md_tuhin_hasan_sani_194

md_tuhin_hasan_sani_194 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন

lets start 7 days movie
07/02/2024

lets start 7 days movie

18/09/2023

খুব সুন্দর একটি উপদেশ মুলক কথা

..
.

কয়েকদিনের মধ্যেই ছেলেটাকে নিয়ে নেগেটিভ নিউজ শুরু করেছে  নাচ -তিক রা😡 সবাইকে তার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবং তানজিম সা...
18/09/2023

কয়েকদিনের মধ্যেই ছেলেটাকে নিয়ে নেগেটিভ নিউজ শুরু করেছে নাচ -তিক রা😡
সবাইকে তার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি
এবং তানজিম সাকিবকে সাপোর্ট করতে হবে

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি আমি Md Tuhin Hasan Sani পড়াশুনা: আব্দুল্লাহপুর মুন্সিগঞ্জ এবং লালবাগ ঢাকা আমি কাজ করছি...
20/08/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি
আমি Md Tuhin Hasan Sani
পড়াশুনা: আব্দুল্লাহপুর মুন্সিগঞ্জ এবং লালবাগ ঢাকা
আমি কাজ করছি গেঞ্জি পাঞ্জাবি ও থ্রিপিস নিয়ে। প্রত্যেকটি প্রডাক্ট রুচিসম্মত ডিজাইন এবং উন্নত মানের কাপড় দারা তৈরী। পোশাক আমাদের নিত্যদিনের সংগী তাই আমরা ভালো এবং উন্নতমানের পোশাক দেয়ার জন্য চেস্টা করি। এবং সুলভ মুল্যে দেই। যাতে করে কমের মধ্যে ভালো জিনিস আমরা সবাই ব্যবহার করতে পারি প্রডাক্ট পছন্দ হলে ইনবক্স বা মেসেজ করবেন ধন্যবাদ।
ইনশাআল্লাহ ভালো জিনিসটাই পাবেন

02/09/2022

💗------------বন্ধু------------💗
স্ট্যাটাস দিয়ে বন্ধুত্বর ভালোবাসা প্রকাশ হয় না
বন্ধুত্বের ভালোবাসা হয় মন থেকে

এভাবেই এক সাথে থাকতে চাই প্রিয় বন্ধুদের সাথে? 🥰

❤️
বন্ধুত্বের কোন সংজ্ঞা হয় না একে সংজ্ঞায়িত করা যায় না

📌প্রায় ১৮/১৯ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে...
26/08/2022

📌প্রায় ১৮/১৯ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে ইনভাইট করেছিলেন। ইনভাইট করার কারণ কি ছিল জানেন?
বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলা।
তার সেই পাঁচজন বন্ধুর মধ্যে মাত্র দুজন এসেছিল এবং মাত্র দুইজন তার এই তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল।

আর তারা দুজনেই আজ বিলিয়নিয়ার! 😊
01. Dustin Moskovitz With over $6.5 billion and
02. Eduardo Saverin with over $3.4 billion.

তাই যখনই আপনার কোন বন্ধু বা কেউ আপনার নিকট এসে কোন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবে। সত্যি বলছি মন দিয়ে শুনুন, মাইন্ড কে খুলে ধরুন এবং বুঝুন বোঝার চেষ্টা করুন। কারণ আপনার বন্ধু বা সেই মানুষটা এত মানুষ থাকতে আপনার কাছে এমনি এমনি ছুটে আসে নাই। নিশ্চয়ই আপনার মাঝে অনেক ভালো কিছু দেখেছে,যেটা আপনার কাছে হয়তো ধরা দেয় নাই। আপনার দ্বারাই ভালো কিছু করা সম্ভব।
সুযোগ আপনার কাছে আসবেই, আপনি যদি বিজ্ঞ হন তাহলে সুযোগটাকে আলিঙ্গণ করতে পারবে।

এই দেশ নাকি আবার মুসলিমদেশ। মুসলিমদেশে লক্ষ কোটি মুসলমানের অন্তরে আঘাত দিবে প্রতিবাদ করলে তারা নাকি জঙ্গী। তোরা যে আগুন ...
26/08/2022

এই দেশ নাকি আবার মুসলিমদেশ। মুসলিমদেশে লক্ষ কোটি মুসলমানের অন্তরে আঘাত দিবে প্রতিবাদ করলে তারা নাকি জঙ্গী। তোরা যে আগুন জ্বালাচ্ছিস সেটা কীসের মধ্যে পড়ে??

চা শ্রমিকরা চা পাতার একটা ভর্তা খায়। কচি পাতাগুলো খুব কুচিকুচি করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, সেদ্ধ আলু আর চানাচুরকে সরিষা...
26/08/2022

চা শ্রমিকরা চা পাতার একটা ভর্তা খায়। কচি পাতাগুলো খুব কুচিকুচি করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, সেদ্ধ আলু আর চানাচুরকে সরিষার তেল দিয়ে মাখানো হয়। গরম ভাত অথবা রুটির সাথে খায় তারা। আমি খেয়েছি, খুব একটা সুস্বাদু কিছু না। অথচ তারা বলতে গেলে প্রতিবেলায় খায়। তবে প্রতিবেলায় মাখানোর জন্য সরিষার তেল আর চানাচুর পাওয়া যায় না। তবুও তারা খায় কারণ দুইশো টাকা কেজি ব্রয়লার মুরগীর এই বেহেশতে একদিনে তাদের বেতন ১২০ টাকা। এক আঁটি শাক কিংবা এক কেজি সবজি কেনার চেয়ে চা পাতার ভর্তা দিয়ে দু'মুঠো ভাত খেয়ে ফেলাই তাদের জন্য সহজ।

ব্যাপারটা একদিনে ১২০ এরকমও না। মানে একজন চা শ্রমিক যদি দিনে ২৪ কেজি চা পাতা তুলতে পারে তাহলে সে পাবে ১২০ টাকা। বেশিরভাগ শ্রমিক ২৪ কেজি তুলতে পারেন না, ১৪-১৫ কেজি তোলেন সর্বোচ্চ। আর একটু বয়স্ক যারা তাদের চা পাতা তোলার পরিমাণ আরও কম। ফলে তারা পুরো টাকাটা পান না।

এই অঞ্চলে চায়ের চেয়ে রোমাঞ্চকর জিনিস আর কী আছে? আমাদের প্রেম, আড্ডা, গল্প, গান, বিপ্লব, বিদ্রোহ কোনো কিছুই চা ছাড়া হয় না। বিজ্ঞাপন মারফত আমরা জানতে পারি কাপ শেষ হলেও রেশ রয়ে যায়, এক কাপ চায়ে তাজা হয়ে যাওয়া যায় নিমেষেই, এমনকি চায়ে চুমুক দিয়ে আমরা বদলে দিতে পারি পরিস্থিতি, প্রতিবাদ করতে পারি যেকোনো অন্যায়ের, পেয়ে যেতে পারি যুগান্তকারী আইডিয়া। কিন্তু বিজ্ঞাপনে চা শ্রমিকরা সারাজীবন ব্যাকগ্রাউন্ড প্রপস। দুটি পাতা একটি কুড়ি তোলার সুন্দর দৃশ্যটি আমাদের কাছে আরও সুন্দর হয়ে ওঠে দারুণ সিনেমাটোগ্রাফিতে। আর আজকাল তো নগরীর অভিজাত চায়ের দোকানে এক কাপ চা বিক্রি হয় ১২০টাকায়। সে চায়েরও হয় ফুড রিভিউ। অথচ শ্রমিকদের ১২০টাকার অসুন্দর জীবনের দৃশ্য সিনেমাটোগ্রাফিতেও আসে না, খবরেও খুব একটা পাওয়া যায় না। কারণ তারা চা পাতা ভর্তা খেয়েই কাটিয়ে দিচ্ছে বেহেশতি এই জীবন!

চা শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা পারিশ্রমিকের জন্য আন্দোলন করছে। তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রইলো।

দুটি পাতা একটি কুড়ি
শুনতে কী পাও আহাজারি?

©️কাসাফাদ্দৌজা নোমান
📷 Shalim Hossain Saju

দেশীয় মূল্যবোধ বিরোধী পোশাকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বাংলাদেশের উচ্চ আদালতকে অভিবাদন ও স্যালুট জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যা...
26/08/2022

দেশীয় মূল্যবোধ বিরোধী পোশাকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বাংলাদেশের উচ্চ আদালতকে অভিবাদন ও স্যালুট জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা, পোশাকের নামে পশ্চিমা অপসংস্কৃতি আমদানিকারকদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

#আমিও_সহমত_প্রকাশ_করলাম

(আপনারাও যার যার ওয়াল থেকে সংহতি প্রকাশ করতে পারেন)

03/07/2022

কুরবানীর মাসায়েল,

মাসআলাঃ
উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানী করা জায়েয। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দ্বারা কুরবানী করা জায়েয নয়। -কাযীখান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫

মাসআলাঃ
যেসব পশু কুরবানী করা জায়েয সেগুলোর নর-মাদা দুটোই কুরবানী করা যায়। -কাযীখান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫

পশুর বয়সসীমা
মাসআলাঃ
উট কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানী করা জায়েয। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে।

উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানী জায়েয হবে না। -কাযীখান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫-২০৬

এক পশুতে শরীকের সংখ্যা
মাসআলা :
একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানী দিতে পারবে। এমন একটি পশু কয়েকজন মিলে কুরবানী করলে কারোটাই সহীহ হবে না। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ সাত জন শরীক হতে পারবে। সাতের অধিক শরীক হলে কারো কুরবানী সহীহ হবে না। -সহীহ মুসলিম ১৩১৮, মুয়াত্তা মালেক ১/৩১৯, কাযীখান ৩/৩৪৯, বাদায়েউস সানায়ে ৪/২০৭-২০৮

সাত শরীকের কুরবানী
মাসআলা :
সাতজনে মিলে কুরবানী করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানীই সহীহ হবে না। -বাদায়েউস সানায়ে ৪/২০৭

মাসআলাঃ
উট, গরু, মহিষ সাত ভাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কুরবানী করা জায়েয। -সহীহ মুসলিম ১৩১৮, বাদায়েউস সানায়ে ৪/২০

কোনো অংশীদারের গলদ নিয়ত হলে
মাসআলা :
যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানী না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানী করে তাহলে তার কুরবানী সহীহ হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানী হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। -বাদায়েউস সানায়ে ৪/২০৮, কাযীখান ৩/৩৪৯

মাসআলাঃ
শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানী সহীহ হবে না।

মাসআলাঃ
যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানী দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরীক করতে পারবে। তবে এক্ষেত্রে একা কুরবানী করাই শ্রেয়। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরীব হয়, যার উপর কুরবানী করা ওয়াজিব নয়, তাহলে সে অন্যকে শরীক করতে পারবে না। এমন গরীব ব্যক্তি যদি কাউকে শরীক করতে চায় তাহলে পশু ক্রয়ের সময়ই নিয়ত করে নিবে।-কাযীখান ৩/৩৫০-৩৫১, বাদায়েউস সানায়ে ৪/২১০

কুরবানীর পশুতে আকীকার অংশ
মাসআলা :
কুরবানীর গরু, মহিষ ও উটে আকীকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানী ও আকীকা দুটোই সহীহ হবে।-তাহতাবী আলাদ্দুর ৪/১৬৬, রদ্দুল মুহতার ৬/৩৬২

(মাসিক আল আল কাউসার থেকে সংগৃহীত)

ব্যস্ত ডাক্তার এম.বি.বি.এস

Address

Potuakhali
Barishal

Telephone

+8801754404254

Website

Alerts

Be the first to know and let us send you an email when md_tuhin_hasan_sani_194 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to md_tuhin_hasan_sani_194:

Shortcuts

Share

Category