09/05/2026
ইংরেজি ব্যাকরণে WH Questions তৈরি করা খুব সহজ যদি আপনি একটি নির্দিষ্ট কাঠামো বা স্ট্রাকচার অনুসরণ করেন। নিচে সহজ নিয়মে ৩০টি উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হলো।
WH Question তৈরির মূল নিয়ম (Structure)
WH Question তৈরির প্রধান সূত্রটি হলো:
WH Word + Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) + Subject + Main Verb + Extension?
মনে রাখবেন:
১. বাক্যে সাহায্যকারী ক্রিয়া (am, is, are, was, were, have, has, can, will ইত্যাদি) থাকলে তা সরাসরি বসে।
২. সাহায্যকারী ক্রিয়া না থাকলে মূল Verb অনুযায়ী Do, Does বা Did ব্যবহার করতে হয়।
Present Tense এবং Subject বহুবচন হলে: Do
Present Tense এবং Subject ৩য় ব্যক্তি একবচন (He, She, It) হলে: Does
Past Tense হলে: Did
৩০টি উদাহরণ (Examples)
নিচে বিভিন্ন WH Word ব্যবহার করে উদাহরণ দেওয়া হলো:
Who (কে/কারা) - ব্যক্তি বোঝাতে
১. Who is your best friend? (তোমার প্রিয় বন্ধু কে?)
২. Who broke the glass? (গ্লাসটি কে ভেঙেছে?)
৩. Who are they? (তারা কারা?)
৪. Who wrote this letter? (চিঠিটি কে লিখেছে?)
What (কী) - বস্তু বা পেশা বোঝাতে
৫. What is your name? (তোমার নাম কী?)
৬. What are you doing? (তুমি কী করছো?)
৭. What does your father do? (তোমার বাবা কী করেন?)
৮. What happened there? (সেখানে কী ঘটেছিল?)
Where (কোথায়) - স্থান বোঝাতে
৯. Where do you live? (তুমি কোথায় বাস করো?)
১০. Where is my bag? (আমার ব্যাগটি কোথায়?)
১১. Where are you going? (তুমি কোথায় যাচ্ছো?)
১২. Where did he go yesterday? (সে গতকাল কোথায় গিয়েছিল?)
When (কখন) - সময় বোঝাতে
১৩. When do you wake up? (তুমি কখন ঘুম থেকে ওঠো?)
১৪. When is your birthday? (তোমার জন্মদিন কবে?)
১৫. When will the train arrive? (ট্রেনটি কখন পৌঁছাবে?)
১৬. When did they leave? (তারা কখন চলে গেল?)
Why (কেন) - কারণ বোঝাতে
১৭. Why are you crying? (তুমি কেন কাঁদছো?)
১৮. Why did you lie to me? (তুমি আমাকে কেন মিথ্যা বললে?)
১৯. Why is he late? (তার কেন দেরি হয়েছে?)
২০. Why do you want to learn English? (তুমি কেন ইংরেজি শিখতে চাও?)
How (কীভাবে/কেমন) - উপায় বা অবস্থা বোঝাতে
২১. How are you? (তুমি কেমন আছো?)
২২. How can I help you? (আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?)
২৩. How old are you? (তোমার বয়স কত?)
২৪. How does this machine work? (এই মেশিনটি কীভাবে কাজ করে?)
Which (কোনটি) - পছন্দ বা বস্তু বাছাই করতে
২৫. Which color do you like? (তুমি কোন রঙটি পছন্দ করো?)
২৬. Which pen is yours? (কোন কলমটি তোমার?)
২৭. Which book are you reading? (তুমি কোন বইটি পড়ছো?)
Whose & Whom (কার/কাকে)
২৮. Whose car is this? (এটি কার গাড়ি?)
২৯. Whom do you want? (আপনি কাকে চান?)
৩০. Whom did you meet? (তুমি কার সাথে দেখা করেছিলে?)
একটি বিশেষ টিপস:
যখন আপনি Who দিয়ে প্রশ্ন করবেন এবং Who নিজেই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন অনেক সময় Do/Does/Did ব্যবহার করার প্রয়োজন হয় না (যেমন উদাহরণ ২ ও ৪)। সরাসরি মূল Verb বসিয়ে দিলেই হয়।
18/12/2025
বুঝে গেছি – Got it (গট ইট)
এতক্ষণ – So long (সো লং)
বিদায় – Goodbye (গুডবাই)
অন্তত – At least (অ্যাট লিস্ট)
দেখা হবে – See you (সী ইউ)
চালু কর – Turn on (টার্ন অন)
বন্ধ কর – Turn off (টার্ন অফ)
দুর্ভাগ্য – Bad luck (ব্যাড লাক)
তাই নাকি? – Really? (রিয়েলি)
আপাতত – For now (ফর নাও)
অবশেষে – At last (অ্যাট লাস্ট)
এক্ষুণি – Just now (জাস্ট নাও)
চলো যাই – Let's go (লেটস গো)
আমি রাজি – I agree (আই এগ্রি)
সময়মতো – On time (অন টাইম)
সাবাশ – Well done (ওয়েল ডান)
সৌভাগ্য – Good luck (গুড লাক)
এটা শেষ – It's over (ইটস ওভার)
অবশ্যই – Of course (অফ কোর্স)
আসলে – Actually (অ্যাকচুয়ালি)
এখন পর্যন্ত – Till now (টিল নাও)
বাদ দাও – Ignore it (ইগনোর ইট)
ধন্যবাদ – Thank you (থ্যাংক ইউ)
গত বার – Last time (লাস্ট টাইম)
অনেক বেশি – Too much (টু মাচ)
ঠিক আছে – All right (অল রাইট)
একেবারেই না – No way (নো ওয়ে)
ভাগ্যক্রমে – By chance (বাই চান্স)
তথাকথিত – So called (সো কলড)
একটুও না – Not a bit (নট আ বিট)
খুব ভালো – Very good (ভেরি গুড)
তাতে কি? – So what? (সো ওয়াট?)
শুভ রাত্রি – Good night (গুড নাইট)
ভালো করেছ – Good job (গুড জব)
যেতে হবে – Have to go (হ্যাভ টু গো)
তোমার পালা – Your turn (ইউর টার্ন)
খুব তাড়াতাড়ি – So early (সো আর্লি)
সময় শেষ – Times up (টাইমস আপ)
দাম কত? – How much? (হাউ মাচ?)
এটা হতে দাও – Let it be (লেট ইট বি)
সারাদিন – All day long (অল ডে লং)
পরের বার – Next time (নেক্সট টাইম)
কে জানে? – Who knows? (হু নোজ?)
একটু আস্তে – Slow down (স্লো ডাউন)
অবশ্যই না – Not at all (নট অ্যাট অল)
প্রথমত – First of all (ফার্স্ট অফ অল)
অনেক বেশি – Much more (মাচ মোর)
অনেক দূরে – Far away (ফার অ্যাওয়ে)
কি খবর? – What's up? (ওয়াটস আপ)
যাই হোক না কেন – Anyway (এনিওয়ে)
অল্প একটু – A little bit (এ লিটল বিট)
একটু দূরে – A little far (এ লিটল ফার)
ওটা কে? – Who is that? (হু ইজ দ্যাট?)
আমি ধন্য – I'm blessed (আইম ব্লেসড)
শুধু শোনো – Just listen (জাস্ট লিসেন)
সমস্যা নেই – No problem (নো প্রবলেম)
কোন সন্দেহ নেই – No doubt (নো ডাউট)
দিনে দুইবার – Twice a day (টুয়াইস এ ডে)
ঘুম থেকে উঠো – Wake up (ওয়েক আপ)
সতর্ক থেকো – Watch out (ওয়াচ আউট)
16/12/2025
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে দুই ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখও প্রকাশ করা হয়েছে। এখন সময় প্রস্তুতি নেওয়ার। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের প্রথম পর্বে ইংরেজি বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. Advertising is___
ক) Count noun
খ) adjective
গ) verb
ঘ) non-count noun
২. Fahima has___enemies, but they can do her____hatm.
ক) no, little
খ) many, many
গ) little, much
ঘ) a few, little
৩. The moon has hidden her face behind the cloud. Here the moon is ___ gender?
ক) masculine
খ) feminine
গ) common
ঘ) none
৪. The nightingale is a singing bird. In this sentence 'singing' is a/an___
ক) participle
খ) adverb
গ) gerund
ঘ) verbal noun
৫.I'll be with you in____
ক) one quarter of an hour
খ) a quarter of an hour
গ) a quarter of one hour
ঘ) quarter of an hour
৬. Where the word 'Near' is used as preposition?
ক) My school is near the mosque.
খ) Draw near and listen.
গ) She is a near relation.
ঘ) Death nears woth the passage of time.
৭. His conduct is bad, and his honesty is not ___ suspicion.
ক) above
খ) on
গ) under
ঘ) in
৮. He said to me, "Do you know me?"
Identify the correct indirect speech.
ক) He asked me if I know him.
খ) He asked me do I know him.
গ) He asked me if I knew him.
ঘ) He asked me did I know him.
৯. Breathe one's last' means:
ক) breathe in the open air
খ) become successful
গ) to pass away
ঘ) to laugh
১০. A strom has uprooted the tree.(select passive form)
ক) The tree has been uprooted by a strom.
খ) The tree is uprooted by a strom.
গ) The tree has been uprooted for a strom.
ঘ) The tree has uprooted by a strom.
We must listen to his words.. (Change the voice)
ক) His words must be listened to.
খ) His words should be listened to.
গ) His words ought to be listened to.
ঘ) His words may be listened to.
১২. Don't make a noise while your little sister __.
ক) is sleeping
খ) has slept
গ) asleep
ঘ) is being slept
১৩. Studying lots of books (make) a person knowledgeable and wise.
ক) make
খ) making
গ) makes
ঘ) is made
১৪. He is so dishonest that he cannot speak the truth (Simple)
ক)He is too dishonest that he cannot speak the truth
খ) He is too dishonest to be spoken the truth.
গ) He is too dishonest to speak the truth
ঘ) He is very dishonest and cannot speak the truth.
১৫.The line 'Frailty, thou name is woman' occurs in Shakespeare's play ----
ক) Macbeth
খ) Hamlet
গ) Othello
ঘ) king Lear
১৬. Which period is known as "The Golden age of English Literature'?
ক) The Victorian age
খ) The Elizabeth age
গ) The Eighteen century
ঘ) The Restorian period
১৭.The opposite gender of 'teacher' is -
ক) Miss
খ) Madam
গ). Sir
ঘ) None
১৮. A person who sells fruits and vegetables---
ক) a green grocer
খ) a vegetarian
গ) a hawker
ঘ) a vegetable man
১৯. Select the correct sentence.
ক) He was dressed in a nice suite.
খ) He stayed in an expensive suit of the hotel.
গ) I won the law suite in court.
ঘ) He wore a black suit for the occasion.
২০. ‘To have full hands’ means----
ক) To be in a lot of troubles.
খ) To be fully occupied.
গ) To lead an easy life.
ঘ) To be rice.
২১. 'PANDEMONIUM' means----
ক) order
খ) calm
গ) commotion
ঘ) peace
২২. choose the correct spelling----
ক) Contiguous
খ) Conteguous
গ) Contiguoous
ঘ) Coantiguous
২৩ .Bangladesh is progressing by leaps and bounds. .Here 'by leaps and bounds ' means ---
ক) aimlessly
খ) rapidly
গ) slowly
ঘ) steadily
২৪. 'Faerie Queene' is a/an____
ক) Play
খ) Short story
গ) Epic
ঘ) Novel
২৫. ‘Better to reign in Hell, than serve in heaven’ is from?
ক) Geoffrey Chaucer
খ) Marlowe
গ) Milton
ঘ) Shelley
উত্তর:
১. (ঘ) ২. (ঘ) ৩. (খ) ৪. (ক) ৫. (খ) ৬. (ক) ৭. (ক) ৮. (গ) ৯. (গ) ১০. (ক) ১১. (ক) ১২. (ক) ১৩. (গ) ১৪. (গ) ১৫. (খ) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (গ) ২২.( ক) ২৩. (খ) ২৪. (গ) ২৫. (গ)
13/12/2025
1. Can (ক্যান) – পারা
2. Could (কুড) – পারতাম
3. May (মে) – পারা / অনুমতি
4. Might (মাইট) – সামান্য সম্ভাবনা
5. Must (মাস্ট) – অবশ্যই
6. Should (শুড) – উচিত
7. Should have (শুড হ্যাভ) – উচিত ছিল
8. Need to (নিড টু) – প্রয়োজন
9. Have to (হ্যাভ টু) – করতে হবে
10. Has to (হ্যাজ টু) – করতে হবে
11. Have got to (হ্যাভ গট টু) – করতেই হবে
12. Used to (ইউজড টু) – করতাম
13. Want to (ওয়ান্ট টু) – চাই
14. Going to (গোয়িং টু) – করতে যাচ্ছি
15. About to (অ্যাবাউট টু) – করতে চলেছি
16. Able to (এবল টু) – সক্ষম
17. Supposed to (সাপোজড টু) – করার কথা
18. Meant to (মেন্ট টু) – উদ্দেশ্য ছিল
19. Likely to (লাইকলি টু) – সম্ভাবনা আছে
20. Ready to (রেডি টু) – প্রস্তুত
21. There is (দেয়ার ইজ) – আছে
22. There are (দেয়ার আর) – আছে (বহু)
23. There was (দেয়ার ওয়াজ) – ছিল
24. There were (দেয়ার ওয়ার) – ছিল (বহু)
25. There will be (দেয়ার উইল বি) – হবে / থাকবে
26. There can be (দেয়ার ক্যান বি) – থাকতে পারে
27. There could be (দেয়ার কুড বি) – থাকতে পারতো
28. Be (বি) – হওয়া
29. Being (বিইং) – হচ্ছে
30. Been (বিন) – হয়েছে
31. Do (ডু) – করা
32. Does (ডাজ) – করে
33. Did (ডিড) – করেছিল
34. Have (হ্যাভ) – আছে
35. Has (হ্যাজ) – আছে
36. Had (হ্যাড) – ছিল
37. Will (উইল) – করব
38. Would (উড) – করতাম
39. Shall (শ্যাল) – করব (উচ্চ)
40. May be (মে বি) – হয়তো
41. Maybe (মেবি) – সম্ভবত
42. Probably (প্রবাবলি) – সম্ভবত
43. Actually (অ্যাকচুয়ালি) – আসলে
44. Obviously (অবভিয়াসলি) – স্পষ্টভাবে
45. Exactly (একজ্যাক্টলি) – ঠিক ঠিক
46. Literally (লিটারেলি) – সত্যি সত্যি
47. Already (অলরেডি) – ইতিমধ্যে
48. Still (স্টিল) – এখনও
49. Yet (ইয়েট) – এখনো
50. Almost (অলমোস্ট) – প্রায়
51. Finally (ফাইনালি) – পরিশেষে
52. Certainly (সার্টেনলি) – নিশ্চিতভাবে
53. Definitely (ডেফিনেটলি) – অবশ্যই / নিশ্চিতভাবে
54. Surely (শ্যুরলি) – অবশ্যই
55. Clearly (ক্লিয়ারলি) – স্পষ্টভাবে
56. Actually (অ্যাকচুয়ালি) – আসলে
57. Obviously (অবভিয়াসলি) – স্পষ্টভাবে
58. Seriously (সিরিয়াসলি) – সিরিয়াসভাবে
59. Mostly (মোস্টলি) – বেশিরভাগ
60. Mainly (মেইনলি) – প্রধানত
61. Partly (পার্টলি) – আংশিকভাবে
62. Simply (সিম্পলি) – সহজভাবে
63. Totally (টোটালি) – সম্পূর্ণভাবে
64. Completely (কমপ্লিটলি) – পুরোপুরি
65. Nearly (নিয়ারলি) – প্রায়
66. Rarely (রেয়ারলি) – খুব কম
67. Barely (বেরলি) – অল্পেই
68. Hardly (হার্ডলি) – প্রায় না
69. Frequently (ফ্রিকোয়েন্টলি) – ঘন ঘন
70. Usually (ইউযুয়ালি) – সাধারণত
71. Normally (নরমালি) – স্বাভাবিকভাবে
72. Recently (রিসেন্টলি) – সম্প্রতি
73. Suddenly (সাডেনলি) – হঠাৎ
74. Immediately (ইমিডিয়েটলি) – সঙ্গে সঙ্গে
75. Soon (সুন) – শীঘ্রই
76. Eventually (ইভেনচুয়ালি) – শেষ পর্যন্ত
77. Gradually (গ্র্যাজুয়ালি) – ধীরে ধীরে
78. Slowly (স্লোলি) – ধীরে
79. Quickly (কুইকলি) – দ্রুত
80. Easily (ইজিলি) – সহজে
81. Carefully (ক্যারফুলি) – সাবধানে
82. Quietly (কোয়াইটলি) – চুপচাপ
83. Loudly (লাউডলি) – জোরে
84. Probably (প্রবাবলি) – সম্ভবত
85. Perhaps (পারহ্যাপস) – হয়তো
86. Surely (শ্যুরলি) – নিশ্চয়ই
87. Indeed (ইনডিড) – আসলেই
88. Anyway (এনিওয়ে) – যাই হোক
89. Somehow (সামহাউ) – কোনোভাবে
90. Somewhere (সামহোয়ার) – কোথাও
91. Everywhere (এভরিহোয়ার) – সর্বত্র
92. Nowhere (নোহোয়ার) – কোথাও না
93. Meanwhile (মিনহোয়াইল) – এদিকে
94. Therefore (দেয়ারফোর) – তাই
95. However (হাউএভার) – তবে / যাইহোক
96. Moreover (মোরওভার) – তাছাড়া
97. Furthermore (ফার্দারমোর) – আরও
98. Besides (বিসাইডস) – ছাড়াও
99. Although (অলদো) – যদিও
100. Though (দো) – যদিও
101. Even though (ইভেন দো) – যদিও
102. As if (অ্যাজ ইফ) – যেন
103. As though (অ্যাজ দো) – যেন
104. In case (ইন কেইস) – যদি এমন হয়
105. As soon as (অ্যাস সুন অ্যাজ) – যত তাড়াতাড়ি
106. As long as (অ্যাস লং অ্যাজ) – যতক্ষণ
107. Until (আনটিল) – পর্যন্ত
108. Unless (আনলেস) – যদি না
109. Despite (ডিসপাইট) – সত্ত্বেও
110. In spite of (ইন স্পাইট অফ) – সত্ত্বেও
111. According to (অ্যাকর্ডিং টু) – অনুযায়ী
112. Due to (ডিউ টু) – কারণে
113. Because of (বিকজ অফ) – কারণে
114. Instead of (ইনস্টেড অফ) – পরিবর্তে
115. Rather than (র্যাদার দ্যান) – বরং
116. Apart from (অ্যাপার্ট ফ্রম) – বাদে
117. Based on (বেইস্ট অন) – ভিত্তিতে
118. Capable of (ক্যাপাবল অফ) – সক্ষম
119. Full of (ফুল অফ) – পূর্ণ
120. Aware of (অ্যাওয়ার অফ) – সচেতন
121. Tired of (টায়ার্ড অফ) – ক্লান্ত
122. Interested in (ইন্টারেস্টেড ইন) – আগ্রহী
123. Good at (গুড অ্যাট) – ভালো
124. Bad at (ব্যাড অ্যাট) – দুর্বল
125. Afraid of (অ্যাফ্রেইড অফ) – ভয় পায়
126. Proud of (প্রাউড অফ) – গর্বিত
127. Known for (নোন ফর) – পরিচিত
128. Famous for (ফেমাস ফর) – বিখ্যাত
129. Responsible for (রেসপন্সিবল ফর) – দায়িত্বশীল
130. Ready for (রেডি ফর) – প্রস্তুত
131. Late for (লেট ফর) – দেরি হওয়া
132. Right now (রাইট নাউ) – এখনই
133. At least (অ্যাট লিস্ট) – অন্তত
134. At most (অ্যাট মোস্ট) – সর্বোচ্চ
135. For sure (ফর শিউর) – নিশ্চিতভাবে
136. Of course (অফ কোর্স) – অবশ্যই
137. In fact (ইন ফ্যাক্ট) – আসলে
138. As usual (অ্যাজ ইউযুয়াল) – আগের মতো
139. For example (ফর এগজামপল) – উদাহরণস্বরূপ
140. For instance (ফর ইনস্ট্যান্স) – উদাহরণস্বরূপ
141. In short (ইন শর্ট) – সংক্ষেপে
142. On time (অন টাইম) – সময়ে
143. On purpose (অন পারপাস) – ইচ্ছাকৃত
144. By mistake (বাই মিস্টেক) – ভুলবশত
145. On the way (অন দ্য ওয়ে) – পথে
146. At the moment (অ্যাট দ্য মোমেন্ট) – এই মুহূর্তে
147. All of a sudden (অল অফ আ সাডেন) – হঠাৎ
148. At once (অ্যাট ওয়ান্স) – সঙ্গে সঙ্গে
149. Day by day (ডে বাই ডে) – দিন দিন
150. Little by little (লিটল বাই লিটল) – অল্প অল্প করে
151. Step by step – ধাপে ধাপে
152. Bit by bit – একটু একটু করে
153. Side by side – পাশাপাশি
154. Face to face – মুখোমুখি
155. Back and forth – এদিক-ওদিক
156. More or less – কমবেশি
157. So far – এখন পর্যন্ত
158. So that – যাতে
159. Even if – যদিও
160. No doubt – সন্দেহ নেই
161. Without any doubt – বিন্দুমাত্র সন্দেহ নেই
162. As well – এছাড়াও
163. As well as – যেমন… তেমন
164. At all – মোটেই
165. Not at all – মোটেও না
166. In general – সাধারণভাবে
167. In particular – বিশেষ করে
168. In advance – আগে থেকেই
169. After all – শেষ পর্যন্ত
170. Above all – সর্বোপরি
171. At first – প্রথমে
172. Right away – এখনই
173. Far from – মোটেও না
174. In other words – অন্যভাবে বলতে
175. Believe me – আমায় বিশ্বাস করো
176. Trust me – আমাকে বিশ্বাস করো
177. Guess what – জানো কি
178. Take care – খেয়াল রেখো
179. Come on – আরে বলো কী
180. Hold on – অপেক্ষা করো
181. Carry on – চালিয়ে যাও
182. Calm down – শান্ত হও
183. Wake up – জাগো
184. Get up – ওঠ
185. Get in – ঢোকো
186. Get out – বের হও
187. Go ahead – শুরু করো
188. Look after – দেখাশোনা করা
189. Look for – খুঁজে দেখা
190. Look at – তাকানো
191. Look forward to – অপেক্ষায় থাকা
192. Take part – অংশগ্রহণ করা
193. Take place – হওয়া (ঘটা)
194. Make sure – নিশ্চিত হও
195. Keep in mind – মনে রেখো
196. Pay attention – মনোযোগ দাও
197. Don’t worry – চিন্তা করো না
198. No problem – সমস্যা নেই
199. That’s why – সেই কারণে
Collected -1. Can (ক্যান) – পারা
2. Could (কুড) – পারতাম
3. May (মে) – পারা / অনুমতি
4. Might (মাইট) – সামান্য সম্ভাবনা
5. Must (মাস্ট) – অবশ্যই
6. Should (শুড) – উচিত
7. Should have (শুড হ্যাভ) – উচিত ছিল
8. Need to (নিড টু) – প্রয়োজন
9. Have to (হ্যাভ টু) – করতে হবে
10. Has to (হ্যাজ টু) – করতে হবে
11. Have got to (হ্যাভ গট টু) – করতেই হবে
12. Used to (ইউজড টু) – করতাম
13. Want to (ওয়ান্ট টু) – চাই
14. Going to (গোয়িং টু) – করতে যাচ্ছি
15. About to (অ্যাবাউট টু) – করতে চলেছি
16. Able to (এবল টু) – সক্ষম
17. Supposed to (সাপোজড টু) – করার কথা
18. Meant to (মেন্ট টু) – উদ্দেশ্য ছিল
19. Likely to (লাইকলি টু) – সম্ভাবনা আছে
20. Ready to (রেডি টু) – প্রস্তুত
21. There is (দেয়ার ইজ) – আছে
22. There are (দেয়ার আর) – আছে (বহু)
23. There was (দেয়ার ওয়াজ) – ছিল
24. There were (দেয়ার ওয়ার) – ছিল (বহু)
25. There will be (দেয়ার উইল বি) – হবে / থাকবে
26. There can be (দেয়ার ক্যান বি) – থাকতে পারে
27. There could be (দেয়ার কুড বি) – থাকতে পারতো
28. Be (বি) – হওয়া
29. Being (বিইং) – হচ্ছে
30. Been (বিন) – হয়েছে
31. Do (ডু) – করা
32. Does (ডাজ) – করে
33. Did (ডিড) – করেছিল
34. Have (হ্যাভ) – আছে
35. Has (হ্যাজ) – আছে
36. Had (হ্যাড) – ছিল
37. Will (উইল) – করব
38. Would (উড) – করতাম
39. Shall (শ্যাল) – করব (উচ্চ)
40. May be (মে বি) – হয়তো
41. Maybe (মেবি) – সম্ভবত
42. Probably (প্রবাবলি) – সম্ভবত
43. Actually (অ্যাকচুয়ালি) – আসলে
44. Obviously (অবভিয়াসলি) – স্পষ্টভাবে
45. Exactly (একজ্যাক্টলি) – ঠিক ঠিক
46. Literally (লিটারেলি) – সত্যি সত্যি
47. Already (অলরেডি) – ইতিমধ্যে
48. Still (স্টিল) – এখনও
49. Yet (ইয়েট) – এখনো
50. Almost (অলমোস্ট) – প্রায়
51. Finally (ফাইনালি) – পরিশেষে
52. Certainly (সার্টেনলি) – নিশ্চিতভাবে
53. Definitely (ডেফিনেটলি) – অবশ্যই / নিশ্চিতভাবে
54. Surely (শ্যুরলি) – অবশ্যই
55. Clearly (ক্লিয়ারলি) – স্পষ্টভাবে
56. Actually (অ্যাকচুয়ালি) – আসলে
57. Obviously (অবভিয়াসলি) – স্পষ্টভাবে
58. Seriously (সিরিয়াসলি) – সিরিয়াসভাবে
59. Mostly (মোস্টলি) – বেশিরভাগ
60. Mainly (মেইনলি) – প্রধানত
61. Partly (পার্টলি) – আংশিকভাবে
62. Simply (সিম্পলি) – সহজভাবে
63. Totally (টোটালি) – সম্পূর্ণভাবে
64. Completely (কমপ্লিটলি) – পুরোপুরি
65. Nearly (নিয়ারলি) – প্রায়
66. Rarely (রেয়ারলি) – খুব কম
67. Barely (বেরলি) – অল্পেই
68. Hardly (হার্ডলি) – প্রায় না
69. Frequently (ফ্রিকোয়েন্টলি) – ঘন ঘন
70. Usually (ইউযুয়ালি) – সাধারণত
71. Normally (নরমালি) – স্বাভাবিকভাবে
72. Recently (রিসেন্টলি) – সম্প্রতি
73. Suddenly (সাডেনলি) – হঠাৎ
74. Immediately (ইমিডিয়েটলি) – সঙ্গে সঙ্গে
75. Soon (সুন) – শীঘ্রই
76. Eventually (ইভেনচুয়ালি) – শেষ পর্যন্ত
77. Gradually (গ্র্যাজুয়ালি) – ধীরে ধীরে
78. Slowly (স্লোলি) – ধীরে
79. Quickly (কুইকলি) – দ্রুত
80. Easily (ইজিলি) – সহজে
81. Carefully (ক্যারফুলি) – সাবধানে
82. Quietly (কোয়াইটলি) – চুপচাপ
83. Loudly (লাউডলি) – জোরে
84. Probably (প্রবাবলি) – সম্ভবত
85. Perhaps (পারহ্যাপস) – হয়তো
86. Surely (শ্যুরলি) – নিশ্চয়ই
87. Indeed (ইনডিড) – আসলেই
88. Anyway (এনিওয়ে) – যাই হোক
89. Somehow (সামহাউ) – কোনোভাবে
90. Somewhere (সামহোয়ার) – কোথাও
91. Everywhere (এভরিহোয়ার) – সর্বত্র
92. Nowhere (নোহোয়ার) – কোথাও না
93. Meanwhile (মিনহোয়াইল) – এদিকে
94. Therefore (দেয়ারফোর) – তাই
95. However (হাউএভার) – তবে / যাইহোক
96. Moreover (মোরওভার) – তাছাড়া
97. Furthermore (ফার্দারমোর) – আরও
98. Besides (বিসাইডস) – ছাড়াও
99. Although (অলদো) – যদিও
100. Though (দো) – যদিও
101. Even though (ইভেন দো) – যদিও
102. As if (অ্যাজ ইফ) – যেন
103. As though (অ্যাজ দো) – যেন
104. In case (ইন কেইস) – যদি এমন হয়
105. As soon as (অ্যাস সুন অ্যাজ) – যত তাড়াতাড়ি
106. As long as (অ্যাস লং অ্যাজ) – যতক্ষণ
107. Until (আনটিল) – পর্যন্ত
108. Unless (আনলেস) – যদি না
109. Despite (ডিসপাইট) – সত্ত্বেও
110. In spite of (ইন স্পাইট অফ) – সত্ত্বেও
111. According to (অ্যাকর্ডিং টু) – অনুযায়ী
112. Due to (ডিউ টু) – কারণে
113. Because of (বিকজ অফ) – কারণে
114. Instead of (ইনস্টেড অফ) – পরিবর্তে
115. Rather than (র্যাদার দ্যান) – বরং
116. Apart from (অ্যাপার্ট ফ্রম) – বাদে
117. Based on (বেইস্ট অন) – ভিত্তিতে
118. Capable of (ক্যাপাবল অফ) – সক্ষম
119. Full of (ফুল অফ) – পূর্ণ
120. Aware of (অ্যাওয়ার অফ) – সচেতন
121. Tired of (টায়ার্ড অফ) – ক্লান্ত
122. Interested in (ইন্টারেস্টেড ইন) – আগ্রহী
123. Good at (গুড অ্যাট) – ভালো
124. Bad at (ব্যাড অ্যাট) – দুর্বল
125. Afraid of (অ্যাফ্রেইড অফ) – ভয় পায়
126. Proud of (প্রাউড অফ) – গর্বিত
127. Known for (নোন ফর) – পরিচিত
128. Famous for (ফেমাস ফর) – বিখ্যাত
129. Responsible for (রেসপন্সিবল ফর) – দায়িত্বশীল
130. Ready for (রেডি ফর) – প্রস্তুত
131. Late for (লেট ফর) – দেরি হওয়া
132. Right now (রাইট নাউ) – এখনই
133. At least (অ্যাট লিস্ট) – অন্তত
134. At most (অ্যাট মোস্ট) – সর্বোচ্চ
135. For sure (ফর শিউর) – নিশ্চিতভাবে
136. Of course (অফ কোর্স) – অবশ্যই
137. In fact (ইন ফ্যাক্ট) – আসলে
138. As usual (অ্যাজ ইউযুয়াল) – আগের মতো
139. For example (ফর এগজামপল) – উদাহরণস্বরূপ
140. For instance (ফর ইনস্ট্যান্স) – উদাহরণস্বরূপ
141. In short (ইন শর্ট) – সংক্ষেপে
142. On time (অন টাইম) – সময়ে
143. On purpose (অন পারপাস) – ইচ্ছাকৃত
144. By mistake (বাই মিস্টেক) – ভুলবশত
145. On the way (অন দ্য ওয়ে) – পথে
146. At the moment (অ্যাট দ্য মোমেন্ট) – এই মুহূর্তে
147. All of a sudden (অল অফ আ সাডেন) – হঠাৎ
148. At once (অ্যাট ওয়ান্স) – সঙ্গে সঙ্গে
149. Day by day (ডে বাই ডে) – দিন দিন
150. Little by little (লিটল বাই লিটল) – অল্প অল্প করে
151. Step by step – ধাপে ধাপে
152. Bit by bit – একটু একটু করে
153. Side by side – পাশাপাশি
154. Face to face – মুখোমুখি
155. Back and forth – এদিক-ওদিক
156. More or less – কমবেশি
157. So far – এখন পর্যন্ত
158. So that – যাতে
159. Even if – যদিও
160. No doubt – সন্দেহ নেই
161. Without any doubt – বিন্দুমাত্র সন্দেহ নেই
162. As well – এছাড়াও
163. As well as – যেমন… তেমন
164. At all – মোটেই
165. Not at all – মোটেও না
166. In general – সাধারণভাবে
167. In particular – বিশেষ করে
168. In advance – আগে থেকেই
169. After all – শেষ পর্যন্ত
170. Above all – সর্বোপরি
171. At first – প্রথমে
172. Right away – এখনই
173. Far from – মোটেও না
174. In other words – অন্যভাবে বলতে
175. Believe me – আমায় বিশ্বাস করো
176. Trust me – আমাকে বিশ্বাস করো
177. Guess what – জানো কি
178. Take care – খেয়াল রেখো
179. Come on – আরে বলো কী
180. Hold on – অপেক্ষা করো
181. Carry on – চালিয়ে যাও
182. Calm down – শান্ত হও
183. Wake up – জাগো
184. Get up – ওঠ
185. Get in – ঢোকো
186. Get out – বের হও
187. Go ahead – শুরু করো
188. Look after – দেখাশোনা করা
189. Look for – খুঁজে দেখা
190. Look at – তাকানো
191. Look forward to – অপেক্ষায় থাকা
192. Take part – অংশগ্রহণ করা
193. Take place – হওয়া (ঘটা)
194. Make sure – নিশ্চিত হও
195. Keep in mind – মনে রেখো
196. Pay attention – মনোযোগ দাও
197. Don’t worry – চিন্তা করো না
198. No problem – সমস্যা নেই
199. That’s why – সেই কারণে
Collected
17/08/2025
তোমাদের টিমের জন্য দোয়া ও শুভকামনা রইল।
নাজিরপুর সুপার সনিক্স একাদশ।❤️❤️
12/08/2025
বাংলা যুক্তাক্ষর শেখার একটি খুব ভাল উপায়।
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরণ: উত্থান,
উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরণ: উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরণ: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র, অক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
চ্ব = চ + ব; যেমন- চ্বী
চ্য = চ + য; যেমন- প্রাচ্য
জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
জ্ব = জ + ব; যেমন- জ্বর
জ্য = জ + য; যেমন- রাজ্য
জ্র = জ + র; যেমন- বজ্র
ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
ট্ব = ট + ব; যেমন- খট্বা
ট্ম = ট + ম; যেমন- কুট্মল
ট্য = ট + য; যেমন- নাট্য
ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড্ড = ড + ড; যেমন- আড্ডা
ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
ড্য = ড + য; যেমন- জাড্য
ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
ণ্য = ণ + য; যেমন- পূণ্য
ৎক = ত + ক; যেমন- উৎকট
ত্ত = ত + ত; যেমন- উত্তর
ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
ত্ন = ত + ন; যেমন- যত্ন
ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
ত্ম = ত + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
ত্য = ত + য; যেমন- সত্য
ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
ৎল = ত + ল; যেমন- কাৎলা
ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
থ্য = থ + য; যেমন- পথ্য
থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
দ্গ = দ + গ; যেমন- উদ্গম
দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব = দ + দ + ব; যেমন- তদ্দ্বারা
দ্ধ = দ + ধ; যেমন- রুদ্ধ
দ্ব = দ + ব; যেমন- বিদ্বান
দ্ভ = দ + ভ; যেমন- অদ্ভুত
দ্ভ্র = দ + ভ + র; যেমন- উদ্ভ্রান্ত
দ্ম = দ + ম; যেমন- ছদ্ম
দ্য = দ + য; যেমন- বাদ্য
দ্র = দ + র; যেমন- রুদ্র
দ্র্য = দ + র + য; যেমন- দারিদ্র্য
ধ্ন = ধ + ন; যেমন- অর্থগৃধ্নু
ধ্ব = ধ + ব; যেমন- ধ্বনি
ধ্ম = ধ + ম; যেমন- উদরাধ্মান
ধ্য = ধ + য; যেমন- আরাধ্য
ধ্র = ধ + র; যেমন- ধ্রুব
ন্ট = ন + ট; যেমন- প্যান্ট (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ন্ট্র = ন + ট + র; যেমন- কন্ট্রোল (মন্তব্য:
এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ন্ঠ = ন + ঠ; যেমন- লন্ঠন
ন্ড = ন + ড; যেমন- গন্ডার, পাউন্ড
ন্ড্র = ন + ড + র; যেমন- হান্ড্রেড
ন্ত = ন + ত; যেমন- জীবন্ত
ন্ত্ব = ন + ত + ব; যেমন- সান্ত্বনা
ন্ত্য = ন + ত + য; যেমন- অন্ত্য
ন্ত্র = ন + ত + র; যেমন- মন্ত্র
ন্ত্র্য = ন + ত + র + য; যেমন- স্বাতন্ত্র্য
ন্থ = ন + থ; যেমন- গ্রন্থ
ন্থ্র = ন + থ + র; যেমন- অ্যান্থ্রাক্স
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ন্দ = ন + দ; যেমন- ছন্দ
ন্দ্য = ন + দ + য; যেমন- অনিন্দ্য
ন্দ্ব = ন + দ + ব; যেমন- দ্বন্দ্ব
ন্দ্র = ন + দ + র; যেমন- কেন্দ্র
ন্ধ = ন + ধ; যেমন- অন্ধ
ন্ধ্য = ন + ধ + য; যেমন- বিন্ধ্য
ন্ধ্র = ন + ধ + র; যেমন- রন্ধ্র
ন্ন = ন + ন; যেমন- নবান্ন
ন্ব = ন + ব; যেমন- ধন্বন্তরি
ন্ম = ন + ম; যেমন- চিন্ময়
ন্য = ন + য; যেমন- ধন্য
প্ট = প + ট; যেমন- পাটি-সাপ্টা,
ক্যাপ্টেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত
ইংরেজি/বিদেশী কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
প্ত = প + ত; যেমন- সুপ্ত
প্ন = প + ন; যেমন- স্বপ্ন
প্প = প + প; যেমন- ধাপ্পা
প্য = প + য; যেমন- প্রাপ্য
প্র = প + র; যেমন- ক্ষিপ্র
প্র্য = প + র + য; যেমন- প্র্যাকটিস
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
প্ল = প + ল; যেমন-আপ্লুত
প্স = প + স; যেমন- লিপ্সা
ফ্র = ফ + র; যেমন- ফ্রক, ফ্রিজ,
আফ্রিকা, রেফ্রিজারেটর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ফ্ল = ফ + ল; যেমন- ফ্লেভার (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ব্জ = ব + জ; যেমন- ন্যুব্জ
ব্দ = ব + দ; যেমন- জব্দ
ব্ধ = ব + ধ; যেমন- লব্ধ
ব্ব = ব + ব; যেমন- ডাব্বা
ব্য = ব + য; যেমন- দাতব্য
ব্র = ব + র; যেমন- ব্রাহ্মণ
ব্ল = ব + ল; যেমন- ব্লাউজ
ভ্ব =ভ + ব; যেমন- ভ্বা
ভ্য = ভ + য; যেমন- সভ্য
ভ্র = ভ + র; যেমন- শুভ্র
ম্ন = ম + ন; যেমন- নিম্ন
ম্প = ম + প; যেমন- কম্প
ম্প্র = ম + প + র; যেমন- সম্প্রতি
ম্ফ = ম + ফ; যেমন- লম্ফ
ম্ব = ম + ব; যেমন- প্রতিবিম্ব
ম্ব্র = ম + ব + র; যেমন- মেম্ব্রেন (মন্তব্য:
এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ম্ভ = ম + ভ; যেমন- দম্ভ
ম্ভ্র = ম + ভ + র; যেমন- সম্ভ্রম
ম্ম = ম + ম; যেমন- সম্মান
ম্য = ম + য; যেমন- গ্রাম্য
ম্র = ম + র; যেমন- নম্র
ম্ল = ম + ল; যেমন- অম্ল
য্য = য + য; যেমন- ন্যায্য
র্ক = র + ক; যেমন - তর্ক
র্ক্য = র + ক + য; যেমন- অতর্ক্য (তর্ক
দিয়ে যার সমাধান হয় না)
র্গ্য = র + গ + য; যেমন - বর্গ্য (বর্গসম্বন্ধীয়)
র্ঘ্য = র + ঘ + য; যেমন- দৈর্ঘ্য
র্চ্য = র + চ + য; যেমন- অর্চ্য (পূজনীয়)
র্জ্য = র + জ + য; যেমন- বর্জ্য
র্ণ্য = র + ণ + য; যেমন- বৈবর্ণ্য
(বিবর্ণতা)
র্ত্য = র + ত + য; যেমন- মর্ত্য
র্থ্য = র + থ + য; যেমন- সামর্থ্য
র্ব্য = র + ব + য; যেমন- নৈর্ব্যক্তিক
র্ম্য = র + ম + য; যেমন- নৈষ্কর্ম্য
র্শ্য = র + শ + য; যেমন- অস্পর্শ্য
র্ষ্য = র + ষ + য; যেমন- ঔৎকর্ষ্য
র্হ্য = র + হ + য; যেমন- গর্হ্য
র্খ = র + খ; যেমন- মূর্খ
র্গ = র + গ; যেমন- দুর্গ
র্গ্র = র + গ + র; যেমন- দুর্গ্রহ, নির্গ্রন্হ
র্ঘ = র + ঘ; যেমন- দীর্ঘ
র্চ = র + চ; যেমন- অর্চনা
র্ছ = র + ছ; যেমন- মূর্ছনা
র্জ = র + জ; যেমন- অর্জন
র্ঝ = র + ঝ; যেমন- নির্ঝর
র্ট = র + ট; যেমন- আর্ট, কোর্ট, কম্ফর্টার,
শার্ট, কার্টিজ, আর্টিস্ট,
পোর্টম্যানটো, সার্টিফিকেট,
কনসার্ট, কার্টুন, কোয়ার্টার (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
র্ড = র + ড; যেমন- অর্ডার, লর্ড, বর্ডার,
কার্ড (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত
ইংরেজি/বিদেশী কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
র্ণ = র + ণ; যেমন- বর্ণ
র্ত = র + ত; যেমন- ক্ষুধার্ত
র্ত্র = র + ত + র; যেমন- কর্ত্রী
র্থ = র + থ; যেমন- অর্থ
র্দ = র + দ; যেমন- নির্দয়
র্দ্ব = র + দ + ব; যেমন- নির্দ্বিধা
র্দ্র = র + দ + র; যেমন- আর্দ্র
র্ধ = র + ধ; যেমন- গোলার্ধ
র্ধ্ব = র + ধ + ব; যেমন- ঊর্ধ্ব
র্ন = র + ন; যেমন- দুর্নাম
র্প = র + প; যেমন- দর্প
র্ফ = র + ফ; যেমন- স্কার্ফ (মন্তব্য: মূলত
ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
র্ভ = র + ভ; যেমন- গর্ভ
র্ম = র + ম; যেমন- ধর্ম
র্য = র + য; যেমন- আর্য
র্ল = র + ল; যেমন- দুর্লভ
র্শ = র + শ; যেমন- স্পর্শ
র্শ্ব = র+ শ + ব; যেমন- পার্শ্ব
র্ষ = র + ষ; যেমন- ঘর্ষণ
র্স = র + স; যেমন- জার্সি, নার্স,
পার্সেল, কুর্সি (মন্তব্য: মূলত
ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
র্হ = র + হ; যেমন- গার্হস্থ্য
র্ঢ্য = র + ঢ + য; যেমন- দার্ঢ্য (অর্থাৎ
দৃঢ়তা)
ল্ক = ল + ক; যেমন- শুল্ক
ল্ক্য = ল + ক + য; যেমন- যাজ্ঞবল্ক্য
ল্গ = ল + গ; যেমন- বল্গা
ল্ট = ল + ট; যেমন- উল্টো
ল্ড = ল + ড; যেমন- ফিল্ডিং (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ল্প = ল + প; যেমন- বিকল্প
ল্ফ = ল + ফ; যেমন- গল্ফ (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ল্ব = ল + ব; যেমন- বিল্ব, বাল্ব
ল্ভ = ল + ভ; যেমন- প্রগল্ভ
ল্ম = ল + ম; যেমন- গুল্ম
ল্য = ল + য; যেমন- তারল্য
ল্ল = ল + ল; যেমন- উল্লাস
শ্চ = শ + চ; যেমন- পুনশ্চ
শ্ছ = শ + ছ; যেমন- শিরশ্ছেদ
শ্ন = শ + ন; যেমন- প্রশ্ন
শ্ব = শ + ব; যেমন- বিশ্ব
শ্ম = শ + ম; যেমন- জীবাশ্ম
শ্য = শ + য; যেমন- অবশ্য
শ্র = শ + র; যেমন- মিশ্র
শ্ল = শ + ল; যেমন- অশ্লীল
ষ্ক = ষ + ক; যেমন- শুষ্ক
ষ্ক্র = ষ + ক + র; যেমন- নিষ্ক্রিয়
ষ্ট = ষ + ট; যেমন- কষ্ট
ষ্ট্য = ষ + ট + য; যেমন- বৈশিষ্ট্য
ষ্ট্র = ষ + ট + র; যেমন- রাষ্ট্র
ষ্ঠ = ষ + ঠ; যেমন- শ্রেষ্ঠ
ষ্ঠ্য = ষ + ঠ + য; যেমন- নিষ্ঠ্যূত
ষ্ণ = ষ + ণ; যেমন- কৃষ্ণ
ষ্প = ষ + প; যেমন- নিষ্পাপ
ষ্প্র = ষ + প + র; যেমন- নিষ্প্রয়োজন
ষ্ফ = ষ + ফ; যেমন- নিষ্ফল
ষ্ব = ষ + ব; যেমন- মাতৃষ্বসা
ষ্ম = ষ + ম; যেমন- উষ্ম
ষ্য = ষ + য; যেমন- শিষ্য
স্ক = স + ক; যেমন- মনোস্কামনা
স্ক্র = স + ক্র; যেমন- ইস্ক্রু (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্খ = স + খ; যেমন- স্খলন
স্ট = স + ট; যেমন- স্টেশন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্ট্র = স + ট্র; যেমন- স্ট্রাইক (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্ত = স + ত; যেমন- ব্যস্ত
স্ত্ব = স + ত + ব; যেমন- বহিস্ত্বক
স্ত্য = স + ত + য; যেমন-অস্ত্যর্থ
স্ত্র = স + ত + র; যেমন- স্ত্রী
স্থ = স + থ; যেমন- দুঃস্থ
স্থ্য = স + থ + য; যেমন- স্বাস্থ্য
স্ন = স + ন; যেমন- স্নান
স্প = স + প; যেমন- আস্পর্ধা
স্প্র = স + প +র; যেমন- স্প্রিং (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্প্ল = স + প + ল; যেমন- স্প্লিন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্ফ = স + ফ; যেমন- আস্ফালন
স্ব = স + ব; যেমন- স্বর
স্ম = স + ম; যেমন- স্মরণ
স্য = স + য; যেমন- শস্য
স্র = স + র; যেমন- অজস্র
স্ল = স + ল; যেমন- স্লোগান
হ্ণ = হ + ণ; যেমন- অপরাহ্ণ
হ্ন = হ + ন; যেমন- চিহ্ন
হ্ব = হ + ব; যেমন- আহ্বান
হ্ম = হ + ম; যেমন- ব্রাহ্মণ
হ্য = হ + য; যেমন- বাহ্য
হ্র = হ + র; যেমন- হ্রদ
হ্ল = হ + ল; যেমন- আহ্লাদ