13/08/2026
আজ আমাদের প্রিয় জামিয়াটি যেন হঠাৎ করেই নীরব হয়ে গেছে। যে প্রাঙ্গণ প্রতিদিন ছাত্রদের কুরআন তিলাওয়াত, সবক, মুতালাআ ও ইলমের চর্চায় মুখরিত থাকে—আজ সেখানে নেই চিরচেনা কোলাহল।
আমাদের প্রিয় তালিবে ইলমগণ দাওয়াত ও দ্বীনের খেদমতে তিন দিনের মেহনতের জন্য বেরিয়ে গেছেন। তাই আজ ইলমের এই কাননটি ছাত্রশূন্য, নীরব ও নির্জন।
তবে এ নীরবতা স্থবিরতার নয়; বরং এটি দ্বীনের মেহনতের এক সুন্দর বিরতি।
ইনশাআল্লাহ, শনিবার আবার এই ইলমী কানন মুখরিত হবে কুরআনের তিলাওয়াত, হাদিসের দরস, সবক ও তালিবে ইলমদের প্রাণচঞ্চল পদচারণায়।
আল্লাহ তাআলা আমাদের সকল তালিবে ইলমের এই মেহনত কবুল করুন এবং তাদেরকে দ্বীনের জন্য কবুল ও মকবুল করুন। আমিন।