉 অল্প সময়েই সে কচ্ছপের থেকে অনেক এগিয়ে গেল।
9️⃣ The hare thought, “The tortoise is very slow.”
👉 খরগোশ ভাবল, “কচ্ছপ খুব ধীর।”
🔟 So, he decided to take a nap under a tree.
👉 তাই সে একটি গাছের নিচে ঘুমানোর সিদ্ধান্ত নিল।
1️⃣1️⃣ The tortoise kept walking slowly but steadily.
👉 কচ্ছপ ধীরে কিন্তু অবিরত চলতে থাকল।
1️⃣2️⃣ At last, the tortoise reached the finish line.
👉 শেষে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেল।
1️⃣3️⃣ The hare woke up and ran fast again.
👉 খরগোশ জেগে উঠে আবার দ্রুত দৌড়াল।
1️⃣4️⃣ But it was too late.
👉 কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।
1️⃣5️⃣ The tortoise won the race.
👉 কচ্ছপ দৌড়ে জয়ী হলো।
🎁 Moral of the Story:
👉 Slow and steady wins the race.
👉 ধীরে ও স্থিরভাবে চললে জয় নিশ্চিত।
🎁আজকের Vocabulary:
🔸 Tortoise = কচ্ছপ
🔸 Hare = খরগোশ
🔸 Race = দৌড়
🔸 Proud = গর্বিত
🔸 Challenge = চ্যালেঞ্জ
🔸 Steady = স্থির