27/03/2026
ল্যাপটপ বা পিসি নেই? কোনো সমস্যা নেই! আপনার হাতের স্মার্টফোনটিই হতে পারে আয়ের মূল হাতিয়ার! 🚀
অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকামের জন্য দামি ল্যাপটপ আর অনেক পুঁজি লাগে। এই ধারণা ভেঙে দিতেই আমরা নিয়ে এসেছি— "মোবাইল ইনকাম গাইড ২০২৬"!
কোনো পূর্ব অভিজ্ঞতা বা পুঁজি ছাড়াই, শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ঘরে বসে আয় করার সম্পূর্ণ গাইডলাইন এখন আপনার হাতের মুঠোয়।
এই ইবুকে আপনি কী কী পাচ্ছেন?
• ✅ ১০টি প্রমাণিত মেথড: ক্যানভা ডিজাইন থেকে শুরু করে ফেসবুক মার্কেটপ্লেস, ভিডিও এডিটিং সহ ১০টি প্র্যাকটিক্যাল উপায়।
• ✅ স্টেপ-বাই-স্টেপ গাইড: একদম শূন্য থেকে শুরু করার সহজ রোডম্যাপ।
• ✅ রেডি-টু-ইউজ টেম্পলেট: ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার কপি-পেস্ট টেম্পলেট যা আপনার কাজকে করবে আরও সহজ।
• ✅ Discord কমিউনিটি সাপোর্ট: একা কাজ করতে গিয়ে আটকে গেলে সাপোর্ট দেওয়ার জন্য থাকছে আমাদের প্রাইভেট কমিউনিটি।
• ✅ রেগুলার আপডেট: নতুন আয়ের সুযোগ এবং টিপস।
দামি কোনো কোর্স নয়, আপনার ক্যারিয়ার গড়ার এই সম্পূর্ণ ব্লু-প্রিন্টটি পাচ্ছেন মাত্র ৳১৯৯ টাকায়!
🎯 অফারটি সীমিত সময়ের জন্য!
আজই আপনার ডিজিটাল ক্যারিয়ারের প্রথম ধাপটি ফেলুন।
👉 বইটি পেতে 'Order Now' বাটনে ক্লিক করুন অথবা আমাদের ইনবক্স করুন!
28/02/2026
অনেকের পক্ষেই একবারে টাকা দিয়ে ফ্লাট কেনা সম্ভব হয়ে ওঠেনা।
তাদের জন্য ঢাকার ভিতরে কিস্তিতে ফ্লাট কেনার সুযোগ আছে। ব্যাংক লোন ছাড়াই।
23/12/2024
Sofol Uddokta-তে নিয়োগ বিজ্ঞপ্তি
আপনি কি নিজেকে একজন দক্ষ পেশাদার হিসেবে প্রমাণ করতে চান? Sofol Uddokta আপনার জন্য নিয়ে এসেছে বিভিন্ন পজিশনে কাজের সুযোগ! আমরা খুঁজছি উদ্যমী, সৃজনশীল এবং অভিজ্ঞ প্রার্থীদের, যারা আমাদের টিমের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন।
📌 খালি পজিশনসমূহ:
১. মডেল
২. কন্টেন্ট ক্রিয়েটর
৩. সোশাল মিডিয়া ম্যানেজার
৪. কাস্টমার সাপোর্ট
৫. অফিস এসিসটেন্ট
১. মডেল
• কাজের ধরন: চুক্তিভিত্তিক
• বয়স: সকল বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
• সেলারি: আলোচনা সাপেক্ষে।
• যোগ্যতা:
• কন্টেন্ট তৈরি এবং মডেলিংয়ে আগ্রহী হতে হবে।
• সৃজনশীল ধারণা এবং টিমে কাজ করার দক্ষতা।
১. Content Creator
• কাজের ধরন: চুক্তিভিত্তিক
• বয়স: সকল বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
• সেলারি: আলোচনা সাপেক্ষে।
• যোগ্যতা: সৃজনশীল ধারণা এবং টিমে কাজ করার দক্ষতা।
২. সোশাল মিডিয়া ম্যানেজার
• কাজের ধরন: ফুল-টাইম
• বয়স: ২০-৩৫ বছর
• সেলারি: ২৫,০০০ - ৪০,০০০ টাকা (অভিজ্ঞতার ভিত্তিতে)।
• যোগ্যতা:
• কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
• মার্কেটিং, বিজনেস, CSE বা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি।
• Facebook, Instagram, LinkedIn, YouTube ম্যানেজমেন্টে দক্ষ।
• কন্টেন্ট স্ট্র্যাটেজি ও ডাটা অ্যানালাইসিসে অভিজ্ঞতা।
৩. কাস্টমার সাপোর্ট
• কাজের ধরন: ফুল-টাইম
• বয়স: ১৮-৩৫ বছর
• সেলারি: ৮,৫০০ - ১২,০০০ টাকা (অভিজ্ঞতার ভিত্তিতে)।
• যোগ্যতা:
• ফ্রেশাররা আবেদন করতে পারবেন।
• কমপক্ষে এইচএসসি পাশ।
• ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় যোগাযোগ দক্ষতা।
• কাস্টমার কেয়ার বা সাপোর্ট সেক্টরে আগ্রহী।
৪. অফিস এসিসটেন্ট
• কাজের ধরন: ফুল-টাইম
• বয়স: ১৮-৩৫ বছর
• সেলারি: ৮,৫০০ - ১২,০০০ টাকা (অভিজ্ঞতার ভিত্তিতে)।
• যোগ্যতা:
• ফ্রেশাররা আবেদন করতে পারবেন।
• যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি।
• অফিস ম্যানেজমেন্ট ও টিমের সাথে কাজ করার সক্ষমতা।
• ইংরেজি এবং বাংলা ভাষায় দক্ষতা।
📍 আবেদন প্রক্রিয়া:
• বিস্তারিত জানতে পেইজে যোগাযোগ করুন।
⏳ আবেদনের শেষ তারিখ: 27 December 2024
আমাদের অফিস: Level 3, Ventura Iconia, Holding 37, Road No. 11, Block H, Banani, Dhaka
👉 নিজেকে প্রস্তুত করুন, আর আজই আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়ার সুযোগটি কাজে লাগান!
23/01/2024
পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিকাশে লেনদেন বন্ধ থাকছে। নগদ, রকেট, ব্যাংকে লেনদেন চলবে ।
04/05/2023
আস্সালামু আলাইকুম,
আপনাদের মাঝে অনেকেই আছে ব্যাবসা করতে চায় কিন্তু পুঁজি নেই। আবার অনেকে কিভাবে শুরু করবেনা তাই বুঝতে পারছেন না।
তাই আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম "Business Learning Bootcamp”। ৭ দিনের এই Bootcamp এ জয়েন করে আপনি শিখবেন:
১. কীভাবে নিজের অনলাইন শপ খুলবেন।
২. কীভাবে আপনার প্রডাক্ট প্রোমশন করবেন।
৩. কাস্টমারকে কিভাবে প্রডাক্ট কেনার জন্য কনভেন্স করবেন।
৪. কীভাবে কম দামে পাইকারি পন্য পাবেন।
৫. কীভাবে ঘরে বসে প্রডাক্ট শিপিং করবেন।
আমরা একদম হাতে কলমে সব শেখাবো। বুট ক্যাম্পটিতে অনলাইনে জয়েন করতে পারবেন।
জয়েন করতে আজই যোগাযোগ করুন।
02/05/2023
মাসিক কত টাকা আয় করতে পারলে, নিজেকে সফল মনে করবেন ?
Send a message to learn more
01/05/2023
আমাদের লোকবল কম হওয়ায়, আপনাদের মেসেজের রিপ্লাই এবং অর্ডার প্রসেসিং এ একটু দেরি হতে পারে। প্রথম দিনে এত অর্ডার পাবো তা আশা করিনি।
আশা করি আমাদের এই উদ্দ্যোক্তা পরিবারের সাথেই থাকবেন।
30/04/2023
আসসালামু আলাইকুম
আল্লাহ তায়ালা সুদকে হারাম করেছে এবং ব্যাবসাকে হালাল করেছে। তাই আমাদের ভাই বোনরা যাতে হালাল উপায় ব্যাবসা করতে পারে, তাদের জন্য আমরা দেশ ও বিদেশের বিভিন্ন ব্যাবসায়ীদের কাছ থেকে প্রডাক্ট সোর্সিং করে, এই পেইজে পাইকারি দিচ্ছি।
যারা পাইকারি নিবেন, প্রোডাক্ট সেল না করতে পারলে রিটার্ন নেওয়া হবে। (যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে।)
আমাদের রাসুল (স.) এর নিকটা সর্বোত্তম পেশা হলো ব্যাবসা। তাই আমাদের যে ভাই বোন দের পুজি নেই, তাদের জন্য আমরা দিচ্ছি বিনা পুঁজিতে ব্যাবসার সুযোগ। আমরাই প্রডাক্ট দিয়ে থাকি এবং অনলাইনে সেল করার ট্রেনিং দিয়ে থাকি।
27/04/2023
আসলেই কি বুস্ট করলে সেল বাড়বে?
বুস্টিংয়ের কথা এক্সপার্টদের থেকে আমরা প্রায়ই শুনি। সবাই বলে বুস্ট করুন সেল বাড়বে। কিন্তু বুস্ট টা আসলে কী? বুস্ট করলে কী হবে? আসলেই কি বুস্ট করলে সেল বাড়বে?
সংক্ষেপে ও সহজ ভাষায় বললে অর্থ ব্যয় করে ফেসবুকে হাজার হাজার মানুষের সামনে আপনার পণ্যের উপস্থাপনই হচ্ছে বুস্ট৷ এতে করে আপনার পণ্যের ক্রেতা বাড়বে কয়েকগুণ।
ব্যবসায় অধিক লাভবান হতে হলে অবশ্যই আপনাকে মার্কেটের সিজন বুঝে বুস্টিং করার বিষয়ে খেয়াল রাখতে হবে।
বুস্ট করলেই সেল হবে এমন কিছুও ভেবে বসে থাকা যাবেনা। বুস্ট করলে আপনার কাছে কাস্টমার আসবে৷ তাকে কথা বলে পণ্য দেখিয়ে ক্রয় করার জন্য আপনাকেই রাজি করতে হবে।
কুরবানীর ঈদ আসন্ন। ঈদ কেন্দ্র করে কমবেশি সব ধরনের পণ্যেরই ব্যাপক চাহিদা থাকে। এই সময়ে আপনার পণ্যের সাধ্যমত মার্কেটিং করুন। মূল পুঁজির দশ ভাগের একভাগ অথবা বিশ ভাগের একভাগ ব্যয় করুন মার্কেটিংয়ের পিছনে।
আপনার পণ্য হাজার হাজার মানুষের কাছে পৌঁছার পর যদি আপনার পণ্যের মান ভালো হয় তবে কি আপনি শত শত কাস্টমার পাওয়ার সম্ভাবনা রাখেন না? এই আত্মবিশ্বাস না থাকলে তো ব্যবসায় আসাও ঠিক না।
12/05/2022
ভালো ফ্রিল্যান্সার হতে হলেঃ
আমরা অনেকেই ফ্রিল্যান্সার হতে চাই কিন্তু ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন সেই বিষয়ে আমরা সন্দিহান। আপনার কাজ করার যোগ্যতা আছে, কিন্তু সেই যোগ্যতা কিভাবে প্রকাশ করবেন তাও তো জানা প্রয়োজন নাকি?
এখানেই আসে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস-এ নিজেকে উপস্থাপন করার বিষয়।
শুধু ফ্রিল্যান্সার হলেই কিন্তু চলবে না। আপনি ফ্রিল্যান্সার হলেন, কিন্তু কোন ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে না- এমনটা হলে ফ্রিল্যান্সিং আপনার জন্যে না। ভালো ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে বেশকিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, মার্কেটপ্লেসে আপনি যখন বিড করবেন, তখন ক্লায়েন্ট আকৃষ্ট হবে আপনার প্রোফাইল দেখে। সেজন্যে প্রোফাইল হতে হবে চমৎকার, যাতে ক্লায়েন্ট দেখেই আগ্রহ প্রকাশ করে কাজ দিতে। বিভিন্ন মার্কেটপ্লেস ঘুরে, সেখানে ক্লায়েন্টদের চাহিদা বুঝে প্রোফাইল তৈরি করা উচিৎ।
দারুণ একটা প্রোফাইল বানাতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যেমনঃ
১। যেকোন একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। বাংলাদেশে আউটসোর্সিং কোচিং সেন্টার আছে, সেখান থেকে এ বিষয়ে শেখা যায়। তাছাড়া নিজে নিজে হাতে কলমে চেষ্টা করাটা খুবই দরকারি। ভিডিও টিউটোরিয়াল দেখেও অভিজ্ঞ হবার পথে এগিয়ে যাওয়া যায়।
২। আপনি যে বিষয়ে এক্সপার্ট হয়েছেন, সে বিষয়টি নিয়ে দুই একটা কাজ করে রাখতে হবে। যেমন, আপনি যদি লেখালেখিতে ভালো হন, তাহলে আপনার লেখা কোন একটা আর্টিকেল প্রোফাইলে যোগ করে দিতে হবে।
৩।Upwork.com, AlHarih.com, Freelancer.com এর মতো জনপ্রিয় মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং স্কিল মেজারমেন্ট নামে একটা পরীক্ষা দেয়া যায়। এগুলোতে অংশগ্রহণ করলে সেটি প্রোফাইলের জন্যে মন্দ হবে না কিন্ত!
৪। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ছাড়াও আপনার প্রোফাইল আর নৈপুন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ আর ফোরামে শেয়ার করতে পারেন। এতে প্রোফাইলের পরিচিতি বাড়বে, ফ্রিল্যান্সিংয়ে যা বেশ গুরুত্বপূর্ণ।