Fahrob's Edu Care

Fahrob's Edu Care We work for any Critical or Confusional Gk

16/01/2023

আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র ব্যক্তি, যার লেখা ও সুর করা দুটি গান দুই দেশের জাতীয় সংগীত। একটি ভারতের ও অন্যটি বাংলাদেশের।

12/01/2023

"যদি তুমি দ্রুত হাটতে চাও,
তাবে একা হাটো।
"কিন্তু যদি অনেক দূর যেতে চাও,
তবে একত্রে হাটো
✍️ রতন টাটা

10/01/2023

🔲 সন্ধি বিচ্ছেদ🔲


ঘুরে ফিরে এই 35 টাই আসে ভর্তি পরীক্ষায়

● পরমাশ্চর্য = পরম + আশ্চর্য।
● দ্যুলোক = দিব্ + লোক।
● রত্নাকর = রত্ন + আকর।
● গ্রামান্তর = গ্রাম + অন্তর।
● রবীন্দ্র = রবি + ইন্দ্র।
● সিংহাসন = সিংহ + আসন।
● অতীত = অতি + ইত।
● গবাক্ষ = গো + অক্ষ।
● কটূক্তি = কটু + উক্তি।
● লঘূর্মি = লঘু + ঊর্মি।
● পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু।
● মানবেতর = মানব + ইতর।
● যথেষ্ট = যথা + ইষ্ট।
● শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।
● ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী।
● প্রত্যেক = প্রতি + এক।
● নবোদয় = নব + উদয়।
● কথোপকথন = কথা + উপকথন।
● শ্রবণ = শ্রু + অন।
● প্রত্যুষ = প্রতি + ঊষ।
● স্বচ্ছ = সু + অচ্ছ।
● সপ্তর্ষি = সপ্ত + ঋষি।
● শীতার্ত = শীত + ঋত।
● জনৈক = জন + এক।
● বনৌষধি = বন + ওষধি।
● মহৌষধ = মহা + ঔষধ।
● প্রত্যহ = প্রতি + অহ।
● অত্যন্ত = অতি + অন্ত।
● ইত্যাদি = ইতি + আদি।
● পরিচ্ছেদ = পরি + ছেদ।
● ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।
● মনীষা= মনষ + ঈষা।
● ইতস্তত = ইতঃ + তত।
● তন্ময় = তৎ + ময়।
● উচ্ছেদ = উৎ + ছেদ।
● অন্বেষণ = অনু + এষণ।
● জগদীশ= জগৎ+ ঈশ।
● ষণ্মাস=ষট্+মাস।
● সৃষ্টি= সৃজ্+তি।

#সংগৃহীত

08/01/2023

TUESDAY- টুয়েসডে ❌

ঠি’উস’ডেই ✅

শেখ কামালকে নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি প...
07/01/2023

শেখ কামালকে নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি পঁচাত্তরের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের প্রথম শিকার, সেই মানুষটির জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তা তুলে ধরা হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’ নামে এক কাহিনিচিত্রে।

সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে ‘ক্যাপ্টেন কামাল’কে পর্দায় আনছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি।

৫২ মিনিটের ওই কাহিনিচিত্রে শেখ কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে। আর তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে থাকছেন অভিনেত্রী তাহমিনা অথৈ। সাবেরা শারমীন হক দ্বিধার ‘ফ্রেম ফ্যাক্টরি’র প্রযোজনায় এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মীজানসহ আরও কয়েকজন।

এ প্রসঙ্গে নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, একজন নায়ককে ‘নায়কের’ মর্যাদা দেওয়া উচিত। শেখ কামাল দেশের সংস্কৃতি, ক্রীড়া ও মানবিক নানা দিক নিয়ে ভাবতেন। তিনিও আমাদের আরেকজন নায়ক ছিলেন। তার মানবিক গুণাবলী দর্শকের সামনে তুলে ধরার প্রচেষ্টা নিয়ে কাজটি করা। আমার বিশ্বাস, সিনেমাটা শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।’

গতকাল ১ জানুয়ারি ঘরোয়া আয়োজনে চলচ্চিত্রটির পোস্টার উম্মোচন ও নির্মাতা-শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ফরিদা খনম সাকী, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, এফবিসিসিআই পরিচালক মো, ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেখ কামালকে শেষবার দেখার স্মৃতি উঠে আসে আরেফিন সিদ্দিকের কথায়। তিনি বলেন, ‘শেখ কামাল আর আমি একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তাকে শেষ দেখেছিলাম ১৯৭৫ সালের ১৪ অগাস্ট। ১৫ তারিখে বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ১৪ তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে শেখ কামালকে দেখলাম কয়েকজন বন্ধুকে নিয়ে হাসতে হাসতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর পরিদর্শনে আসার আগে সব ঠিকঠাক আছে কি না দেখছিলেন কামাল। ওইদিন রাতে শেখ কামাল হলেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে বিয়ে করেছেন, তাই বন্ধুরা তাকে বাসায় পাঠিয়ে দেন। সেদিন হলে থেকে গেলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকমও হতে পারত।’

নির্মাণ শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ‘ক্যাপ্টেন কামাল’ প্রচার হবে বলে এর কাহিনিকার সহিদ রহমান জানান।

07/01/2023
07/01/2023

প্রচন্ড ঠান্ডা হলেও ইলেক্ট্রিক হীটারে পানি গরম করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পানি বিদ্যুৎ পরিবাহী বিধায় দুর্ঘটনার সম্ভাবনা বেশি। চুলায় গরম করাই মনেহয় বেশি সেফ।
🚫 সতর্কতা 🚫

06/01/2023

Flesh = মাংস
Meat = মাংস

06/01/2023

বানান: (১০-৪০তম বিসিএস)

✴০১। শুদ্ধ বানান কোনটি - মুমূর্ষু। [১০ম, ২১তম]
✳০২। কোনটি শুদ্ধ - সৌজন্য। [১১তম]
✴০৩। কোন বানানটি শুদ্ধ - পাষাণ। [১২তম]
✳০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ -হাতি/ হাতী। [১৩তম]
✴০৫। কোন বানানটি শুদ্ধ - বিভীষিকা। [১৪তম]
✳০৬। শুদ্ধ বানান নির্দেশ কর - মুহুর্মুহু। [১৫তম]
✴০৭। কোন বানানটি শুদ্ধ - সমীচীন। [১৮তম]
✳০৮। কোন বানানটি শুদ্ধ - শুশ্রুষা। [২০তম]
✴০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান - আষাঢ়। [২০তম, ২৪তম]
✳১০। কোন বানানটি শুদ্ধ - শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]
✴১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন - স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক।[২৩তম]
✳১২। কোনটি শুদ্ধ বানান - দ্বন্দ্ব। [২৫তম]
✴১৩। কোন বানানটি শুদ্ধ - নিশীথিনী। [৩১তম, ৩৩তম]
✳১৪। কোন বানানটি শুদ্ধ - আকাঙ্ক্ষা। [৩১তম]
✴১৫। কোন বানানটি শুদ্ধ নয় - উর্ধ্ব (শুদ্ধ - ঊর্ধ্ব)। [৩৩তম]
✳১৬। কোন বানানটি শুদ্ধ - পিপীলিকা। [৩৩তম]
✴১৭। কোনটি শুদ্ধ বানান - শ্বশুর। [৩৫তম]
✳১৮। কোন বানানটি শুদ্ধ - প্রতিযোগিতা। [৩৫তম]
✴১৯। নিচের কোন বানানটি শুদ্ধ - মনীষী। [৩৫তম]
✳২০। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ' -এর ব্যবহার হয়েছে - প্রবণ।[৩৬তম]
✴২১। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ - নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব(শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]
✳২২। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]
✴২৩। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে - ত্রিভুজ[৩৮তম]
✳২৪। কোনটি শুদ্ধ বানান - প্রোজ্জ্বল। [৪০তম] collected

06/01/2023

অবাক হলেও এটাই সত্যি,
-অশিক্ষিত কেউ বেকার নেই,যত বেকার সব শিক্ষিত মানুষ!

06/01/2023

পোশাকের স্বাধীনতা চাওয়া মানুষগুলোর জন্য
শীতকালে কম্বল সোয়েটার নি*ষি"দ্ধ করা হোক।

Address

Kazirhat
Barishal

Telephone

+8801311650551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahrob's Edu Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Fahrob's Edu Care:

Shortcuts

Share