Follow Medeya

Follow Medeya বর্তমান গন্তব্য চূড়ান্ত সাফল্য নয়।
গন্তব্য যেখানে শেষ হয় সেটাই চূড়ান্ত সাফল্য।

21/07/2026

Early morning
Sfi is ready

Dharmendra Pradhan MUST RESIGN
Scrap NTA




[Neet paper leak, CBSE osm, Ministry of Education, sfi, viral sfi ,explore,]

বিজনেস আইডিয়া দেশের বাইরে প্রচুর ফল এর চাহিদা এবং তারা নিয়ম মাফিক ফল খায় আমাদের দেশে ফল খাওয়া হয় তবে সেটা স্বাস্থ্য সচেত...
21/07/2026

বিজনেস আইডিয়া

দেশের বাইরে প্রচুর ফল এর চাহিদা এবং তারা নিয়ম মাফিক ফল খায় আমাদের দেশে ফল খাওয়া হয় তবে সেটা স্বাস্থ্য সচেতন হয়ে না, রেগুলার ছোটবেলা থেকে খাচ্ছি এখনো খাই এই আরকি কিন্তু যদি আপনি এই ফল কে নিয়েই বিজনেস করেন তাহলে মাসে ৫০/৬০ হাজার টাকা ইনকাম করা সম্ভব 💪

আপনি যদি কিছু কর্পোরেট অফিস, জিম সেন্টার রেগুলার এমন ফুডস প্যাকেজ করে সেল করতে পারেন তাহলে বাংলাদেশে এমন একটি ফুড ব্যান্ড দ্বারা করানো সম্ভব 👈

আসুন বেকার না থাকে শুরু করি চেষ্টা পরিশ্রম করি মনে রাখবেন কোনো বিজনেস ই চেষ্টা পরিশ্রম ছাড়া সফলতা পায় নাই 🤲❤️

এমন ফুডস বিজনেস করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ

আজ একটা ব্যবসার সম্পূর্ণ আইডিয়া দিয়ে দেই। সিজনের সময় প্রসেস করে সংরক্ষণ করা, সিজনের শেষে যাদের দরকার তাদের কাছে বেশি ...
21/07/2026

আজ একটা ব্যবসার সম্পূর্ণ আইডিয়া দিয়ে দেই।

সিজনের সময় প্রসেস করে সংরক্ষণ করা, সিজনের শেষে যাদের দরকার তাদের কাছে বেশি দামে সরবরাহ করা।

উদাহরণ হিসেবে আজকের পণ্য—কাঁচা আম।

আখলাকের সারা বছরের সস উৎপাদনের জন্য প্রায় ৩০ টন কাঁচা আমের প্রয়োজন।

কিন্তু বাস্তবতা হলো, সিজনের সময় একসাথে ৩০ টন আম কিনে প্রসেস করে সংরক্ষণ করার সক্ষমতা এখনো আখলাকের নেই।

এখন আপনি এক টন কাচা আম আপনি ২৫,০০০ টাকায় কিনে প্রসেস করে বা সংরক্ষণ করে ১,৫০,০০০ টাকায় বিক্রি করতে পারবেন।

এখন আপনি বুঝতেই পারছেন, কী করতে হবে।

আখলাক বা এ ধরনের অন্যান্য ফুড প্রসেসিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে। জানতে হবে তাদের বার্ষিক চাহিদা কত, কোন মাসে কত কাঁচামাল প্রয়োজন এবং তারা কোন দামে কিনতে প্রস্তুত।

ধরুন, একজন ক্রেতা বলছেন—

* আগস্টে আমি কাঁচা আম ৬০ টাকা কেজি দরে কিনতে রাজি।
* অক্টোবরে একই আম ১০০ টাকা কেজি দরে কিনব।
* ডিসেম্বরে সেই একই আমের জন্য ১৫০ টাকা কেজি দিতেও রাজি।

এর মানে খুবই সহজ—সিজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে সরবরাহ কমে যায়, কিন্তু শিল্পকারখানার চাহিদা থেকে যায়। তাই সময় যত এগোয়, সংরক্ষিত কাঁচামালের মূল্য তত বাড়তে থাকে।

এখানেই তৈরি হয় ব্যবসার সবচেয়ে বড় সুযোগ।

যারা শুধু মৌসুমে কিনে বিক্রি করে, তারা একবার লাভ করে। আর যারা মৌসুমে কিনে সঠিকভাবে প্রসেস ও সংরক্ষণ করে, তারা সারা বছর বাজারকে সাপ্লাই দেয় এবং একই পণ্য থেকে অনেক বেশি মূল্য আদায় করতে পারে।

ভবিষ্যতের সফল ফুড প্রসেসিং ব্যবসা শুধু উৎপাদনের উপর নির্ভর করবে না; বরং নির্ভর করবে কাঁচামাল সংগ্রহ, সংরক্ষণ এবং সাপ্লাই চেইন পরিকল্পনার উপর।

এভাবে শুধু আম নয়, সব ফল, শাকসবজি এবং মসলা সংরক্ষণ করা যায় এবং পরে সেগুলো বিক্রি করা যায়।

আর আপনি সংরক্ষণের জন্য যে প্রসেসিং করছেন তার নাম ভ্যালু এডিশন। আগামীর যুগে ভ্যালু এডিশন ছাড়া শুধু ট্রেডিং দিয়ে টিকে থাকা মুশকিল হবে।

যারা সংরক্ষণের রেসিপি চান কমেন্ট করুন
“Akhlaq_Mango_Recipe”

বিচার, জবাবদিহি ও রাষ্ট্র সংস্কারের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনজুল...
21/07/2026

বিচার, জবাবদিহি ও রাষ্ট্র সংস্কারের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন

জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচার, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জুলাই সনদের বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সংস্কার এবং একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে গতকাল ১৯জুলাই ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে “দ্বিতীয় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-২, ২০২৬)।“

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত দিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য ছিল “জুলাই বিপ্লব ২০২৪-এর লিগ্যাসি: জবাবদিহি, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ”। দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী, মানবাধিকার বিশেষজ্ঞ, কূটনীতিক, নীতিনির্ধারক, রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি), ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের যৌথ উদ্যোগে সম্মেলনটি আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদ জাবের ইব্রাহিমের মা সংসদ সদস্য রোকেয়া বেগম বলেন, শহীদ পরিবারগুলোর প্রধান দাবি ন্যায়বিচার। বিচারপ্রক্রিয়ার ধীরগতিতে হতাশা প্রকাশ করে তিনি দ্রুত ও স্বচ্ছ বিচার, শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই বিপ্লবের আত্মত্যাগকে অর্থবহ করতে হলে ন্যায়বিচার, মানবিক মর্যাদা, জনগণের অধিকার এবং নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জুলাই কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সম্পদ নয়; এটি দেশের মানুষের সম্মিলিত উত্তরাধিকার।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষ নিজেদের শ্রম ও সক্ষমতার মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছেন। তাই হতাশাবাদী প্রচারণায় বিভ্রান্ত না হয়ে জনগণের শক্তির ওপর আস্থা রেখে জাতীয় পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে।

সম্মেলনে অনলাইনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সিরিয়াবিষয়ক প্রতিনিধি হুমা খান এবং অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ।

হুমা খান বলেন, জুলাই বিপ্লব দেখিয়েছে যে জনগণ ঐক্যবদ্ধ হলে অস্ত্র ও সহিংসতা ছাড়াই পরিবর্তন আনতে পারে; তবে সমতা, মর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রাম এখনো শেষ হয়নি এবং কষ্টার্জিত স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে হবে।

জন ড্যানিলোভিচ বলেন, জুলাই-আগস্টের শহীদ, আহত ও তাঁদের পরিবারের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি বিপ্লবের ইতিহাস ও শিক্ষা সংরক্ষণ করতে হবে, যাতে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন আর কখনো ফিরে না আসে।

বাংলাদেশের মানুষের মানবাধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে এবং জুলাই বিপ্লবে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে হুমা খানকে ‘ফ্রেন্ডস অব জুলাই রেভল্যুশন’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. এ কে এম ওয়ারেসুল করিম এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা। তাঁরা আইনের শাসন, বিচার ও জবাবদিহি, শিক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে দায়বদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. উসামা আল-আযমী এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাকিয়ান ফখরুল।

মূল প্রবন্ধগুলোতে জুলাই বিপ্লবকে কেবল তাৎক্ষণিক রাজনৈতিক পরিবর্তন হিসেবে নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে যুক্ত একটি দীর্ঘমেয়াদি রূপান্তর প্রক্রিয়া হিসেবে বিশ্লেষণ করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন আরআইটি’র চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। তিনি বলেন, জুলাই নিয়ে আবেগ ও রাজনৈতিক আলোচনার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও বহুমাত্রিক গবেষণা প্রয়োজন। গবেষণার ফলাফলকে একাডেমিক পরিসরে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় সংস্কার ও জননীতি প্রণয়নের সঙ্গে যুক্ত করতে হবে।

ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন ডাকসুর সহসভাপতি মো. আবু সাদিক কায়েম। তিনি বলেন, জুলাইকে শুধু কয়েক সপ্তাহের একটি আন্দোলন হিসেবে দেখলে এর ঐতিহাসিক তাৎপর্য বোঝা যাবে না। জুলাই ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং দীর্ঘদিনের জাতীয় ক্ষত নিরাময়ের একটি নতুন যাত্রার সূচনা।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য ও দ্বিতীয় আন্তর্জাতিক জুলাই কন্ফারেন্সের সহ-আয়োজক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, জুলাই আমাদের প্রজন্মের সেরা অর্জন । পতিত ফ্যাসিস্টগোষ্ঠী মিলিয়ন ডলারের প্রজেক্ট হাতে নিয়েছে জুলাইকে ডিফেইম করার জন্য কিন্তু আমরা বুদ্ধিবৃত্তিক, জ্ঞানতাত্ত্বিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উপায়ে আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই চালাবো জুলাই রক্ষা করার জন্য।

এছাড়াও ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহিন বক্তব্য রাখেন। তাঁরা জুলাইয়ের ইতিহাস ও শহীদদের স্মৃতি সংরক্ষণ, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই ইতিহাস বিকৃতি প্রতিরোধ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

দিনব্যাপী সম্মেলনের ১৫টি প্যানেলে নির্বাচিত ৮০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। গবেষণাপত্রগুলোতে জুলাই বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক পটভূমি, রাষ্ট্রীয় সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, শহীদ ও আহতদের অভিজ্ঞতা, নারী ও তরুণদের অংশগ্রহণ, গণমাধ্যম, আইন ও বিচার, সংবিধান ও প্রশাসনিক সংস্কার, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় আলোচিত হয়।

প্যানেল আলোচনায় জুলাই বিপ্লবের একটি সমন্বিত ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক আর্কাইভ নির্মাণ, শহীদ পরিবার, আহত ব্যক্তি, আন্দোলনকারী, চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ এবং বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা ও মানবাধিকার সুরক্ষা কাঠামোর কার্যকর সংস্কারের প্রস্তাব উঠে আসে।

আরআইটির নির্বাহী পরিচালক ড. একরাম উদ্দীনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তিনি দেশি-বিদেশি অতিথি, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্মেলন থেকে জুলাই বিপ্লবকে কোনো দল বা গোষ্ঠীর একক বয়ানে সীমাবদ্ধ না রেখে জনগণের সম্মিলিত সংগ্রাম হিসেবে সংরক্ষণ, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক, মানবিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

(এডমিন)

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন...
21/07/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন...

21/07/2026
AI-নির্ভর ছবি ছড়িয়ে সাতক্ষীরা-৪ আসনের এমপিকে হেয় করার চেষ্টা.......🔴সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত ‘আপত্তিকর...
21/07/2026

AI-নির্ভর ছবি ছড়িয়ে সাতক্ষীরা-৪ আসনের
এমপিকে হেয় করার চেষ্টা.......🔴

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত ‘আপত্তিকর ছবি’ ঘিরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানে ছবিটির সঙ্গে বাস্তব ঘটনার কোনো নির্ভরযোগ্য সামঞ্জস্য পাওয়া যায়নি।

প্রযুক্তি-সংশ্লিষ্টদের পর্যবেক্ষণ অনুযায়ী, ছবিটিতে AI-নির্ভর ইমেজ জেনারেশন বা ডিপফেক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেলেও, এটি নিশ্চিতভাবে বলার জন্য মূল ছবির উৎস, মেটাডেটা, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা
বাহিনীর তদন্ত প্রয়োজন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ছবি বা ভিডিও যাচাই-বাছাই ছাড়া সত্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। একই সঙ্গে কোনো ব্যক্তির সম্মানহানির উদ্দেশ্যে ভুয়া বা বিকৃত ছবি প্রচার করা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।

আর যে সকল অতিউৎসাহী মোল্লারা বিশেষ করে
চর্মনাইয়ের অশিক্ষিত মুরিদরা জামায়াত শিবিরের
কোনো কিছু সোস্যাল মিডিয়ায় পেলে... যাচাই বাছাই
ছাড়া শেয়ার করে দেয়... যা বিবেকহীন পশুদের কাজ।

সাধু সাবধান।

একদম হাসিনা স্টাইলে নির্যাতন শুরু করেছে মোদি। চব্বিশের জুলাইয়ের মতো ইন্টারনেট বন্ধ করে নির্যাতন শুরু করেছে৷। শত শত শিক্ষ...
21/07/2026

একদম হাসিনা স্টাইলে নির্যাতন শুরু করেছে মোদি।
চব্বিশের জুলাইয়ের মতো ইন্টারনেট বন্ধ করে নির্যাতন শুরু করেছে৷। শত শত শিক্ষার্থী রক্তাক্ত, আহত।

তবে মোদিকে যে বড়ো ধরনের ধাক্কা দিতে পেরেছে এইটা প্রমাণিত, মুদি সহজেই সংসদ থেকে পালিয়ে যায়নি।

এখন থেমে না গিয়ে কক্রোচদের উচিত হবে সারাদেশে আন্দোলন বেগবান করা। স্বৈরাচার মুদির কুরসি উল্টাতে না পারলে ভারতবর্ষে রক্তপা থামবে না।

ইনকিলাব জিন্দাবাদ।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ “ জমিয়তে উলামায়ে ইসলাম” বর্জন করলেও অংশগ্রহণ করছে “ জমিয়তে উলামায়ে ইসলাম”! 🤭একই নামের একাধিক দোক...
21/07/2026

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ “ জমিয়তে উলামায়ে ইসলাম” বর্জন করলেও অংশগ্রহণ করছে “ জমিয়তে উলামায়ে ইসলাম”! 🤭

একই নামের একাধিক দোকান থাকার এই এক সুবিধা। যেকোনো দোকান থেকেই কেনাকাটা করা যায়!

বিএনপি বলতে পারবে জমিয়ত আমাদের সাথে এখনো আছে।

আবার জমিয়ত বলতে পারবে, আমরা বিএনপির সাথে নাই!

( যারা বুঝেন নাই তাদের জন্য, জমিয়ত মূলত দুই ভাগ। একটার নেতৃত্বে ওবায়দুল্লাহ ফারুক সাব সহ অন্যরা। আরেকটার নেতৃত্বে ওয়ালি উল্লাহ আরমান সহ অন্যরা। একটা নিবন্ধিত। আরেক অংশ অনিবন্ধিত। অনিবন্ধিত অংশ রাতে প্রধানমন্ত্রীর দাওয়াত খাইতে গেছে)

োষ_BKM এর

১১ দলীশ ঐক্যের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহবু...
21/07/2026

১১ দলীশ ঐক্যের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম,এমপি।

আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম বলেন, ‘যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছে, তাদের ক্ষতি কখনো পূরণ করা সম্ভব নয়। তবে সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার, আহতদের উন্নত চিকিৎসা, জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে।’

— ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম,এমপি
সংরক্ষিত নারী আসন,বাংলাদেশ খেলাফত মজলিস

Address

Barishal

Telephone

+8801321360555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Follow Medeya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Follow Medeya:

Shortcuts

Share