10/05/2026
আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আগামীকাল ২য় ম্যাচে মাঠে নামছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ।
📅 তারিখ: ১১ই মে, ২০২৬ ইং
⏰ সময়: সকাল ০৮:০০ টা
🏟️ ভেন্যু: কেন্দ্রীয় খেলার মাঠ, বরিশাল বিশ্ববিদ্যালয়
আপনারা সকলেই সাদরে আমন্ত্রিত ।
09/05/2026
আজকের ম্যাচে ইংরেজি বিভাগের বিপক্ষে ১২৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।
অভিনন্দন টিম ম্যানেজমেন্ট স্টাডিজ!
08/05/2026
আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ।
📅 তারিখ: ০৯ই মে, ২০২৬ ইং
⏰ সময়: সকাল ১০:০০ টা
🏟️ ভেন্যু: কেন্দ্রীয় খেলার মাঠ, বরিশাল বিশ্ববিদ্যালয়
আপনারা সকলেই সাদরে আমন্ত্রিত ।
06/05/2026
আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। লক্ষ্য একটাই— বিজয় ছিনিয়ে আনা!
📅 তারিখ: ০৭ মে, ২০২৬ ইং
⏰ সময়: দুপুর ০২:০০ টা
🏟️ ভেন্যু: কেন্দ্রীয় খেলার মাঠ, বরিশাল বিশ্ববিদ্যালয়
আপনারা সকলেই সাদরে আমন্ত্রিত ।
30/04/2026
Gratitude and respect to people of all professions. May the rights of all working people be ensured.
Happy Labour Day 2026💐
18/04/2026
প্রিয়,
আরাফাত বখতিয়ার
উপদেষ্টা
ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
শুভ জন্মদিন।🎂🎉
জন্মদিনের এই শুভক্ষণে ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন আপনাকে জানাচ্ছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।
সেই সাথে মহান স্রষ্টার নিকট আপনার উত্তোরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।
শুভেচ্ছান্তে,
ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
14/04/2026
বাংলা নববর্ষ-১৪৩৩
বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩৩ এ সকল বিভাগের পাশাপাশি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগও অংশগ্রহণ করেন।
এসময় উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রদ্ধেয় ছাত্র উপদেষ্টা এবং সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান স্যার। উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রদ্ধেয় প্রভাষক ড. গাজী মো: সাখাওয়াত হোসেন স্যার।
এসময় আরো উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন পরিবার সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে।
13/04/2026
"এসো হে বৈশাখ, এসো এসো!"
আনন্দে, রঙে ও উৎসবে ভরে উঠুক জীবনের প্রতিটি দিন।
শুভ নববর্ষ ১৪৩৩!
ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।
09/04/2026
"ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন" এর লাইব্রেরী সংক্রান্ত নোটিশ ।
নোট: প্রতি রবিবার ও মঙ্গলবার দুপুর ১২.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত লাইব্রেরী কার্যক্রম চলমান থাকবে ।
07/04/2026
প্রিয়,
সাকিব রায়হান বাপ্পি
উপদেষ্টা
ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
শুভ জন্মদিন।🎂🎉
জন্মদিনের এই শুভক্ষণে ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন আপনাকে জানাচ্ছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।
সেই সাথে মহান স্রষ্টার নিকট আপনার উত্তোরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।
শুভেচ্ছান্তে,
ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
25/03/2026
"মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে"
মহান স্বাধীনতার এই পুণ্যলগ্নে ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন, বরিশাল বিশ্ববিদ্যালয় গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে একাত্তরে স্বাধীনতা যুদ্ধে শহিদ বাংলার সকল সূর্য সন্তানদের যারা দেশমাতৃকাকে স্বাধীন করতে নিজের জীবন উৎসর্গ করেছেন। সেই সাথে স্মরণ করছে বীরাঙ্গনা জননীদের যারা তাদের অমূল্য সম্ভ্রম উৎসর্গ করেছেন দেশমাতৃকাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে। আরো শ্রদ্ধাভরে স্মরণ করছে যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধাকে যারা দেশমাতৃকার মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।