21/09/2021
গাবখান সেতু, ঝালকাঠি। (২১.০৯.২০২১)
গাবখান নদীর উপরে গাবখান সেতু দাঁড়িয়ে আছে। এই সেতুকে দেশের সর্বোচ্চ সেতু বলা হয়ে থাকে। জলসীমা থেকে প্রায় ৬০ ফুট উঁচুতে। ঝালকাঠি জেলার সদর উপজেলায় গাবখান সেতুর অবস্থান। ৫ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু এটি। যেটি প্রতিষ্ঠিত হয়েছে গাবখান চ্যানেলের উপর দিয়ে। গাবখান চ্যানেলটি বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ যা বাংলার সুয়েজখাল নামে পরিচিত।