02/09/2026
প্রেস বিজ্ঞপ্তি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালের সুইমিংপুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুনুর অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস. এম. আতিকুর রহমান (জি), এনইউপি, পিএসসি, বিএন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল আলিম বছির, রেজিস্ট্রার ও সহযোগী অধ্যাপক, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সারজিস সাদিক, পরিচালক, শারীরিক শিক্ষা দপ্তর, বরিশাল বিশ্ববিদ্যালয়। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা বজায় রাখার দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা শাখা, বিএনসিসি নৌ শাখা এবং রোভার স্কাউটের সদস্যবৃন্দ।
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা
বরিশাল বিশ্ববিদ্যালয়