16/10/2025
বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনে প্রতিদিন ১০০ থেকে ১২০ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এই রক্তের অপেক্ষায় থাকে শতাধিক থ্যালাসিমিয়ায় আক্রান্ত শিশু। কারণ রক্তই তাদের সুস্থ থাকার মূল ভরসা। তাদের রক্তের চাহিদার জোগান দিতে প্রয়োজন আপনাদের সবার অংশগ্রহণ। তাই শিশুদের বাঁচাতে এগিয়ে আসুন। আপনারা রক্ত দিলে বাঁচবে শিশু, হাসবে নতুন প্রাণ।
আমাদের ব্লাড ব্যাংকের ঠিকানা- থ্যালাসিমিয়া ফাউন্ডেশন ব্লাড ব্যাংক, ৩০, চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা (সিআইডি হেড কোয়ার্টারের পাশে)।