নৈতিক শিক্ষা-Moral Education

নৈতিক শিক্ষা-Moral Education নৈতিক শিক্ষার উদ্দেশ্য হলো মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে সমাজের কল্যান সাধন। We are doing social work for free.

This is an educational institutions for social service.

29/11/2022
01/11/2022

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন -

রাসূল ﷺ বলেছেন,

" যদি কোনো নারী -
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে,
রমজান মাসে সাওম পালন করে, তার সতীত্ব রক্ষা করে এবং
তার স্বামীর আনুগত্য করে,
তাহলে তাকে বলা হবে, জান্নাতের যে দরজা পছন্দ সেই দরজা দিয়ে প্রবেশ করো। "

[সহীহ আল-জামীঃ ৬৬০]

21/08/2022

যেদিন আপনাকে সাদা কাফনে মুড়িয়ে! নিকশ কালো অন্ধকার কবরে রেখে আসা হবে....।
- সেদিন বুঝবেন! সাদা-সাদা, কালা-কালা গানের আসল মানে, ইনশাআল্লাহ।

🎙️ আবু ত্বহা মুহাম্মদ আদনান

06/08/2022

এক সালাফকে প্রশ্ন করা হল,
আপনার দ্বীনের অবস্থা কেমন?
আমার দ্বীনের অবস্থা পোশাকের মতো। প্রতিনিয়ত গুনাহ আমার দ্বীনকে ছিন্নভিন্ন করে চলছে আর আমি ইস্তেগফারের মাধ্যমে দ্বীনকে সেলাই করে ঠিক রাখার প্রাণপণ প্রয়াস চালিয়ে যাচ্ছি।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।

শায়েখ আতিক উল্লাহ হাফিঃ

05/08/2022

ইবনু সিরিন রহিমাহুল্লাহ বলেন, "জুলুম হলো সেটা যখন তুমি তোমার ভাই এর মন্দ দিকগুলো উল্লেখ করো এবং ভালো দিক লুকিয়ে রাখো।"

[ সিফাতুস সাফওয়া ]

25/07/2022

হে মানুষ, অল্পতে তুষ্ট থাকো।তাহলে সুখী হতে পারবে। নিজেকে নিজে মূল্যায়ন করতে শিখো এবং মানুষের কাছে সম্মানিত হতে সচেষ্ট হও।

বই:সৌভাগ্যের হাতছানি | পৃষ্ঠা: ১

24/07/2022

যদি কোন কারন ছাড়া হঠাৎ করে আপনার ভেতর বিষণ্ণতা বা অস্থিরতা কাজ করতে থাকে, তাহলে জেনে রাখুন, আপনার রুহ চাচ্ছে আপনি যেন আল্লাহর যিকিরে লিপ্ত হন।
“নিশ্চয়ই আল্লাহর যিকিরে অন্তরসমুহ প্রশান্ত হয়” - সুরা আর-রাদ।

21/07/2022

যদি কেউ তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয়,
তাহলে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেবেন।
-সহিহ বুখারী - ৬৯৫১

21/07/2022

"যে বেদনা কাউকে বলা যায়না, যে কষ্ট কাউকে দেখানো যায়না, যদি আপনার রব আল্লাহকে আপন করতে পারেন তাহলে সে কষ্টের কথা তাঁকে বলে মনটা হালকা করতে পারবেন।"
---- ড. আব্দুল্লাহ্ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ্

20/07/2022

আপনার সিজদা কি খুব দ্রুত শেষ হয়ে যায়?
মাত্র ছয়টি কৌশল খাটালেই ইনশাআল্লাহ আপনার সিজদা হবে মধুর। তখন মনে চাইবে, জমিনেই দীর্ঘক্ষণ মাথা ঠেকিয়ে রাখি। উঠতে ইচ্ছে করবে না।
ছয়টি চমৎকার কৌশল ।
একটু ব্যাখ্যা করে বলি-
১) তুচ্ছতার অনুভূতি
— মনে মনে চিন্তা করুন, আপনি কার সামনে মাথা ঠেকিয়েছেন। রবের বড়ত্ব, মমত্বের কথা ভাবুন। সঙ্গে নিজের গুনাহের বোঝাও চিন্তা করুন। দেখবেন নিজেকে বড্ড তুচ্ছ মনে হচ্ছে তখন। সিজদায় এই তুচ্ছতার অনুভূতি বড্ড প্রয়োজন।
২) নৈকট্যের অনুভূতি
— হাদীসে এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। এই হাদীস স্মরণে রাখলে দেখবেন, একপ্রকার নৈকট্যের অনুভূতি কাজ করছে।
৩) ভগ্ন হৃদয়ের প্রার্থনা
— প্রিয়জনের সাথে দীর্ঘদিন পর সাক্ষাতে আমাদের হৃদয়টা যেমন বিগলিত হয়ে পড়ে, আল্লাহর সঙ্গে সিজদায় সাক্ষাৎ করতে পেরে এর চেয়েও বিগলিত হওয়া জরুরী। প্রিয়জন আমাদের খাওয়ায় না, পরায় না। আল্লাহ আমাদের খাওয়ান, পরান, প্রতি মুহূর্তে অবাধ্যতা সত্ত্বেও অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন, তড়িৎ শাস্তি দেন না। কাজেই আল্লাহর জন্য হৃদয়টা সঁপে দিন।
৪) গুনাহের বোঝা হালকা হবার অনুভূতি
— হাদীসে এও এসেছে, বান্দা যখন জমিনে মাথা ঠেকায়, তখন তার গুনাহ ঝড়ে পড়তে থাকে। সালাতের ভিতর মনকে দিক বিদিক না ছুটিয়ে এই চিন্তাটা জাগ্রত রাখুন। দেখবেন একেকটা সিজদা আপনাকে গুনাহের বোঝা হালকা হবার অনুভূতি দিচ্ছে।
৫) একমাত্র আল্লাহর আনুগত্যের অনুভূতি
— সিজদা শুধু আমি আল্লাহকেই করি, জীবন মরণ, সবকিছু আমার আল্লাহর জন্যই, এভাবে সুবহানা রব্বিয়াল আ'লা-এর যিকিরে ডুবে যান।
৬) শয়তানকে পরাজিত করার আনন্দ
— বিশুদ্ধ হাদীসে এসেছে, বনী আদম যখন সিজদা দেয়, তখন শয়তান হতাশ হয়ে পড়ে। কাজেই সিজদা দিতে পেরে আনন্দিত হোন। কারণ, আপনি শয়তানকেই পরাজিত করছেন।

বই : মনের মতো সালাত

Address

Barishal
8270

Alerts

Be the first to know and let us send you an email when নৈতিক শিক্ষা-Moral Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share