Niyomito Pathshala

Niyomito Pathshala এটি একটি শিক্ষামূলক পেইজ।এতে বিভিন্ন বিষয় ও পড়াশোনা করানো হবে। খবরাখবর জানতে সম্ভব হবে।

28/04/2026

🇧🇩 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র –
✨ অবস্থান: ঈশ্বরদী, পাবনা (পদ্মা নদীর তীরে)
⚡ ক্ষমতা: ২,৪০০ মেগাওয়াট (২টি ইউনিট, ১,২০০ মেগাওয়াট করে)
🤝 সহযোগিতা: রাশিয়ার Rosatom
🔬 প্রযুক্তি: VVER-1200 রিঅ্যাক্টর
🛡️ নিরাপত্তা: ৫ স্তরের “Defense-in-Depth” সিস্টেম
📌 বিশেষ তথ্য:
• বাংলাদেশের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
• ২০২৩ সালে প্রথম ইউরেনিয়াম হস্তান্তর
• কার্যকাল: ৬০–৮০ বছর
• ব্যবহৃত জ্বালানি রাশিয়ায় ফেরত নেওয়ার চুক্তি
🌍 মর্যাদা: বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম নিউক্লিয়ার শক্তি ব্যবহারকারী দেশ
🌱 গুরুত্ব: কম কার্বন নিঃসরণ + জাতীয় গ্রিডে বড় ভূমিকা + শিল্পায়নে সহায়তা 🚀

04/01/2026
বাংলা ১ম পত্র(বহুনির্বাচনি প্রশ্ন) গল্প : প্রত্যুপকার
04/01/2026

বাংলা ১ম পত্র(বহুনির্বাচনি প্রশ্ন)
গল্প : প্রত্যুপকার

Latitude–এর পারিভাষিক শব্দ অক্ষাংশএইচএসসি পরীক্ষা–২০২৬এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দ দরকারি। নিচে কিছু গুরু...
04/01/2026

Latitude–এর পারিভাষিক শব্দ অক্ষাংশ
এইচএসসি পরীক্ষা–২০২৬
এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দ দরকারি। নিচে কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ দেওয়া হলো।

Encyclopedia–বিশ্বকোষ, জ্ঞানকোষ

Epitaph–সমাধিলিপি

Ethics–নীতিবিদ্যা

Exchange–পরিবর্তন, বিনিময়

Excuse–কৈফিয়ত, ক্ষমা করা

Executive–পরিচালক, নির্বাহী, নির্বাহক

External–বহিঃস্থ

Expert–দক্ষ, বিশেষজ্ঞ

Eyewash–ধোঁকা

Face vslue–অভিহিত মূল্য

Faculty–অনুষদ

Feudal–সামন্ত

Fiction–রূপকথা, কল্পকাহিনি

File–নথি

Fine arts–ললিতকলা, চারুকলা

Fire-brigade–দমকল বাহিনী

Forecast–পূর্বাভাস, পূর্বানুমান

Flate rate–সাধারণ মূল্য, একদর

Free market–খোলাবাজার, মুক্তবাজার

Fundamental–প্রধান, মৌলিক

Galaxy–(জ্যোতিষ্ক) ছায়াপথ

Geography–ভূগোলবিদ্যা

Global–বিশ্বব্যাপী

Governing body–শাসকবর্গ, পরিচালকবর্গ

Gratuity–পারিতোষিক ভাতা (অবসর গ্রহণকালে এককালীন পুরস্কার)

Green room–সাজঘর

Handbill–প্রচারপত্র, ইশতেহার

Home Ministry–স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Hostage–জিম্মি, শরীরবন্ধক

Hostile–বৈরী

Humanity–মানবতা

Hygiene–স্বাস্থ্যবিজ্ঞান, স্বাস্থ্যবিধি

Immigrant–অভিবাসী

Impeachment–অভিশংসন

Index–নির্দেশক, নির্ঘণ্ট, সূচক

Initial–প্রারম্ভিক, আদি

Interim–মধ্যকালীন, অন্তর্বর্তী

Irrigation–জলসেচ, সেচন, সেচ

Interview–সাক্ষাৎকার

Invitation card–আমন্ত্রণপত্র

Illtterate–নিরক্ষর, মূর্খ

Justice–ন্যায়পরায়ণতা

Key word–মূল শব্দ

Leap-year–অধিবর্ষ

Lease–ইজারা, মেয়াদি বন্দোবস্ত, পাট্টা

Legend–কিংবদন্তি

Lender–মহাজন, ঋণদাতা

Lien–পূর্বস্বত্ব

Light year–আলোকবর্ষ

Landscape–ভূদৃশ্য

Latitude–অক্ষাংশ

Literal–আক্ষরিক

Manifesto–ইশতেহার

Manuscript–পাণ্ডুলিপি

Marketing–বিপণন

Memorandum–স্মারকলিপি

Mineral–খনিজ, খনিজ দ্রব্য

Myth–পুরাণকথা, রূপকথা

Museum–প্রদর্শনশালা, জাদুঘর

Nebula–নীহারিকা

06/09/2025
06/09/2025

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের নতুন নাম- সমর দপ্তর / যুদ্ধ দপ্তর।

09/08/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

09/08/2025

প্রত্যুপকার গল্পের ২২টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির বাংলা প্রথম পত্র।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম, মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম সাল-তারিখ কী?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর।

প্রশ্ন: বিদ্যাসাগরের প্রকৃত নাম কী?
উত্তর: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াশোনা করেন?
উত্তর: কলকাতার সংস্কৃত কলেজে।

প্রশ্ন: ‘প্রত্যুপকার’ রচনার লেখক কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আর কোন নামে ডাকা হতো?
উত্তর: ‘দয়ার সাগর’।

প্রশ্ন: বিদ্যাসাগর বাংলা বর্ণমালা নতুন করে সাজিয়ে কোন বই প্রকাশ করেন?
উত্তর: বর্ণপরিচয়।

প্রশ্ন: বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন?
উত্তর: সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে যতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।

প্রশ্ন: বিদ্যাসাগরের শিশুপাঠ্য বইয়ের নাম কী?
উত্তর: বর্ণপরিচয়।

প্রশ্ন: ‘বেতাল পঞ্চবিংশতি’ বইটির লেখক কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন: বিদ্যাসাগরের মৃত্যুর সাল-তারিখ কী?
উত্তর: ২৯ জুলাই, ১৮৯১।

প্রশ্ন: আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয়পাত্র ছিলেন?
উত্তর: মামুন।

প্রশ্ন: খলিফার আদেশে আলী ইবনে আব্বাসকে কী করতে বলা হয়?
উত্তর: খলিফার আদেশে আলী ইবনে আব্বাসকে এক ব্যক্তিকে বাড়িতে রুদ্ধ করে রাখতে বলা হয়।

প্রশ্ন: আলী ইবনে আব্বাস কোথায় লুকিয়ে প্রাণ রক্ষা করেন?
উত্তর: আলী ইবনে আব্বাস এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে লুকিয়ে প্রাণ রক্ষা করেন।

প্রশ্ন: আলী ইবনে আব্বাস কতদিন নিরাপদে ছিলেন?
উত্তর: এক মাস নিরাপদে ছিলেন।

প্রশ্ন: আলী ইবনে আব্বাসকে গৃহস্বামী কী করেছিলেন?
উত্তর: অভয় দিয়েছিলেন।

প্রশ্ন: আশ্রয়দাতা কী কারণে আলী ইবনে আব্বাসকে স্বদেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন?
উত্তর: সে সময় অনেক লোক বাগদাদ যাচ্ছিলেন, যা স্বদেশে ফেরার জন্য উপযুক্ত সময়, তাই আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে স্বদেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

প্রশ্ন: আলী ইবনে আব্বাস কেন আশ্রয়দাতাকে অর্থের অভাবের কথা জানাননি?
উত্তর: লজ্জাবশত তিনি আশ্রয়দাতাকে তা প্রকাশ করতে পারেননি।

প্রশ্ন: আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসের জন্য কী কী প্রস্তুত করেছিলেন?
উত্তর: আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসের জন্য উৎকৃষ্ট অশ্ব, খাদ্যসামগ্রী, ভৃত্য এবং স্বর্ণমুদ্রার থলি প্রস্তুত করেছিলেন।

প্রশ্ন: প্রস্থানকালে আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে কী উপহার দেন?
উত্তর: প্রস্থানকালে আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে একটি স্বর্ণমুদ্রার থলি উপহার দেন।

প্রশ্ন: আলী ইবনে আব্বাস কেন ওই স্থানকে পৃথিবীর সর্বাপেক্ষা প্রিয় বলে উল্লেখ করেন?
উত্তর: তার জীবনের গুরুত্বপূর্ণ সহায়তা সেখানে পেয়েছিলেন বলে, তিনি ওই স্থানকে পৃথিবীর সর্বাপেক্ষা প্রিয় বলে উল্লেখ করেন।

প্রশ্ন: আলী ইবনে আব্বাস কখনো আশ্রয়দাতাকে কোনো সাহায্য করতে পারেননি কেন?
উত্তর: আলী ইবনে আব্বাসের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হয়নি বলে, আশ্রয়দাতাকে তিনি সাহায্য করতে পারেননি।

একটি আদর্শ ছাত্রজীবন যেমন হবে।আমরা সবাই জানি সময়নিষ্ঠ হওয়া একজনের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ! তবুও অনেকেই তা মেনে চলত...
16/03/2025

একটি আদর্শ ছাত্রজীবন যেমন হবে।

আমরা সবাই জানি সময়নিষ্ঠ হওয়া একজনের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ! তবুও অনেকেই তা মেনে চলতে পারে না। যদি সাধারণভাবে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়, তাহলে প্রথম ভাগে থাকবে তারা, যারা নিজেদের জীবনের লক্ষ্য-উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারে এবং সে অনুযায়ী পরিকল্পনা করে। অন্যদিকে, দ্বিতীয় শ্রেণির মানুষেরা নিজেদের লক্ষ্য সম্পর্কে উদাসীন। তারা সময়ের স্রোতে গড্ডলিকা প্রবাহের মতো নিজেকে ভাসিয়ে দেয়। নিঃসন্দেহে প্রথম শ্রেণির

মানুষ সময়ের ব্যাপারে অনেক

বেশি দায়িত্বশীল ও সচেতন হয়। কারণ তারা শুধু ‘সময়ের এক

ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’—এ কথাটি জানে না; বরং তা মেনে চলে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সময়ানুবর্তিতাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নেয়।

ভালো সঙ্গী বাছাই করতে হবে

‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’—ইরানের বিখ্যাত মনীষী শেখ সাদী (রহ.) যথার্থই বলেছিলেন। বর্তমান সময়ের

অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি। বন্ধু নির্বাচনের ওপর

আপনার জীবনের অনেক বড় একটি অংশ নির্ভর করে। ভালো বন্ধু আপনার জীবনকে সুখে সাজিয়ে দেবে। জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে আপনি কাদের নির্বাচণ করবেন? নিশ্চয়ই সামঞ্জস্যপূর্ণ মানুষদের। কারণ তারা আপনাকে সাহায্য করবে সৎ পরামর্শ ও সহায়তার মাধ্যমে।

পেশাভিত্তিক শিক্ষা নির্বাচন

অধিকাংশ শিক্ষার্থী এসএসসি বা এইচএসসি পাস করার পর হয় ডিপ্লোমা অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এখানে অনেক ক্ষেত্রেই নিজের পছন্দের বিষয়ে ভর্তি হওয়া সম্ভব হয়ে ওঠে না। এতে করে তাদের অনেকেই হতাশা নিয়ে শুরু থেকেই পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। আবার পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেয়েও অনেকে বিপথগামী হয়। তবে যে যে বিষয়েই পড়াশোনা করুক না কেন, সে বিষয়ের ওপর পূর্ণ দক্ষতা অর্জন করতে পারলে ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

ভবিষ্যৎ পৃথিবী সফট স্কিলের ওপর অতিনির্ভরশীল হয়ে পড়বে। নিকট-অতীত ও বর্তমান বিশ্বের অগ্রগতির ধারা সেদিককেই নির্দেশ করে। তাই বিশ্ববিদ্যালয় বা গতানুগতিক শিক্ষার বাইরেও আইসিটি, কম্পিউটার প্রোগ্রামিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর শিক্ষালাভ করতে পারেন।

সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ

খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে। অতিরিক্ত কার্যক্রম শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক। এটি তাদের নেতৃত্বের গুণাবলি এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।

অতিরিক্ত বই পড়া

বিভিন্ন ধরনের বই পড়া, যেমন সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি। শুধু পাঠ্যবই পড়া এবং অন্যান্য বইকে উপেক্ষা করলে হবে না। কেননা, স্কুল বইয়ের বাইরের বই পড়া শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করে, ভাষার দক্ষতা উন্নত করে এবং তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে প্রখর করে।

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি

নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাদ্য গ্রহণ করা, পর্যাপ্ত ঘুমানো এবং মানসিক স্বাস্থ্যের জন্য মেডিটেশন বা যোগব্যায়াম করা অতীব জরুরি।

Address

BARISHAL
Barishal

Telephone

+8801628129120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niyomito Pathshala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Niyomito Pathshala:

Shortcuts

Share