15/02/2024
অথচ,
তুমি জানতে তোমাকে আমার কতটা প্রয়োজন !
ডানা ভাঙ্গা পাখিটা যেমন মাটিতে পড়ে ছটফট করে ডানার প্রয়োজনে,
আস্ত মরুভূমিতে তৃষ্ণার্ত মানুষের যেমন, পানির প্রয়োজন,
ঠিক তেমনি ভাবে তোমাকে আমার প্রয়োজন!
কিন্তু,তুমি সব কিছু জানার পরও অন্য কারো হয়ে গেলে কিসের প্রয়োজনে ?
এই যে এত কিছুর পরও আমি মরে যাই'নি ! আমার নিঃশ্বাস বন্ধ হয়'নি!
যে আমি তোমার সাথে অন্য কারো ছায়া সইতে পারি না
, দীর্ঘ কয়েক মাস পর সেই আমি যদি শুনতে পায় তুমি পেগনেন্ট ,
তোমার গর্ভে অন্য কারো সন্তান,
তখন কি আমি নিঃশ্বাস নিতে পারব! পারব কি সইতে?
তোমার কি মনে হয়!