23/06/2026
ভিসির সাথে সাক্ষাৎ! 🤝
বরিশাল বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির নেতৃবৃন্দ মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ -এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সাক্ষাৎকালে কুইজ সোসাইটির মুখ্য উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মোঃ সিরাজিস সাদিক, সভাপতি রশিদ সরদার এবং সাধারণ সম্পাদক মোঃ .একরামুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য মহোদয় কুইজ সোসাইটির সার্বিক মঙ্গল কামনা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
📷 University of Barishal.
23/06/2026
অভিযোগ বাক্স! 🚨
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে শিক্ষার্থীদের জন্য “অভিযোগ ও পরামর্শ বাক্স” স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাস-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিযোগ জানানোর পাশাপাশি প্রশাসনের কাছে তাদের পরামর্শও প্রদান করতে পারবেন।
অভিযোগ বা পরামর্শ প্রদানকারী শিক্ষার্থীকে তার নাম, বিভাগের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করে টোকেন বাক্সে জমা দিতে হবে।
📷 বিইউ রেডিও।
23/06/2026
কবিদের স্মরণে! 🖤🥀
বাংলা বিভাগ ও বাংলা একাডেমির আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় কীর্তনখোলা হলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
📷 University of Barishal.
22/06/2026
ইমিডিয়েটরা সাবধান,
ব্যালিস্টিক-১৫ কিন্তু আসছে...🗣️
📷 ববিয়ান'স
Join Linkers University of Barishal
22/06/2026
অভিনন্দন! 🖤🥀
মোহাম্মদ রাহাত হোসাইন ।
অফিসার ক্যাশ (১০ম গ্রেড) – বাংলাদেশ কৃষি ব্যাংক।
সাবেক শিক্ষার্থী
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
📌 বরিশাল বিশ্ববিদ্যালয়।
BU Students Platform
Join Linkers University of Barishal
13/06/2026
ববি মাঠের উন্নয়নমূলক কাজ চলছে...!🖤🥀
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২য় মাঠের মাটি দেওয়ার কাজ চলমান।
📷 Md. Aliboddin.
11/06/2026
অভিনন্দন! 🖤🥀
সুজন চন্দ্র পাল।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন চন্দ্র পালের ‘থান্ডারবোল্ট’ মিসাইল প্রকল্প নিয়ে মাননীয় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল সম্প্রতি তার উদ্ভাবিত ‘থান্ডারবোল্ট’ মিসাইল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এর সাথে অদ্য ১১ জুন ২০২৬ তারিখ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রকল্পটির উদ্দেশ্য, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
সাক্ষাৎকালে উপাচার্য মহোদয় সুজনের গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণ গবেষকদের এ ধরনের সৃজনশীল কাজে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রকল্পটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় একাডেমিক ও গবেষণা সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সুজন চন্দ্র পাল জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করছেন। ‘থান্ডারবোল্ট’ প্রকল্পও তার গবেষণামূলক কাজের একটি অংশ, যার মাধ্যমে তিনি প্রযুক্তিগত দক্ষতা ও গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচনের চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ইতিবাচক আশ্বাস তাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করতে উৎসাহিত করবে। সাক্ষাৎকালে পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.রহিমা নাসরিন, সহকারী অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. সোনিয়া খান সনি উপস্থিত ছিলেন।
মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
10/06/2026
অভিনন্দন! 🖤🥀
মোহাম্মদ ওবায়দুল্লাহ সিয়াম।
ববি থেকে আমেরিকার ৫ বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন।
Fall 2026 সেশনের জন্য যুক্তরাষ্ট্রের ৫টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে সিয়াম Political Science-এ (International Relations ও Research Methods ফোকাস) ফুল ফান্ডিং-সহ পিএইচডি (PhD) প্রোগ্রামে ভর্তির অফার পেয়েছে।
সিয়াম তার পরবর্তী একাডেমিক যাত্রার জন্য University of Virginia (UVA) তে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাপ্ত অফারগুলোর তালিকায় যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তার নামের তালিকা :
* University of Virginia
* University of North Carolina at Chapel Hill
* Florida State University
* University of Pittsburgh
* Texas A&M University
এই যাত্রার প্রতিটি ধাপে তিনি আল্লাহর অশেষ রহমত, পিতা মাতা ও স্ত্রীর দোয়া , শিক্ষকদের দিকনির্দেশনা এবং বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা গভীরভাবে অনুভব করেছেন।
উচ্চশিক্ষার এই স্বপ্ন কখনোই শুধু আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার বিষয় ছিল না। এটি দীর্ঘদিনের পরিশ্রম, অনিশ্চয়তা, ধৈর্য, আত্মসমালোচনা এবং নীরব সংগ্রামের এক সম্মিলিত ফল বলে মন্তব্য করেন তিনি।
তার গবেষণা মূলত আন্তর্জাতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, পরাশক্তিগুলোর প্রতিযোগিতা (Great Power Competition), ভূরাজনীতি , মাইগ্রেশন , হেলথ পলিসি এবং রাজনৈতিক অর্থনীতিকে ঘিরে আবর্তিত। একই সঙ্গে আমি গবেষণা পদ্ধতি বিশেষ করে Quantitative Analysis, Causal inference, Text-as-data এবং মিক্সড-মেথডস নিয়ে নিজের দক্ষতাকে আরও শানিত করতে চায়।
ইউনিভার্সিটি অফ ভারজিনিয়ার চমৎকার একাডেমিক পরিবেশের এই লক্ষ্য ও গবেষণাকে আরও অর্থবহ করে তুলবে বলে তিনি বিশ্বাস করেন।
বাংলাদেশের মতো একটি প্রেক্ষাপট থেকে উঠে এসে বিশ্বের এমন প্রভাবশালী গবেষণা-প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ পাওয়াটা সিয়ামের জন্য একসময় দূরের স্বপ্ন মনে হতো। অনেক সময় নিজের প্রস্তুতি নিয়ে সংশয় এসেছে, পথটি কঠিন মনে হয়েছে। কিন্তু ধীরে ধীরে বুঝেছি, বড় স্বপ্নের জন্য বড় অহংকার নয়, বরং প্রয়োজন অসীম ধৈর্য, কঠোর শৃঙ্খলা এবং বিনয়।
তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সামনের এই যাত্রাকে কল্যাণময় করেন। তিনি যেন আমাকে এমন জ্ঞান দেন যা মানুষের উপকারে আসে, এমন বিনয় দেন যা অর্জনের মধ্যেও নিজেকে ছোট রাখতে শেখায়, এবং এমন ধৈর্য দেন যা আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাকে স্থির রাখে।
তিনি আরও বলেন, যাঁরা আমার জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন, রেকমেন্ডেশন লেটার লিখেছেন, লেখা পড়ে মতামত দিয়েছেন, কিংবা নীরবে শুভকামনা জানিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।
-ওবাইদুল্লাহ সিয়াম
সাবেক শিক্ষার্থী,
পাবলিক এডমিনিস্ট্রেশন
📌 বরিশাল বিশ্ববিদ্যালয়।
BU Students Platform 👇
Join : Linkers University of Barishal
09/06/2026
বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি স্যার ২৫ বিভাগের
CR দের নিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
📷 University of Barishal.
09/06/2026
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ স্যারের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ পরবর্তী আজকের শুভেচ্ছা বিনিময়।
📷 University of Barishal.