25/08/2021
✅ ENDLESS ARTICLE ON TENSE-2
[1]
Present Continuous Tense:
যেই Verb বা যেই কাজ বর্তমান কালে হচ্ছে,সেই Verb এর Present Continuous Tense হয়।
গঠনপ্রণালী:
Subject+Auxiliary Verb [am/is/are]+Main Verb এর base form এর শেষে ing+extension.
•Subject First Person এবং Singular Number হলে অর্থাৎ I হলে, Auxiliary Verb “am” ব্যবহৃত হয়।
•Subject Second Person হলে “are” বসে। Second Person এর ক্ষেত্রে Singular ও Plural এ একই Verb বসে। অর্থাৎ Second Person হলেই “are” বসবে। Singular/Plural বিষয় না।
•Fisrst Person, Plural Number এবং Third Person, Plural Number এর ক্ষেত্রেও “are” বসে।
•Subject যদি Third Person এবং Singular Number হয়, তাহলে “is” হয়।
I→am
You,we,they→are
He,she,it,...→is
[2]
Present Continuous Tense এর ব্যবহার:
বর্তমানে চলমান কাজের ক্ষেত্রে Present Continuous Tense।
যেমন:
আমি এখন লিখছি।
→I am writing now.
নিকটবর্তী ভবিষ্যত বোঝাতে।
যেমন:
আমি কাল ই আসছি।
→I am coming tomorrow.
সে একটু পরেই ক্লাসে আসছে।
→He is coming to class sometimes later.
Identifier:
Now,at this moment,at this very moment, present etc.
Example:
আমি এখন পড়ছি।
→I am reading now.
আমি এই এখনই যাচ্ছি।
→I am going at this moment.
তারা ঠিক এই মুহূর্তে ই ক্রিকেট খেলছে।
→They are playing cricket at this very moment.
এই ইংরেজি বাক্যগুলোকে Negative এ রূপান্তর করতে হলে শুধু Auxiliary Verb গুলোর পরে Not যুক্ত করতে হবে।
যেমন:
→I am not reading now.
→We are not playing at this moment.
[3]
নিম্নের Verbs Present Continuous Tense হয় না।
•feel, hear, see, smell, notice, observe etc.
•desire, dislike, fear, hate, want, like, love, mind, prescribe, wish, adore, appreciate, care for, detest, value.
•belong, own, possess.
•Understand,know, think, realize, believe, expect, recollect, remember, forget, recall, trust.
•The ancillaries:may,shall, will, can, must etc.
[4]
Present Perfect Tense:
Perfect অর্থ পুরাঘটিত। যেই কাজটি পুরোপুরি সম্পন্ন বা শেষ হয়েছে। সেটা ই Perfect । Present মানে বর্তমান। বর্তমান সময়ে পুরোপুরি শেষ হয়েছে এমন কোনো কাজের ক্ষেত্রে ই Present Perfect Tense হয়।
“আপনি এইমাত্র উপরের লেখাটুকু পড়েছেন।” এই বাক্যটিতে ক্রিয়াপদ বা Verb হলো:পড়া বা পড়েছেন। আপনার পড়ার কাজটি এইমাত্র শেষ হয়েছে। এইমাত্র বলতে বর্তমান সময়কে বোঝায়। অর্থাৎ বর্তমান সময়ে আপনার কাজটি শেষ হয়েছে। সুতরাং এই Verb টির বা কাজটির Present Perfect Tense বা পুরাঘটিত বর্তমান কাল হবে।
আমরা পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার সাথে সাথে ই আমাদের ফলাফল প্রকাশিত হয় না। কিছু দিন পরে আমাদের ফলাফল প্রকাশিত হয়। যখন আপনার পরীক্ষা দেওয়া শেষ। ফলাফল প্রকাশিত হয়নি। ফলাফল প্রকাশিত না হওয়া সময়টা ই Present Perfect Tense । সহজ কথায়,বর্তমান সময়ে আপনি একটি কাজ করেছেন। কিন্তু কাজটির ফলাফল এখনও প্রকাশিত হয়নি। ঐ কাজটির ক্ষেত্রে Present Perfect Tense হয়।
যেমন:
→আমরা এইমাত্র ক্লাসে যুক্ত হয়েছি।
আমরা বর্তমান সময়ের এইমাত্র ক্লাসে যুক্ত হয়েছি। যুক্ত হবার কাজটি পুরোপুরি শেষ। কিন্তু যুক্ত হবার ফলে কী হয়েছে:তা প্রকাশিত হয়নি। বা যুক্ত হবার কাজটি শেষ হবার ফলাফল এখনও প্রকাশিত হয়নি। কাজে ই এই বাক্যের ক্রিয়াপদ বা Verb: Present Perfect Tense এর গঠন অনুসরণ করবে।
অনুরূপ:
→সে এইমাত্র আমাকে কল দিয়েছে।
→স্যার এইমাত্র পড়ানো শুরু করেছেন।
[5]
Structure:
Subject+Auxiliary Verb (have/has)+Main Verb এর Past Participle form+Extension.
Identifier:
•Just, just now
•Already(ইতোমধ্যে),yet(এখনও)
•Ever, lately(এখনও পর্যন্ত/এই পর্যন্ত)
•So far(এখন পর্যন্ত),Of late(সম্প্রতি)
•Recently (সম্প্রতি)
Example:
→সে এখনও ঢাকায় পৌঁছায়নি।
He has not yet reached Dhaka.
→আমরা এইমাত্র সমুদ্রে পৌঁছেছি।
We have reached the ocean just now.
→তারা এখন পর্যন্ত ৩০ জনকে আটক করেছে।
They have arrested 30 so far.
→আমরা সম্প্রতি একটি শিক্ষা সফরে গিয়েছি।
We have recently gone on a study tour.
Translate into English:
1.আমার বোন সুন্দর একটি ছবি এঁকেছে।
2.সে গ্রামে একটি হাসপাতাল স্থাপন করেছে।
3.পুলিশ এখন পর্যন্ত ৫০ জন আটক করেছে।
[উত্তর দিতে পারেন মন্তব্যের ঘরে]
-2
©মিরাজুল ইসলাম জিহাদ