14/08/2025
গত ১৭ দিন তিন দফা দাবিতে বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার ও শেরে বাংলা মেডিকেল সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে!
- ৭ দিন টানা বরিশাল ব্লকেড চলছে
- ৬০ ঘন্টা এর বেশি অনশন চলছে
আন্দোলনকে গুরুত্ব না দেয়ায়, শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসার দাবি ও আল্টিমেটাম দেয় কিন্তু সে আসেনি।
অনশনের শিক্ষার্থীরা জানায় স্বাস্থ উপদেষ্টার সরাসরি বরিশালে আসতে হবে, দাবি মানবে তারপর অনশন ভাঙ্গবে।
কিন্তু তারা পাঠিয়েছে মহাপরিচালককে, তিনি আসলেন এসে যা করলেনঃ
- শিক্ষার্থীরা অযৌক্তিক আন্দোলন করছে বললেন
- শিক্ষার্থীরা স্বাস্থ্যখাত সংস্কার নাকি বুঝেনা
- গনমাধ্যমকে কথা বলতে দেননি
- শিক্ষার্থীদের সাথে ধমকের সুরে কথা বলেছে তাদের লোকজন
- বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে আমরা যদি না সরে আসি
- তারা নাকি দাবী মেনে নিছে, উপদেষ্টা কই তাহলে? আমাদের কে বলেছে যে মহাপরিচালক আসলে অনশন ভাঙ্গবো?
উপদেষ্টা নিজে আসলেন না, ওনাকে পাঠালেন হুমকি দিতে?
যার প্রেক্ষিতে কাল শিক্ষার্থীরা গণঅনশনে বসবে সকাল ১১ টা থেকে।
জনগনের জন্য তিন দফা যৌক্তিক দাবি পূরন করার জন্য আমরা কি কি পেয়েছি জানেন?
- দফায় দফায় হা মলার শিকার হয়েছি
- আজকে অতর্কিত হা মলায় ১৬-১৭ জন ছেলে মেয়ে আহত, অধিকাংশ মেডিকেলে ভর্তি
- মহাপরিচালক সাহেব আমাদের তৃতীয় পক্ষ হিসেবে আখ্যা দিলেন
- ১৭ দিন যাবত আমরা রাস্তায়
- ৬০ ঘন্টা যাবত আমাদের ছোট ভাইয়েরা অনশনে
এখন যৌক্তিক আন্দোলন করতে গিয়ে আমরা হয়তো জুলাইয়ের মত হা মলার শিকার হবো, হয়তো প্রাণ হারাবো।
সবার কাছে বিচারের দাবী রাখলাম।