Future Academic Care

Future Academic Care Education site.

সংবাদপত্র প্রতিবেদন ;৯ম ও ১০ম শ্রেণি
22/11/2025

সংবাদপত্র প্রতিবেদন ;
৯ম ও ১০ম শ্রেণি

প্রতিষ্ঠানিক প্রতিবেদক; ৯ম ও ১০ম শ্রেণির জন্য ।
22/11/2025

প্রতিষ্ঠানিক প্রতিবেদক;
৯ম ও ১০ম শ্রেণির জন্য ।

আলহামদুলিল্লাহ্ ,সাফল্যের ৭ বছর 💚
13/11/2025

আলহামদুলিল্লাহ্ ,সাফল্যের ৭ বছর 💚

চূড়ান্ত মডেল টেস্ট -২৫ষষ্ঠ শ্রেণি বাংলা প্রথম পত্র
27/10/2025

চূড়ান্ত মডেল টেস্ট -২৫
ষষ্ঠ শ্রেণি
বাংলা প্রথম পত্র

05/08/2025

সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ৫ আগস্ট Future Academic Care এর পাঠদান সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল থেকে ক্লাসসহ সকল কার্যক্রম চলবে

28/07/2025

বৃত্তি পরীক্ষার প্রস্তুতি-২০২৫
গণিতের ৭৩টি বেসিক সূত্র ও সংজ্ঞা:

১। গুণফল = গুণ্য × গুণক।
২। গুণক = গুণফল ÷ গুণ্য।
৩। গুণ্য= গুণফল ÷ গুণক
=> নিঃশেষে বিভাজ্য হলে...
৪।ভাজক= ভাজ্য÷ ভাগফল।
৫। ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
৬। ভাজ্য = ভাজক × ভাগফল।
=> নিঃশেষে বিভাজ্য না হলে...
৭। ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
৮। ভাজক= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
৯।ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
১০। গড়= রাশিগুলোর যোগফল ÷ রাশিগুলোর সংখ্যা।
১১। লাভ = বিক্রয়মূল্য — ক্রয়মূল্য।
১২। ক্ষতি = ক্রয়মূল্য — বিক্রয়মূল্য।
১৩। ৫৯০০ ÷ ১০০ = ৫৯
১৪। ১×.১×.০১×.০০১= ০.০০০০০১
১৫। ১০০০ গ্রাম = ১ কিলোগ্রাম।
১৬। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।
১৭। ১ কুইন্টাল= ১০০ কিলোগ্রাম (কেজি)।
১৮। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)।
১৯। ১ এয়র = ১০০ বর্গমিটার।
২০। ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার।
২১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।
২২। সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা।
২৩। ত্রিভুজের ক্ষেত্রফল = ( ভূমি × উচ্চতা) ÷২
২৪। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ।
২৫। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য।
২৬। ভূমি = ( ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা।
২৭। উচ্চতা = ( ক্ষেত্রফল ×২) ÷ ভূমি।
২৮। পরিসীমা = ২ × ( দৈর্ঘ্য + প্রস্থ)।
২৯। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩০। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব।
৩১। ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩২। জনসংখ্যা = ঘনত্ব × আয়তন।
৩৩। ভাগ কী?
উত্তরঃ ভাগ হলো পুনঃ পুনঃ বিয়োগ।
৩৪। খোলা বাক্য কাকে বলে?
উত্তরঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায় না তাকে খোলা বাক্য বলে।
৩৫। গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তরঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায় তাকে গাণিতিক বাক্য বলে।
৩৬। অক্ষর প্রতিক কী?
উত্তরঃ অজানা সংখ্যা নির্দেশক করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।
৩৭। গাণিতিক প্রতীক কী?
উত্তরঃ গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক।
৩৮। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?
উত্তরঃ সংখ্যা প্রতীক ১০টি। যথা- ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯
৩৯। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?
উত্তরঃ ৪টি যথা- +, —, × ,÷
৪০। সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?
উত্তরঃ সম্পর্ক প্রতীক অনেক আছে তবে প্রাথমিকে ব্যবহৃত সম্পর্ক প্রতীক ৬ টি যথা—
<
=
>
= (Greater than or equal)
=‌/ ( Not equal)
৪১। গুণিতক কাকে বলে?
উত্তরঃ কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, সেই সকল সংখ্যার প্রত্যেককে ঐ নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে।
৪২। লসাগু কাকে বলে?
উত্তরঃ দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলে লসাগু।
৪৩। গসাগু কাকে বলে?
উত্তরঃ একাধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো গসাগু।
৪৪। গুণনীয়ক কাকে বলে?
উত্তরঃ কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সকল সংখ্যাকে গুণনীয়ক বলে।
৪৫। মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ঐ সংখ্যা(শুধু দুইটি) হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।
৪৬। সংখ্যারশি কী?
উত্তরঃ কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে একটি সংখ্যা রশি তৈরি হয়।
যেমনঃ (৩৬÷৪)× ৫—৭
৪৭। ভগ্নাংশ কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তু বা পরিমানের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে।
৪৮। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তরঃ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
৪৯। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তরঃ যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৫০। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে?
উত্তরঃ যে ভগ্নাংশের হর একই তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে।
৫১। মিশ্র ভগ্নাংশ কাকে বলে?
উত্তরঃ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
৫২। গড় কাকে বলে?
উত্তরঃ রাশিগুলোর যোগফলকে রাশি গুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই গড়।
৫৩। শতকরা কী?
উত্তরঃ শতকরা হলো এমন একটি অনুপাত যা ১০০ এর ভগ্নাংশ রুপে প্রকাশ করা হয়।
৫৪। আসল কী?
উত্তরঃ বিনিয়োগ কৃত টাকাকে আসল বলে।
৫৫। বৃত্ত কী?
উত্তরঃ বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দুরে থাকে।
৫৬। পরিধি কী?
উত্তরঃ যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তাকে পরিধি বলে।
৫৭। জ্যা কী?
উত্তরঃ জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্তে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ।
৫৮। ব্যাসার্ধ কী?
উত্তরঃ কেন্দ্র থেকে পরিধির দুরত্বই হলো ব্যাসার্ধ।
৫৯। কর্ণ কাকে বলে?
উত্তরঃ বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে।
৬০। রম্বস কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভূজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে।
৬১। আয়ত কাকে বলে?
উত্তরঃ যে চতুভূজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে আয়ত বলে।
৬২। বর্গ কাকে বলে?
উত্তরঃ যে আয়তের চারটি বাহু সমান ও কোন গুলো সমান তাকে বর্গ বলে।
৬৩। চতুর্ভুজ কাকে বলে?
উত্তরঃ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভূজ বলে।
৬৪। অধিবর্ষ কী?
উত্তরঃ চার দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে।
৬৫। ১ শতাব্দী কী?
উত্তরঃ ধারাবাহিক ১০০ বছর সময় কালকে ১ শতাব্দী বলে।
৬৬। যুগ কী?
উত্তরঃ ধারাবাহিক ভাবে ১২ বছর সময় কালকে ১ যুগ বলে।
৬৭। ১ দশক কী?
উত্তরঃ ধারাবাহিক ভাবে ১০ বছর সময় কাল হয় ১ দশক।
৬৮। উপাত্ত কাকে বলে?
উত্তরঃ প্রাপ্ত তথ্য সমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে।
৬৯। উপাত্ত কত প্রকার ও কী কী?
উত্তরঃ উপাত্ত ২ প্রকার। বিন্যস্ত উপাত্ত এ অবিন্যস্ত উপাত্ত।
৭০। বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তরঃ যে উপাত্ত গুলো কোনো বৈশিষ্ট অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে।
৭১। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তরঃ যে উপাত্ত গুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকেনা তাকে অবিন্যস্ত উপাত্ত বলে।
৭২। লেখচিত্র কাকে বলে?
উত্তরঃ চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকাচিত্র হলো লেখচিত্র।
৭৩। শ্রেণি ব্যবধান কী?
উত্তরঃ শ্রেণির উর্ধ্বসীমা ও নিম্নসীমার মধ্যে পার্থক্যই হলো শ্রেণি ব্যবধান।

সংগৃহিত

লেখাপড়া সব লাশ হইয়া গেছে 💀
23/02/2025

লেখাপড়া সব লাশ হইয়া গেছে 💀

আলহামদুলিল্লাহ্ নবীনবরণ অনুষ্ঠান - ২০২৫অনুষ্ঠানের একাংশ
01/01/2025

আলহামদুলিল্লাহ্
নবীনবরণ অনুষ্ঠান - ২০২৫
অনুষ্ঠানের একাংশ

ভর্তি চলছে !!  ভর্তি চলছে !!  ভর্তি চলছে !! ফিউচার একাডেমিক কেয়ার এ ভর্তি চলছে 🥰বাজার রোড সংলগ্ন, সাগর গলির মুখে, আমাদের...
04/12/2024

ভর্তি চলছে !! ভর্তি চলছে !! ভর্তি চলছে !!

ফিউচার একাডেমিক কেয়ার এ ভর্তি চলছে 🥰
বাজার রোড সংলগ্ন, সাগর গলির মুখে, আমাদের
প্রতিষ্ঠানে হাতেখড়ি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভর্তি
চলছে।

💥 বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।

💥 হাতেখড়ি র বাচ্চাদের জন্য রয়েছে খেলার ছলে পড়ার আনন্দ যা আপনার বাচ্চা কে করে তুলবে পড়ালেখায় উৎসাহী ও মনোযোগী।

💥 প্রতি ক্লাসে দূর্বল বাচ্চাদের প্রতি রয়েছে এক্সট্রা কেয়ার।

💥 প্রতি সপ্তাহে রয়েছে সাপ্তাহিক পরীক্ষা।

💥 অভিভাবকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ।

💥 বছরে ২ বার মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা।

💥 S.S.C পরীক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা বিষয় ভিত্তিক ক্লাস।

💥 বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন দিবসে প্রতিযোগিতামূলক
অনুষ্ঠানের ব্যবস্থা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভর্তি কিংবা যে কোনকিছু জানার জন্য নিম্নোক্ত নম্বর গুলোতে কল করে যোগাযোগ করুন।

15/10/2024

*ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:

১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল=দৈর্ঘ্য x প্রস্থ
২। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (এক বাহুর দৈর্ঘ্য)২
৩। সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা।
৪। রম্বসের ক্ষেত্রফল = ১/২X কর্ণদ্বয়ের গুণফল।
৫। ত্রিভুজের ক্ষেত্রফল =১/২ × ভূমি × উচ্চতা।

*পরিসীমা নির্ণয়ের সূত্র:

১। আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
২। বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য।
৩। ত্রিভুজের পরিসীমা = তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল

30/09/2024

১৯৭১ সালের কত তারিখে কোন দেশ বাংলাদেশকে সর্ব প্রথম স্বীকৃতি দিয়েছে ?

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Future Academic Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category