Habib's Care

Habib's Care

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habib's Care, Education, Barisal.

✨Textile Engineering College Admission 🌸
🗣️তোমার ভর্তিযুদ্ধের প্রস্তুতি ও সাপোর্ট এর জন্যই পাশে আছি আমরা🌸
গ্রুপ : https://www.facebook.com/share/g/16NhvxdQU6/
টেলিগ্রাম : https://t.me/careforcandidates/2
ইউটিউব : https://youtube.com/@habibscare

15/05/2026

ওয়েটিং যাদের ১৬০০ এর বেশি, রিস্ক নিতে চাও না,

তোমরা ন্যাশনালে ভর্তি হয়ে নাও, বিশেষত যারা সেকেন্ড টাইমার।

এখন, টাকার দিকে তাকায় লাভ নাই,

তুমি এখন NU তে ভর্তি হও,পরে টেক্সটাইলে আসলে ক্যান্সেল করে নিও।

আমার পরিচিত অনেক জুনিয়র এরকম করছিলো,
৬ হাজার টাকা দিয়ে NU দিয়ে ভর্তি হয়ে কিছু দিন পরেই আবার ক্যান্সেল করে টেক্সটাইলে আসছে,

NU তে ভর্তি ক্যান্সেল করতে, ৫০০-১০০০/- এর বেশি লাগে না মেবি।

তাই যারা রিস্ক নিতে চাচ্ছো না, তারা NU তে ভর্তি হয়ে নাও,

পুরা এডমিশন সিজনে অনেক প্যারা নিছো,
জীবনে অনেক টাকা যাবে, আসবে,

এখন টাকার দিকে না তাকায়, রিলাক্স থাকো।

14/05/2026

টেক্সটাইলে জবের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা জেনে রাখা ভাল---✅

⚡ সময় নিয়ে পড়ো, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে ✨

১. আপনার যদি ঠান্ডা পরিবেশ পছন্দ করেন তবে আপনার জন্য উপযোগী ডিপার্টমেন্ট হচ্ছে টেস্টিং ল্যাব, স্যুয়েটার জ্যাকার্ড, এমব্রয়ডারি, ফেব্রিক প্রিন্টিং ডিজাইন সেকশন।

২. আপনার যদি ক্ষমতা দেখানো ইচ্ছে হয় তবে আপনার জব করতে হবে মার্চেন্ডাইজিং, মার্কেটিং সেকশনে । এরা মালিকের কাছাকাছি থাকে সব সময়।

৩. ফেক্টরির জুট ঝামেলা ভালো লাগেনা আপনার জন্য বেস্ট হবে আপনি ফেকাল্টি জব ট্রাই করুন। ফেকাল্টি জবে ফেক্টরির ঝুট ঝামেলা নেই ।..

৪. ধুলাবালি তে এলার্জি আপনি নীটিং উইভিং স্পিনিং এ জব করতে পারবেন না । ফাইবার ডাস্টে এলার্জি হয়ে অনেকেরি।

৫. সাপ্তাহিক ২ দিন ছুটি চান তবে আপনাকে ফরেইন বাইং হাউস লিয়াজোঁ অফিসে জব করা উচিৎ , টেস্টিং হাউস গুলিতে জব করতে পারেন এদের শুক্রবার শনিবার , বা রবি সোমবার বন্ধ থাকে।

৬. কম্পলায়েন্স এর আইন ভালো লাগে আপনার উচিৎ EPZ জবের ট্রাই করা, এবং ফরেইন জয়েন্ট ভেঞ্চারে ।

৭. লোকাল বা জয়েন্ট ভেঞ্চার , আপনাকে বলবো জয়েন্ট ভেঞ্চার ফেক্টরি গুলিতে ট্রাই করুন এরা কম্পলায়েন্স মেনে চলে, লোকাল ফেক্টরি গুলি ।

৮. ফ্লোরে হাটার অভ্যাস নেই দাঁড়িয়ে থাকার অভ্যাস নেই ডেক্স জব চাচ্ছেন তবে আপনার জন্য বেটার জব মার্চেন্ডাইজিং, মার্কেটিং, R&D ,প্লানিং, ডিজাইনার এতে বসে কাজের সুযোগ আছে।

৯. দেশের বাইরে যাবার শখ ঘুরে দেখার তবে আপনাকে জব করতে হবে ডাইজ ক্যামিকেল, ফেব্রিক, এক্সেসরিস মার্কেটিং কোম্পানিতে তারা সু্যোগ দেয় বাইরে যেতে । ফরেইন বাইং লিয়াজোঁ অফিসে জব করলে বায়ারদের গ্লোবাল মিটিং এর জন্য বাইরে আপনার যেতে হবে।

১০. টেক্সটাইল মিলের সফল GM হতে চাই তবে আপনাকে ডাইং সেকশন থেকে হতে হবে যে ডাইং জানবে সে টেক্সটাইলের সব জানবে ।

১১. দাড়িয়ে থাকার অভ্যাস আছে আপনি স্পিনিং মিল, IE জবের জন্য তা হলে টিকে গেছেন।

১৩. কারো সাথে খারাপ ব্যাবহার গালমন্দ করতে পারি না R&D ,Lab এতে নিজের কাজ নিজে করতে হয়।

১৪. অন্যর কাজের গুলর গালি খেতে চাইলে আপনাকে ইন্সপেকশন কোয়ালিটিতে জব করা লাগবে।

১৫. অফিসের গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে চান তবে আপনাকে মার্কেটিং মার্চেন্ডাইজিং এ জব করতে হবে ক্লায়েন্ট ভিজিট ফেক্টরি ভিজিটের জন্য আপনি গাড়ি সাপোর্ট পাবেন।

১৬. আপনার গরমে সমস্যা আপনার নীট, ওভেন, ইয়ার্ন, গার্মেন্টস ওয়াস ডাইং এর জব না করাই ভালো এভারেজ ফ্লোর টেম্পারেচার ৪০ ডিগ্রী হবে ।

১৭. আপনার যদি ধৈর্য্য থাকে আর লং টাইম ডিউট করতে পারেন তবে আপনি IE তে ভালো করবেন কারন এতে ১৪ ঘন্টা পর্যন্ত লং ডিউটি করা লাগে । এর জিন্য অভারটাইম দেয়া হয় না ।

১৮. টেক্সটাইল বিজনেস করতে চাইলে একা করুন কারন পার্টনার রাই এই বিজনেস ঢুবায় বেশি, এরা কেনে কম দামে বলে বেশী দামে দুদিক দিয়ে লাভ করে।

১৯. গভমেন্ট ইন্সটিটিউটের ইঞ্জিনিয়ার না হলে আপনি ডাইং এ সারভাইব করতে পারবেন না।

২০. ডাইজ মার্কেটিং, মেশিন মার্কেটিং এর জব করতে চাইলে আপনার বুটেক্সে পড়া উচিৎ, এরা মার্কেটিং এ দারুন দক্ষ হয়।

২১. হায়ার স্টাডি করতে চাইলে সাথে পড়তে চাইলে আপনার ঢাকায় জব করা উচিৎ আর জব কররে চাইলে আপনার টেস্টিং ল্যাব এবং ফেকাল্টি জব করা উচিৎ এতে সময় পাওয়া যায় পড়ার জন্য ক্লাস করার জন্য।
২২. ঢাকা এবং ঢাকার বাইরের জব হলে আপনি ঢাকার ভেতরে জব করুন কারন এতে অনেক জন্যের সাথে পরিচিতি বাড়ে, সময় করে সব খানে যাওয়া যায়। জব চেইঞ্জ করা যায়।
২৩. লোকাল ফেক্টরি আর জয়েন্ট ভেঞ্চার হলে আপনাকে বলবো জয়েন্ট ভেঞ্চারে জয়েন করুন যেমন ১০০% ফরেইন ফেক্টরি বা বাংলাদেশ- চায়না, বাংলাদেশ- ইন্ডিয়া, বাংলাদেশ- পাকিস্তান, বাংলাদেশ- শ্রীলঙ্কান ফেক্টরিতে জয়েন করতে পারেন, এই ফেক্টরি গুলি নিয়ম কানুন স্যালারী স্ট্রাকচার, জব পলিটিক্স কম আর ফেক্টরি গুলি ১০০% কম্পলায়েন্স হয় ।
২৪. আপনি নিজের কাজের মান এবং গতি বাড়াতে হলে আপনার পাকিস্তান, তুর্কি, ইন্ডিয়ান, চাইনিজদের সাথে জব করুন।
২৪. টেক্সটাইল বিজনেস করলে একা করুন পার্টনার নিয়ে নয়।
২৫. ফিউচারে বিজনেস করতে চাইলে আপনি মার্কেটিং মার্চেন্ডাইজিং এ জব করুন কারন এতে অনেক বায়ার সাপ্লাইয়ার হাতে থাকে আপনার, যার দ্বারা আপনার বিজনেস অনেক সহজে করতে পারবেন ।
২৬. ডাইংয়ে ভালো করতে চাইলে আগে ল্যাবে জব করুন ৬ মাস আপনার কালার IQ বাড়বে আপনার ডাইং দলোরে সেডের ডিসশন দেয়া আপনার পক্ষে সহজ হবে ।
২৭. ডাইং প্রডাকশনে জব করা লোক যে কোন ডিপার্টমেন্টে জব করতে পারেন এটা তাদের প্লাস পয়েন্ট । তারা সব প্রকার কাজের অভিজ্ঞ থাকেন।
২৮. নিজের কাজের মান বাড়াতে আপনার কোয়ালিটিতে কিছু দিন জব করা উচিৎ, পরে আপনি প্রডাকশন মার্চেন্ডাইজিং এ জব করতে চলে যেতে পারেন এতে আপনার কোয়ালিটি বুঝতে সমস্যা হবে না ।
২৯. আপনার নিচের পোস্টে জয়েন করা উচিৎ না, সুপারভাইজার, QI, QC, APO, TPO এতে ধাপ অনেক পার হতে হয়। মার্চেন্ডাইজার, প্রডাকশন অফিসার এসব পোস্টে জয়েন করবেন এতে দ্রুত এগিয়ে যাওয়া যায় ।
৩০. টেক্সটাইল জবে কাজ করতে ২০০% সেল্ফিশ হতে হবে আপনার ইনক্রিমেন্ট প্রোমশন এর ক্ষত্রে আপোষ করবেন না, যতো দ্রুত প্রোমশন নিবেন ততো উপরে উঠবেন । শান্তনা দিয়ে ম্যানেজমেন্ট কাজ করিয়ে নিতে চাইলে সেখান থেকে চলে আসুন । কিছু লোক কাজ করিয়ে নিবে আশা দিয়ে, প্রমোশন সুবিধা দিবে অন্য জনকে ।
৩১. পলিটিক্সের ভয় পাবেন না কাওকে ভয় পেয়ে জব করবেন না কারন এতে আপনার ক্যারিয়ার গ্রোথ হবে না ভয়ে ভয়ে জব করার দরকার নেই । মনে চাইলে করবেন ভালো ভাবে করবেন।
৩২. টেক্সটাইল দ্রুত উপরে ওঠা যায় প্লানিং, R&D, মার্কেটিং, IE তে কারন এর অর্গানোগ্রাম অনেক সর্ট কিন্ত নীটিং উইভিং, ওভেন ডাইং, নীট ডাইং, ইয়ার্ন ডাইং মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট এর অর্গানোগ্রাম অনেক বড় তাই উপরে উঠতে অনেক সময় লাগে।
৩৩. ডিপ্লোমাদের জন্য ল্যাবের জব পারফেক্ট জব, আপনাদের অনেক স্কোপ আছে।
৩৪. টেক্সটাইল জবের জব ফরেইন বাইং হাউস > ফেক্টরি মার্চেন্ডাইজিং > মার্কেটিং > প্রডাকশন > ল্যাব।
৩৫. প্রডাকশন জব এ শিফটিং হয় আপনাকে ৮-১২ ঘন্ট করে ডিউটি করতে হয়, কিন্ত গার্মেন্টস রিলেটেড জব, প্লানিং, R&D জব জেনারেল ডিউটি হয় । আপনি পছন্দের সেকশন আপনাকে সিলেক্ট..

©Collected

14/05/2026

আজকে ভর্তির লাস্ট ডেট,

এখন পর্যন্ত বিভিন্ন কলেজে থেকে পাওয়া ডাটা অনুযায়ী ৯০-১০০+/- স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে।

ওয়েটিংয়ে এবার ২০০০ মনে হয় যাবে না।

তবে ১৪০০-১৫০০ পর্যন্ত ২য় মেরিটে আসতে পারে।

PTEC, CTEC এসব কলেজে ১ম মেরিটেই সিট ফিলাপ হয়ে যায়।

নতুন টেক গুলোতেও ৭০-৮০+- ভর্তি হয়ে গেছে, আবার আজকেও অনেকে ভর্তি হবে।

আবার গুচ্ছের মেরিট দেয়াও বাকি।

তাই মেরিট দূরে গেলেও তখন যাবে।

তবে এবার গত বছরের তুলনায় কার্যক্রম বেশ ফাস্ট, গত বছরের পরিসংখ্যান --

📌গত বছর রেজাল্ট - ১২ ই মে।
...প্রথম মেরিটে ভর্তি - ২০-৩১ই মে।
.দ্বিতীয় মেরিট - ২৩শে জুন
দ্বিতীয় মেরিট ভর্তি - ২৪-২৮শে জুন।

তবে এবার ভর্তি জন্য সময় কম দিয়েছে, আবার ওয়েটিং লিস্ট একবারে দিয়ে দিয়েছে।

তাই, হয়ত ভর্তি প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করে দিবে।

যারা সেকেন্ড টাইমার + মেরিট ১৯০০-২০০০+ তাদের কোথাও ভর্তি হয়ে নেয়াই সেফ হবে।

13/05/2026

শুধুমাত্র ভুল সাব্জেক্ট চয়েজের কারণে ৪০% মানুষ নিজের ভবিষ্যৎ হুমকির মুখে ঠেলে দিয়েছেন !

বাস্তব কথা, বাংলাদেশে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোর জন্য direct job sector খুবই limited… বা practically নেই বললেই চলে। শুনে আপনার খারাপ লাগতে পারে, but let’s be real সমস্যা আসলে সাবজেক্টে না। সমস্যা হলো মার্কেট ডিমান্ডের সাথে আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থার কোনো মিল না থাকা। সিস্টেমের দোষ ।
কিন্তু এর ভুক্তভুগী হতে হবে আপনাকেই ।
যেই সাবজেক্ট হোক অনার্স একটা নিয়ে করলেই হলো, এই অন্ধ বিশ্বাসটাই আপনার ক্যারিয়ারের ১৩ টা বাজিয়ে দিতে পারে ।

নিজের এবং আসে পাশের মানুষের সাথে কথাগুলো মিলিয়ে দেখুন -

1. Pure Arts / General Degrees : History, Philosophy, Islamic Studies, Sociology, Bengali, Anthropology, traditional track. এগুলোর কোনো direct job pipeline নাই। ফলে শেষমেশ সবাই BCS / Teaching / NGO র দিকেই ঝুঁকে যায় ।

2. Zoology / Botany (without specialization ) : এই সাবজেক্ট দুইটাতে বাংলাদেশে একে তো Research facility কম তার উপর Industry demand low. গ্র্যাজুয়েশনের পরে দেখা যায় শেষ পর্যন্ত সাবজেক্টের সাথে unrelated job এ shift করতে হয়

3. ডিগ্রি আছে… কিন্তু কাজ নাই টাইপ সাবজেক্ট :
- Business Studies ( without skill ) : বর্তমানে BBA/MBA হাজার হাজার student. ভীষণ oversaturated একটা সাব্জেক্ট। স্কিল বিল্ড না করলে ক্যারিয়ার করতে খুব স্ট্রাগল করা লাগবে

- English (General) : সবাই ভাবে ইংলিশ পড়লেই টিচার হওয়া যাবে, ফরেইন জব পাওয়া যাবে but এখানে competition insane! বাহিরে থেকে বোঝা যায় না।

- Social Science (general track) : এই সাবজেক্টের কোনো clear career path নাই। আপনি skill add না করলেই caught খাবেন

একটা ব্যাচে যদি ১০০ জন graduate হয়। তারমধ্যে দেখবেন মোটামুটি ২০ জন কোনো না কোনো skill develop করে চাকরি/ব্যবসা/ফ্রিল্যান্সিং কিছু না কিছু করছে । আর বাকি ৮০ জন বলবে চাকরি নাই । একজন Philosophy পড়ে content strategist হয়ে যাচ্ছে । আরেকজন একই সাব্জেক্টে ভালো সিজিসহ degree নিয়েও এখন বেকার । না, ভাগ্য না । বরং এখানে পার্থক্যটা গড়ে দেয় Skill, Exposure আর Adaptability .

আপনি কোন বিষয়ে পড়ছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি সেটা দিয়ে লাইফে কী করছেন সেটাই আপনার ভবিষ্যত নির্ধারণ করে দিবে

আপনিও হয়তো ঠিক এই কথাগুলোই কাউকে বলেছিলেন কিন্তু সে শুনে নি। এখন লেখাটা তাকে পাঠিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। অথবা এমন কাউকে পাঠান যার এখন এই কথাগুলো জানা দরকার।

© All Rights Reserved by Iqra talks

🎓 Study on Telegram!

⚠️ এখন তোমরা কি করবা সেটা তোমার সিদ্ধান্ত, Textile এ জব শুরুর দিকে বেশ কষ্টের, বাট একটা সময়ে গিয়ে টাকা আসে, আসবে

08/05/2026

আমি তেমন একটা লিখি না । কিন্তু লাস্ট ৪-৫ বছরের গ্রুপ এর রেজাল্ট পরবর্তী কিছু পোস্ট দেখে রীতিমতো হাসি পায় ।
আমি তেমন একটা লিখি না । কিন্তু লাস্ট ৪-৫ বছরের গ্রুপ এর রেজাল্ট পরবর্তী কিছু পোস্ট দেখে রীতিমতো হাসি পায় ।

টেক্সটাইল এর ন্যাশনাল দুইটা সম্পূর্ণ আলাদা ।

টেক্সটাইল এ পরে অন্তত তোমার আশেপাশের পিউর সাব্জেক্ট পড়া যে কোনো বন্ধুর চাইতে দ্রুত জব পাবা এইটা সিউর মোটামুটি । তবে প্রথম কিছু বছর প্রেসার নিতে হবে অবশ্যই, ক্যারিয়ার আর নিজের স্কিল গ্রো এর জন্য । মোটামুটি আমার দেখা ও জানামতে ৪-৫ বছর কষ্ট করতে পারলে একটা হ্যান্ডসাম স্যালারির সাথে ডিসেন্ট জব প্রেসারে বাকি জবলাইফ কাটায় দিবা । এই স্ট্যাট টা এভারেজ আরকি । ভালো কোম্পানি বা ম্যানেজমেন্ট থাকলে কষ্ট অনেকটাই কম । কমেন্ট সেকশন এ টেক্সটাইল রে গালি দিলেও মাস শেষে ব্যাংক এর একটা নোটিফিকেশন দেখলেই নেক্সট ১৫-১৬ দিন চুপ থাকে 😶

আবার টেক্সটাইল জব কালচার রে এমএনসি লেভেল মনে কইরো না কেও ।

এইবার আসি ন্যাশনাল নিয়ে,

করো যদি উইলপাওয়ার স্ট্রং হয় যে আমি বিসিএস এর প্রিপারেশন চোখ বন্ধ করে নিবো, সরকারি ১০-১৩ গ্রেড এর জবগুলার জন্য প্রিপারেশন নিবো , হাই স্কুল বা প্রাইমারি এর টিচার হবো, তাহলে ভাই তুমি ন্যাশনাল এ যাও বাড়ির পাশে । যদিও এই সেম জিনিসগুলা (কিছু বাদে) তুমি টেক্সটাইল থেকেও করতে পারবা সাথে ব্যাকাপ হিসেবে গার্মেন্টস সেক্টর ওপেন । আর ভাই সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ন্যাশনাল কলেজ যেখানেই পড়ো তোমার কম্পিটিটর হবে বাকি ৪০-৪৫ টা পাবলিক ইউনিভার্সিটি আর ২-৩ হাজার কলেজ । চাকরিতে রাজশাহী কলেজ আর রাঙামাটি বিশ্ববিদ্যালয় এর একজন (উদাহরণ হিসেবে) এপ্লাই করলেও এম্প্লয়ার ৯০% ক্ষেত্রেই সেই রাঙামাটির গ্র্যাজুয়েট কেই চুজ করবে । এটাই রিয়েলিটি ।

জব সেক্টর এখন আগের মতো নাই টেক্সটাইল এর, কিন্তু অন্তত পিউর সাব্জেক্ট গুলার থেকে ভালো আছে ।

অনেক লম্বা হয়ে গেছে, দিন শেষে টেক্সটাইল এর একটা সিট ও ফাঁকা থাকবে না, ন্যাশনাল এর ও না । এখন ৪ বছর পর তুমি কি করবা সেটা তোমার ওপর । আমি এখানে পড়ছি দেখে তুমি এখানে ভর্তি হও এইসবের পক্ষে আমি না । তোমার লাইফ তোমার ডিসিসন । শুধু চেষ্টা করলাম কিছুটা বুঝাইতে , বাকিটা সবার ই আত্মীয় স্বজন আছে , বাবা - মা তাদের কথা আর নিজে কি চাও এই হিসেবেই সিদ্ধান্ত নিও ,যাতে ৪ বছর পর পস্তাতে না হয় ।
--
আবরার,
Executive - IE & Workstudy
Square Fashions Limited.

Ex-BTECian

06/05/2026

সাবজেক্ট কি আসলেই ম্যাটার করে?

Yarn ইঞ্জিনিয়ারিং কেন সবার শেষে দেয়?

টেক্সটাইলে সাবজেক্ট ম্যাটার করে না, চাইলে যে কেউ যেকোনো সাবজেক্ট থেকে যেকোন দিকে ক্যারিয়ার সুইচ করতে পারবে.

তবে কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে যেগুলোর জব স্পেসিফিক.

যেমন কেউ যদি dying কাজ করতে চায় তাহলে তাকে ওয়েট প্রসেস নিতে হবে,
এরকম কিছু কিছু জব আছে যেগুলোর জন্য স্পেসিফিক কিছু ব্যাপারে স্কিল লাগে.

তবে চাইলে কেউ যেকোনো ডিপার্টমেন্ট থেকে সে যে সেক্টরে যেতে চায় তার যদি ওই সেক্টরে স্কিল থাকে সে সেই সেক্টরে জব করতে পারবে এটা কোন অসুবিধা হয় না,

আমার পরিচিত বুটেক্সের এক ভাই, পুরোপুরি ভিন্ন এক ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে dying জব করতেছে,

তো এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই যে কোন এক সাবজেক্ট নিয়ে পড়লেই হবে..

তাহলে yarn subject কেন সবাই শেষে দেয়?

এটার কারণ হলো বাংলাদেশের স্পিনিং মিল কিছুটা কম, তবে তুমি চাইলে yarn থেকে পরেও অন্যদিকে ক্যারিয়ার সুইচ করতে পারবা,

শর্ত একটাই, তুমি যে সেক্টরে যেতে চাও সেই সেক্টরে তোমার স্কিল থাকতে হবে নলেজ থাকতে হবে...

Habib's Care 06/05/2026

Subject Choice Guideline - Textile Engineering

Habib's Care 1.3K likes, 423 comments. "Subject Choice Guideline || Textile Engineering College 📚"

05/05/2026

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মেয়েদের জন্য না, জব সেক্টরে মেয়েদের জন্য সুযোগ সুবিধা কম এখানে আবার মেয়েরা পড়ে নাকি?

প্রত্যেক বছর ভর্তির সময় অনেক মেয়ে এই প্রশ্নের সম্মুখীন হয় এবং চারপাশের মানুষের দ্বারা ডিমোটিভেট হয়।

কিন্তু আসলেই কি এই ধারণা সঠিক?

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে কী কী জবের সুযোগ রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে আগে জানতে হবে, তারপর না হয় ডিমোটিভেট হওয়া যাবে!

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে ইন্ডাস্ট্রিতে সবাই কোনো ঝামেলা ছাড়াই জব করতে পারবে।

এখন কি টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানেই শুধু দুটো সেক্টর— যেখানে ৪০° এর উপরে তাপমাত্রায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা? অথবা সারাদিন সেলাই মেশিনের তদারকি করা কিংবা কাপড় বিক্রি করা?

মোটেই না।

টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বেশ কিছু আলাদা আলাদা সেক্টর রয়েছে, যার মধ্যে কিছু সেক্টর মেয়েদের জন্য খুবই উপযুক্ত

ইন্ডাস্ট্রি বেইজড জব

১. R&D— মূলত গবেষণাভিত্তিক কাজ। এই সেক্টরটি মেয়েদের জন্য সবচেয়ে উন্মুক্ত বলে সর্বজনস্বীকৃত।
২. কোয়ালিটি কন্ট্রোল— পণ্যের মান নির্ধারণ ও নিশ্চিত করার কাজ।
৩. টেক্সটাইল ডিজাইন— বাসায় বসেও আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব।
৪. বায়িং হাউস— বায়ার ও ফ্যাক্টরির মধ্যে সমন্বয়ের কাজ।
৫. মার্চেন্ডাইজিং— অর্ডার ম্যানেজমেন্ট থেকে শিপমেন্ট পর্যন্ত পুরো প্রক্রিয়া পরিচালনা।
৬. Compliance & Sustainability— পরিবেশবান্ধব উৎপাদন ও শ্রমিকের অধিকার নিশ্চিত করার কাজ। বর্তমানে এই সেক্টরে মেয়েদের চাহিদা দ্রুত বাড়ছে।

এইবার দেখি সরকারি জব:

১. যেকোনো ব্যাংকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কোটা রয়েছে।
২. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ যেকোনো ডিপ্লোমা কলেজের শিক্ষক হওয়া যাবে। ভালো রেজাল্ট ও যোগ্যতার ভিত্তিতে যেকোনো বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগেও শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে।
৩. বস্ত্র অধিদপ্তর, BTMC (Bangladesh Textile Mills Corporation) সহ টেক্সটাইল সংশ্লিষ্ট যেকোনো সরকারি প্রতিষ্ঠানে জব করার সুযোগ রয়েছে।
৪. প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া যায়।
৫. BCS-এ অংশগ্রহণ করে প্রশাসন, পররাষ্ট্র, পুলিশসহ যেকোনো ক্যাডারে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।
৬. এগুলো ছাড়াও যেকোনো সরকারি চাকরিতে আবেদন করা যাবে।

বাইরের দেশে পড়তে ও কাজ করার সুযোগ:
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য বিদেশেও বেশ ভালো সুযোগ রয়েছে। BSc শেষ করে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে যাওয়ার পথও খোলা।
এত এত সুযোগ থাকা সত্ত্বেও ভর্তির সুযোগ পাওয়ার পরেও কেউ না কেউ এসে ডিমোটিভেট করে। কারণ তাদের ধারণা, টেক্সটাইল মানেই গার্মেন্টসে জব অথবা ৪০° তাপমাত্রার মধ্যে দাঁড়িয়ে থাকা।

সবকিছুর উর্ধ্বে হচ্ছে নিজের প্যাশন নিজের ভালো লাগা। নিজের যেখানে কমফোর্টেবল মনে হয় ওখানে যাওয়ায় বেটার।
দিনশেষে নিজের স্বপ্নের পিছনে দৌড়ানো উচিত আশা পাশের মানুষের সমালোচনার পিছনে নয়।
যদিও এডমিশনের সময় সবাই নিজের স্বপ্ন কে ধরতে পারে না তবুও সিমিলার কিছু সুযোগ তো থাকবেই।

খাদিজা খাতুন
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
১৭ তম ব্যাচ
ডিপার্টমেন্ট: ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং

04/05/2026

এত দিন তোমাদের চান্স ছিলো না, চিন্তায় ছিলা,

এখন যখন চান্স হয়েছে, কোথায় পড়বা না পড়বা, এইটা নিয়ে সিদ্বান্ত নিতে পারছো না।

এখন শুনো,

আমার কাল থেকে এক্সাম শুরু - ১৮ তারিখ শেষ। তাই আমি খুব বেশি রেসপন্স করতে পারবো না, গুরুত্বপূর্ণ আপডেট গুলো টেলিগ্রামে দিয়ে দিব।

এখন কোনো প্রতিষ্ঠান খারাপ না, তুমি যে প্রতিষ্ঠান পড়তে চাও বা চাও না, সিট কিন্তু ফাকা থাকবে না, তাহলে ওখানে যারা পড়বে ওদের ভবিষ্যৎ কি তাহলে শেষ?

-না, ভবিষ্যৎ আমরা কেউই জানি না, ভবিষ্যৎ বর্তমানের উপর নির্ভর করবে।

& ক্যাম্পাস ব্যক্তিকে বড় করে না,ব্যক্তিই ক্যাম্পাস কে বড় করে, তুমি যেখানেই যাও ভালো কিছু করো, তুমিও শাইন করবা সাথে ক্যাম্পাসেরো নাম হবে।

এখন গুচ্ছর B & C ক্যাটাগরির ভার্সিটি পিউর, শেষের দিকের সাবজেক্ট চেয়ে টেক্সটাইল ভালো।

আর NU এর চেয়ে টেক্সটাইল ভালো।

এখন তুমি কি করবা না করবা,একান্তই তোমার সিদ্ধান্ত,,

http://bit.ly/textile_help_desk_by_habibs_care

এই লিংকে খুব সহজেই প্রতিটি ক্যাম্পাসের ভাই/আপুদের ইনফো পেয়ে যাবে, কোনো পরামর্শ দরকার হলে যেকোনো ক্যাম্পাসের ভাইদের সাথে কথা বলে নিবে,

আর যারা waiting এ আছো, তারা অপেক্ষা করো সিরিয়াল আসবে ইং শা আল্লাহ।

অপেক্ষা করতে মন না চাইলে NU তে ভর্তি হয়ে নিও, পরে টেক্সটাইলে ভর্তি মেরিট আসলে, NU এর ভর্তি ক্যান্সেল করে Textile এ আসবা।

⚠️Your life, your decision, So take the decision wisely...

04/05/2026

যারা চান্স পেয়েছো তাদের করনীয় কি?

প্রথম মেরিটে ভর্তির তারিখ -

📌১০ থেকে ১৫ই মে

ভর্তি হতে যা যা লাগবে -

SSC & HSC মেইন ট্রান্সক্রিপ্ট✅

৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।✅

HSC রেজিস্ট্রেশন কার্ড, মেইন কপি।✅

18,500 tk✅

স্বাস্থ্য সনদ✅
(এটা নিয়ে প্যারা খেতে হবে না, কলেজ থেকেই দিয়ে দেয়,জাস্ট একটা ফর্ম পূরন)

মাইগ্রেশান করতে চাইলে ভর্তির সময়, রেজিস্ট্রার স্যার থাকবে, উনাকে বললেই মাইগ্রেশানের ফর্ম দিবে, সেটা পূরন করে জমা দিলেই, মাইগ্রেশানের কাজ শেষ।

মাইগ্রেশানের আলাদা রেজাল্ট দিবে, তখন যে কলেজ আসবে ঐ কলেজে গিয়ে জাস্ট ৪০০০/- টাকা জমা দিলেই কাজ শেষ।

যারা ওয়েটিং এ আছো, তাদের অপেক্ষা করতে হবে হবে, প্রথম মেরিটে ভর্তি শেষ হলে সিট খালি থাকা সাপেক্ষে আবার merit দিবে

-habib's care

04/05/2026

বস্ত্র মন্ত্রালয় এমন pdf দেয়, যেই pdf সার্চ দিয়েও রেজাল্ট দেখা যায় না, ম্যানুয়ালি খুজতে হয়।

ইতিমধ্যে সবাই রেজাল্ট দেখেছো,
এর পরেও যারা এখনো পাওনি তারা নিচের লিংকে গিয়ে রোল লিখে সার্চ দিলেই পাবে

https://textille-help-desk-by-habib-s-care.vercel.app/result.html

📌যারা ওয়েটিং এ আছো,

তাদের ওয়েটিং এ থাকতে হবে যতক্ষন না প্রথম মেরিটে ভর্তি শেষ হচ্ছে,

প্রথম মেরিটে ভর্তি শেষ ১৫ এপ্রিল।।

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Barisal
8200