22/09/2026
আর মাত্র ১৮ ঘন্টা বাকি! যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি দ্রুত করে ফেলুন, আর মাত্র কয়েকটি আসন অবশিষ্ট আছে!
📢 𝐁𝐔𝐑𝐒 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐁𝐨𝐨𝐭𝐜𝐚𝐦𝐩–𝟐𝟎𝟐𝟔
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (BURS) আয়োজন করছে 𝐁𝐔𝐑𝐒 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐁𝐨𝐨𝐭𝐜𝐚𝐦𝐩–𝟐𝟎𝟐𝟔 একটি দুই দিনব্যাপী Learn-to-Execution কর্মসূচি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক ও প্রয়োজনীয় পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
⬜বিশ্ববিদ্যালয় জীবনে একাডেমিক দক্ষতার গুরুত্ব
বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফলের পাশাপাশি অ্যাসাইনমেন্ট লেখা, একাডেমিক প্রেজেন্টেশন, যোগাযোগ, পাবলিক স্পিকিং এবং AI ও ডিজিটাল টুল ব্যবহারের মতো দক্ষতাও গুরুত্বপূর্ণ। শুরু থেকেই এসব বিষয়ে সঠিক ধারণা ও অনুশীলন শিক্ষার্থীদের একাডেমিক কাজের মান উন্নত করার পাশাপাশি ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার প্রস্তুতিতেও সহায়তা করে।
⬜নবীন শিক্ষার্থীদের সাধারণ কিছু চ্যালেঞ্জ
◽ অ্যাসাইনমেন্ট ও একাডেমিক লেখা নিয়ে পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব
◽ প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিংয়ে আত্মবিশ্বাসের ঘাটতি
◽ AI ও প্রয়োজনীয় ডিজিটাল টুল ব্যবহারে সীমিত অভিজ্ঞতা
◽ যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের পর্যাপ্ত সুযোগ না থাকা
◽ অর্জিত দক্ষতা বাস্তবে প্রয়োগ ও প্রদর্শনের সুযোগ কম থাকা
এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের 𝐁𝐔𝐑𝐒 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐁𝐨𝐨𝐭𝐜𝐚𝐦𝐩–𝟐𝟎𝟐𝟔 প্রোগ্রাম। শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে প্রোগ্রামটি সাজানো হয়েছে শেখা → অনুশীলন → প্রয়োগ পদ্ধতিতে। প্রথম দিনে থাকবে বিশেষজ্ঞ পরিচালিত কর্মশালা এবং দ্বিতীয় দিনে থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনার। এর মাধ্যমে শিক্ষার্থীরা শেখার পাশাপাশি নিজেদের দক্ষতা বাস্তবে প্রয়োগের সুযোগ পাবে। যেখানে পাচ্ছেন-
◽ ৫টি বিশেষজ্ঞ পরিচালিত সেশন
◽ ৩টি একাডেমিক প্রতিযোগিতা
◽ সকল অংশগ্রহণকারীর জন্য ই-সনদ
◽ প্রতিটি প্রতিযোগিতায় ৩টি করে পুরস্কার
⬜প্রোগ্রামের মূল উদ্দেশ্য
▪️ Academic Writing ও Presentation দক্ষতা মজবুত করা
▪️ কার্যকর Public Speaking ও Communication স্কিল গড়ে তোলা
▪️ প্রয়োজনীয় AI ও Digital Tools-এর সাথে পরিচয় করানো
▪️ প্রফেশনাল Networking, Collaboration ও Partnership-building-এর সুযোগ তৈরি করা
▪️ শেখাকে বাস্তবে প্রয়োগ ও প্রদর্শনের প্ল্যাটফর্ম দেওয়া
◽ ১ম দিন | কর্মশালা
📅 ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ⏰ সকাল ১০:০০টা – বিকেল ৪:০০টা
১ম দিনে শেখানো হবে-
▪️ অ্যাসাইনমেন্ট কীভাবে গুছিয়ে ও একাডেমিক নিয়ম মেনে লিখতে হয়
▪️ একাডেমিক প্রেজেন্টেশনের প্রস্তুতি ও উপস্থাপনার কৌশল
▪️ একাডেমিক কাজে AI ও প্রয়োজনীয় ডিজিটাল টুলের ব্যবহার
▪️ কার্যকর নেটওয়ার্কিং ও পাবলিক স্পিকিংয়ের প্রয়োজনীয় দক্ষতা
◽ ২য় দিন | প্রতিযোগিতা ও সেমিনার
📅 ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ⏰ সকাল ১০:০০টা – বিকেল ৪:০০টা
২য় দিনে থাকছে-
▪️ অ্যাসাইনমেন্ট লেখা প্রতিযোগিতা
▪️ উপস্থাপনা প্রতিযোগিতা
▪️ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা
▪️ বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত সেমিনার
▪️পুরস্কার প্রদান অনুষ্ঠান
◽ শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
◽ আসন সংখ্যা সীমিত—সর্বোচ্চ ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।
⬜রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য
📅 নতুন রেজিস্ট্রেশন ডেডলাইন: ২২ সেপ্টেম্বর, ২০২৬
💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ১০০ টাকা
📋 রেজিস্ট্রেশন ফর্ম: https://forms.gle/Qif8UpmZoRPkC3Fb7
▫️ Payment Method: Bkash/Nagad: 01703717208 ( Send Money)
📍স্থান:
জীবনানন্দ দাস কনফারেন্স হল, বরিশাল বিশ্ববিদ্যালয়।
⏰ সময়: সকাল ১০ টা – বিকাল ৪ টা
বিস্তারিত জানতে ভিজিট করুন:
📎 Website: www.bursbd.com
📧 Email: [email protected]
📞 Mobile: +8801917558417
আয়োজনে-
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ( BURS)