12/03/2026
বাগধা ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় মাসিক পরীক্ষার সময়সূচি – ২০২৬ ইং প্রকাশ করা হয়েছে।
সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
🗓 ১৪/০৩/২০২৬ (শনিবার) ও ১৫/০৩/২০২৬ (রবিবার)
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।
আল্লাহ তায়ালা সবাইকে উত্তম ফলাফল অর্জনের তৌফিক দান করুন। 🤲
বাগধা ক্যাডেট মাদ্রাসা
25/02/2026
আলহামদুলিল্লাহ! 🌸
আমাদের প্রিয় মাদ্রাসার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের সংবাদ—
২০২৬ সালের ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় আমাদের মেধাবী শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
🏅 মোসা. নাঈমা সুলতানা — ট্যালেন্টপুল বৃত্তি
🏅 আলমাহমুদ — ট্যালেন্টপুল বৃত্তি
🏅 মোসা. কারিমা — সাধারণ বৃত্তি
তাদের এই অসাধারণ সাফল্যে আমরা আন্তরিক অভিনন্দন ও দোয়া জানাই। মহান আল্লাহ তা‘আলা যেন তাদের জ্ঞান-বুদ্ধি আরও বৃদ্ধি করেন এবং ভবিষ্যতে দ্বীন ও দুনিয়ার কল্যাণে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে তাওফিক দান করেন—আমীন।
এ সাফল্যের পেছনে সম্মানিত শিক্ষকমণ্ডলী, পরিচালক ও অভিভাবকদের আন্তরিক পরিশ্রম ও দিকনির্দেশনা বিশেষভাবে স্মরণীয়। সকলের প্রতি কৃতজ্ঞতা।
আমাদের মাদ্রাসার জন্য এটি এক গর্বের অর্জন। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 🌿✨
26/01/2026
বাগধা ক্যাডেট মাদ্রাসার "প্রথম মাসিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ইং "এর সময়-সূচি প্রকাশ করা হলো।
সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে
বাগধা ক্যাডেট মাদ্রাসা গড়ে তুলছে আগামীর আলোকিত প্রজন্ম।
#বাগধা_ক্যাডেট_মাদ্রাসা
30/12/2025
ইবতেদায়ি ৫ম ও ৮ম শ্রেণির চলমান বৃত্তি পরীক্ষার ৩১/১২/২৫ ইং তারিখের স্থগিত পরীক্ষা আগামী ০৫/০১/২৬ইং তারিখে যথাসময়ে অনুষ্ঠিত হবে।
29/12/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আনন্দঘন মুহূর্তকে ঘিরে আগামী পহেলা জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বই উৎসব ২০২৬ ইং।
প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে তাদের শিক্ষাজীবনের পথচলা আরও সুন্দর, সুশৃঙ্খল ও স্বপ্নময় করে তোলাই আমাদের এই আয়োজনের লক্ষ্য।
নতুন বইয়ের পাতায় পাতায় জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক এই কামনায় সকলের দোয়া ও সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
বাগধা ক্যাডেট মাদ্রাসা
আগৈলঝাড়া, বরিশাল
#পহেলা_জানুয়ারি #নতুন_বই_নতুন_স্বপ্ন
#শিক্ষার_আলো #শিক্ষায়_উন্নত_জাতি #ভবিষ্যতের_বাংলাদেশ
#বাগধা_ক্যাডেট_মাদ্রাসা #আগৈলঝাড়া_বরিশাল
27/12/2025
আলহামদুলিল্লাহ।
✦ শৃঙ্খলা • শিক্ষা • আদর্শ ✦
বাগধা ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, পরিচালক বৃন্দ, সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষক–শিক্ষিকামণ্ডলী,অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি আনন্দঘন ও প্রেরণাদায়ক পরিবেশ সৃষ্টি হয়। ফলাফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও শৃঙ্খলার স্বীকৃতি প্রদান করা হয়েছে, যা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।
এই সফল আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
📚 আমরা প্রত্যাশা করি, বাগধা ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা নৈতিকতা, শৃঙ্খলা ও জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে।
Bagdha Ibtedaye Cadete Madrasha
#বার্ষিক_পরীক্ষা
#ফলাফল_প্রকাশ
#সাফল্যের_ধারা
27/12/2025
আলহামদুলিল্লাহ।
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে বাগধা ক্যাডেট মাদ্রাসাতে সকল শ্রেণির নতুন পাঠ্যবই ও শিক্ষাসামগ্রী এসে পৌঁছেছে।
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা সদা সচেষ্ট।