আমাদের পাঠশালা

আমাদের পাঠশালা “স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের পথে তোমার সঙ্গী”

GST-গুচ্ছ অধিভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি-
09/12/2025

GST-গুচ্ছ অধিভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি-

ব্রেকিং নিউজ২০২৫-২৬ সেশনে ভর্তি কার্যক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিষয় ভিত্তিক আসন সংখ্যা ও শর্তাবলী প্রকাশিত।।বরিশাল বি...
06/12/2025

ব্রেকিং নিউজ
২০২৫-২৬ সেশনে ভর্তি কার্যক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিষয় ভিত্তিক আসন সংখ্যা ও শর্তাবলী প্রকাশিত।।

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

ঢাবি'র চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষার 'অঙ্কন' প্রশ্ন।
29/11/2025

ঢাবি'র চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষার 'অঙ্কন' প্রশ্ন।

29/11/2025

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা _____ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে।

প্রেস বিজ্ঞপ্তি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুর...
22/11/2025

প্রেস বিজ্ঞপ্তি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা সাড়ে চারটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। উপাচার্য রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। আগামী ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছে। আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সহজ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট https://ju-admission.org এ পাওয়া যাচ্ছে।
২১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)

 #জগন্নাথ_বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিতআবেদন শুরু :২০নভেম্বরশ...
20/11/2025

#জগন্নাথ_বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু :২০নভেম্বর
শেষ :৫ ডিসেম্বর

বহুনির্বাচনি =৭২
এসএসসি = ১০
এইচএসসি =১৮
---------------
মোট নম্বর =১০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সকল ইউনিটে মোট প্রশ্ন থাকবে ৮০ টি, পাশ মার্ক ৩৬
19/11/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সকল ইউনিটে মোট প্রশ্ন থাকবে ৮০ টি, পাশ মার্ক ৩৬

17/11/2025

যেসব বিশ্ববিদ্যালয়ের আবেদন রানিং আছে এবং শুরু হবে -
📌 আবেদন রানিং আছে-
ঢাকা বিশ্ববিদ্যালয়
মেরিটাইম ইউনিভার্সিটি
বিইউপি
এমআইএসটি
মেডিকেল-ডেন্টাল
আর্মি মেডিকেল
খুলনা বিশ্ববিদ্যালয়
বুটেক্স
অ্যারোস্পেস ও অ্যাভিয়েশন ইউনিভার্সিটি
📌 আবেদন শুরু হবে-
রাজশাহী বিশ্ববিদ্যালয়
হাবিপ্রবি
বুয়েট
কৃষি গুচ্ছ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নিয়মিত এডমিশন আপডেট পেতে পেইজটি ফলো করুন।

16/11/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার এখন পর্যন্ত সকল আপডেট

আবেদন শুরু ২৩ নভেম্বর

আবেদন শেষ ৭ ডিসেম্বর

পরীক্ষা হবে ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি-
16/11/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি-

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি (B) ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ভর্তি প্রস্তুতি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে রয়...
16/11/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি (B) ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ভর্তি প্রস্তুতি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে রয়েছে অর্থনীতি (Economics), সরকার ও রাজনীতি(Government & Politics)(রাষ্ট্রবিজ্ঞান), ভূগোল(Geography), URP, নৃবিজ্ঞান(Anthropology)

বি ইউনিট মানবন্টন:
বাংলা -২০
ইংরেজি ২০
সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ১৫
আইকিউ- ০৫
সাধারণ গণিত- ২০
মোট -৮০ টা mcq যার মান -৮০ এবং GPA মান ২০(ssc 1.5) (hsc2.5)
পরিক্ষার সময় ৫৫মিনিট
★আলাদা আলাদা পাশ নেই।ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
★সাইন্স,আর্টস,কমার্স সবাই এক্সাম দিতে পারবেন।
URP অনলি বিজ্ঞানের শিক্ষার্থীরা পাবেন।
★অর্থনীতি পেতে ইংরেজি ও গণিতে ১০ করে পেতে হবে।

বি ইউনিট সাজেশনঃ

বাংলা ১ম পত্রঃ
বিগত বছরে তেমন প্রশ্ন হতো না। কিন্তু গতবছর বেশ কয়েকটা প্রশ্ন আসছে প্রতি ইউনিটে।
তাই এটা পড়তে হবে।
***সাহিত্য পার্ট ( কবি সাহিত্যকদের লেখা রচনা,পত্র-পত্রিকা)

বাংলা ২য় পত্রঃ
*অভিধান অনুযায়ী বর্ণক্রম
*বানান+ শুদ্ধ প্রয়োগ,অপপ্রয়োগ
*সন্ধি
*প্রত্যয়
* সমাস
*উপসর্গ ও অনুসর্গ
মুখস্ত পার্টঃ
***শব্দার্থ
***সমার্থক শব্দ
***বাগধারা
***পারিভাষিক শব্দ

ইংরেজিঃ
* comprehension
*literature
*spelling
*identification of parts of speech
*uses right form of verb+tense
*voice,narration

মুখস্ত পার্টঃ
*synonym and antonym
* preposition
*phrase and idioms

সাধারণ গণিতঃ
নবম-দশম শ্রেণীর বোর্ড বই

আই-কিউ

সাধারণ জ্ঞানঃ
*প্রাচীন বাংলার ইতিহাস,জনপদ,যুগ
* ইতিহাস ( বিশেষ করে মুক্তিযুদ্ধ)
*বিভিন্ন গানের রচয়িতা,সুরকার,চলচিত্র(বিশেষ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক)
*ঐতিহাসিক স্থান এবং নিদর্শন (যেমন ষাট গম্বুজ মসজিদ)
*ভাস্কর্য ও স্থাপত্য
*বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক
*আন্তর্জাতিক সংঘটন ও সংস্থা
*বিভিন্ন দেশের সংবাদ সংস্থা( পত্র - পত্রিকা)
*মিডিয়া ও ব্যক্তিত্ব
*চিত্রশিল্প

সংগৃহীত

16/11/2025

এবারই প্রথম রুয়েটের ভর্তি পরীক্ষা হবে শুধু এমসিকিউ পদ্ধতিতে
পরীক্ষা হবে রাজশাহী ও ঢাকায়

Address

Barishal
8200

Telephone

+8801318420035

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আমাদের পাঠশালা:

Shortcuts

Share

Category