Barishal University Physics Club

Barishal University Physics Club Know the unknown

09/08/2026
28/07/2026

Barishal University Physics Club আজ ২৮ জুলাই ২০২৬ থেকে মেম্বার সংগ্রহ অনলাইন কার্যক্রম শুরু করতে যাচ্ছে।🪐

আগামী ২ আগস্ট ২০২৬ থেকে অফলাইন কার্যক্রম শুরু হবে।গ্রাউন্ড ফ্লোরে আমাদের বুথ বসবে।🌍

শুধু ক্লাবের সদস্য নয় হয়ে উঠুন একটি পরিবর্তনের অংশ। আপনার সৃষ্টিশীল চিন্তা, উদ্ভাবনী মনোভাবকে বাস্তবে রূপ দিতে আজই যুক্ত হয়ে যান ক্লাবে।🌌

গুগল ফর্ম লিংক কমেন্ট সেকশনে🌠

"The Schrödinger Equation" বিষয়ক আজকের BUPC Study Circle সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।Introduction to the Schrödinger ...
21/07/2026

"The Schrödinger Equation" বিষয়ক আজকের BUPC Study Circle সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Introduction to the Schrödinger Equation, Time-Independent Schrödinger Equation, Time-Dependent Schrödinger Equation এবং Quantum Systems-এ এর বিভিন্ন Applications নিয়ে অনুষ্ঠিত এই সেশনে অংশগ্রহণকারী সদস্যদের সক্রিয় উপস্থিতি, আন্তরিক অংশগ্রহণ এবং প্রাণবন্ত একাডেমিক আলোচনায় সেশনটি ছিল অত্যন্ত ফলপ্রসূ ও সমৃদ্ধ।

কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম মৌলিক সমীকরণ সম্পর্কে তাত্ত্বিক ভিত্তি, গাণিতিক ধারণা এবং বাস্তব প্রয়োগ নিয়ে অনুষ্ঠিত আলোচনা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক।

সেশনটি সফলভাবে সম্পন্ন করতে উপস্থিত হওয়া সকলকে Barishal University Physics Club (BUPC)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

জ্ঞানচর্চা, গবেষণামুখী চিন্তাভাবনা এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে ভবিষ্যতেও BUPC-এর Study Circle, Seminar, Workshop এবং অন্যান্য কার্যক্রমে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

BUPC STUDY CIRCLE"The Schrödinger Equation" কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম মৌলিক ও কেন্দ্রীয় সমীকরণ, যা ক্ষুদ্রাতিক্ষুদ্...
18/07/2026

BUPC STUDY CIRCLE

"The Schrödinger Equation" কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম মৌলিক ও কেন্দ্রীয় সমীকরণ, যা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার আচরণ ও তাদের কোয়ান্টাম অবস্থা ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ের মৌলিক ধারণা, গাণিতিক ভিত্তি এবং বাস্তব প্রয়োগ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে BUPC Study Circle-এর নতুন এক একাডেমিক সেশন।

🔹 Introduction to the Schrödinger Equation
🔹 Time-Independent Schrödinger Equation
🔹 Time-Dependent Schrödinger Equation
🔹 Applications in Quantum Systems

এই সেশনে অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা The Schrödinger Equation-এর মৌলিক ধারণা, বিভিন্ন রূপ, সমাধানের প্রাথমিক কৌশল এবং Quantum Mechanics-এ এর গুরুত্বপূর্ণ প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।

📖 প্রয়োজনীয় সকল স্টাডি ম্যাটেরিয়াল কমেন্ট সেকশনে শেয়ার করা হবে।

📍 Venue: Physics Department Classroom, 1st Floor, Academic Building–2, University of Barishal

🗓️ Date: Tuesday, 21 July 2026

🕓 Time: 4:00 PM

কোয়ান্টাম জগতের অন্যতম গুরুত্বপূর্ণ সমীকরণ সম্পর্কে গভীর ধারণা অর্জনের লক্ষ্যে BUPC-এর সকল সদস্যকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

"Nuclear Models" বিষয়ক আজকের BUPC Study Circle সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।Liquid Drop Model, Shell Model, Collective...
07/07/2026

"Nuclear Models" বিষয়ক আজকের BUPC Study Circle সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Liquid Drop Model, Shell Model, Collective Model এবং Optical Model- নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ মডেলসমূহ নিয়ে অনুষ্ঠিত সেশনে অংশগ্রহণকারী সদস্যদের সক্রিয় উপস্থিতি, আন্তরিক অংশগ্রহণ এবং প্রাণবন্ত একাডেমিক আলোচনায় সেশনটি ছিল অত্যন্ত ফলপ্রসূ ও সমৃদ্ধ।

সেশনটি সফলভাবে সম্পন্ন করতে উপস্থিত হওয়া সকলকে Barishal University Physics Club (BUPC)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

জ্ঞানচর্চা, গবেষণামুখী চিন্তাভাবনা এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে ভবিষ্যতেও BUPC-এর Study Circle, Seminar, Workshop এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

BUPC STUDY CIRCLEপরমাণুর নিউক্লিয়াসের গঠন, স্থিতিশীলতা এবং নিউক্লিয়নের বিন্যাস বোঝার ক্ষেত্রে Nuclear Models একটি মৌলি...
05/07/2026

BUPC STUDY CIRCLE

পরমাণুর নিউক্লিয়াসের গঠন, স্থিতিশীলতা এবং নিউক্লিয়নের বিন্যাস বোঝার ক্ষেত্রে Nuclear Models একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ের গুরুত্বপূর্ণ ধারণা ও বাস্তব প্রয়োগ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে BUPC Study Circle-এর নতুন সেশন।

🔹 Liquid Drop Model
🔹 Shell Model
🔹 Collective Model
🔹 Optical Model

এই সেশনে অংশগ্রহণের মাধ্যমে আগ্রহীগণ বিভিন্ন Nuclear Model-এর মৌলিক ধারণা, তাদের প্রয়োগ এবং আধুনিক Nuclear Physics-এ তাদের গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে।

★ প্রয়োজনীয় সকল স্টাডি ম্যাটেরিয়াল কমেন্টে শেয়ার করা হবে।

📍 Venue: Physics Department Classroom, 1st Floor, Academic Building-2, University of Barishal

🗓️ Date: Tuesday, 07 July 2026

🕓 Time: 4:00 PM

পদার্থবিজ্ঞানের এই আকর্ষণীয় ও শিক্ষণীয় আলোচনায় অংশ নিতে BUPC-এর সকল সদস্যকে আন্তরিক আমন্ত্রণ।

ডেল্টা টিমসমূহের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আজ BUPC নিউক্লিয়াস কমিটির তত্ত্বাবধানে ডেল্টা মেম্বারদের ...
01/07/2026

ডেল্টা টিমসমূহের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আজ BUPC নিউক্লিয়াস কমিটির তত্ত্বাবধানে ডেল্টা মেম্বারদের মিটিংটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

মিটিংয়ে উপস্থিত হয়ে নিজেদের মূল্যবান মতামত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ডেল্টা মেম্বারদের আন্তরিক ধন্যবাদ।
সবার সম্মিলিত প্রচেষ্টায় BUPC ডেল্টা টিম আরও বহুদূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা রইল।

"Statistical Distributions" বিষয়ক আজকের Study Circle সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।Maxwell-Boltzmann Distribution, Bose...
25/06/2026

"Statistical Distributions" বিষয়ক আজকের Study Circle সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Maxwell-Boltzmann Distribution, Bose-Einstein Distribution এবং Fermi-Dirac Distribution-এর মতো পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগত ধারণাগুলো নিয়ে অনুষ্ঠিত এই সেশনে অংশগ্রহণকারী সদস্যদের সক্রিয় উপস্থিতি, আগ্রহ এবং গঠনমূলক আলোচনা সেশনটিকে আরও সমৃদ্ধ করেছে।

সেশনটিকে সফল করে তোলার জন্য উপস্থিত সকল সদস্যদের প্রতি BUPC-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

জ্ঞানচর্চা, গবেষণামুখী চিন্তা এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে ভবিষ্যতেও BUPC-এর বিভিন্ন Study Circle, Seminar এবং Academic Session-এ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি।

BUPC STUDY CIRCLE পদার্থবিজ্ঞানের জগতে কণাসমূহের পরিসংখ্যানগত আচরণ বোঝার জন্য Statistical Distributions একটি অত্যন্ত গুর...
23/06/2026

BUPC STUDY CIRCLE

পদার্থবিজ্ঞানের জগতে কণাসমূহের পরিসংখ্যানগত আচরণ বোঝার জন্য Statistical Distributions একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ের মৌলিক ধারণা ও বাস্তব প্রয়োগ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে BUPC Study Circle-এর নতুন সেশন।

🔹 Maxwell–Boltzmann Distribution
🔹 Bose–Einstein Distribution
🔹 Fermi–Dirac Distribution

এই সেশনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ভৌত ব্যবস্থায় কণাসমূহের আচরণ, শক্তি বণ্টন এবং আধুনিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণাগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।

★প্রয়োজনীয় যাবতীয় ম্যাটারিয়াল কমেন্টে দিয়ে দেওয়া হবে।

📍 Venue: Physics Department Classroom, First Floor, Academic Building-2, University of Barishal

🗓️ Date: Thursday, 25 June 2026

🕓 Time: 4:00 PM

পদার্থবিজ্ঞানের এই আকর্ষণীয় আলোচনায় অংশ নিতে সকল সদস্যকে আন্তরিক আমন্ত্রণ।

বরিশাল ইউনিভার্সিটি ফিজিক্স ক্লাব (BUPC)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো "Echoes Beyond Equations: A Higher Study Odyssey 2.0" -...
21/06/2026

বরিশাল ইউনিভার্সিটি ফিজিক্স ক্লাব (BUPC)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো "Echoes Beyond Equations: A Higher Study Odyssey 2.0" - একটি ইন্টারেক্টিভ সেশন, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি ছিল উচ্চশিক্ষায় বিদেশে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম। সেশনে আলোচিত হয়-
১) আবেদনপত্র জমাদানের পূর্বে প্রোফাইল গঠন,
২) গবেষণা-তত্ত্বাবধায়ক নির্বাচন, অর্থায়ন নিশ্চিতকরণ ও আবেদন প্রক্রিয়া,
৩) ভিসা ও উচ্চশিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়াবলি।

এই বিশেষ আয়োজনের মাধ্যমে পদার্থবিজ্ঞান বিভাগের তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়, যারা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহে পূর্ণ অর্থায়নপ্রাপ্ত পিএইচডি প্রোগ্রামে সুযোগ অর্জন করেছেন-

• মোঃ আতিকুর রহমান
ইনকামিং পিএইচডি শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

• শমো রহমান
ইনকামিং পিএইচডি শিক্ষার্থী, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

• মোঃ আশিকুর রহমান
ইনকামিং পিএইচডি শিক্ষার্থী, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যকে অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিজিক্স ক্লাবের প্রধান উপদেষ্টা, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম এবং ফিজিক্স ক্লাবের উপদেষ্টাবৃন্দ-
ড. মোঃ আরিফ উল ইসলাম,
ড. মোঃ শফিউল আলম,
ড. মোঃ শাখাওয়াত হোসেন,
ড. বিজন কৃষ্ণ সাহা,
ড. হালিমা বেগম,
মোঃ আসাদুজ্জামান।

বরিশাল ইউনিভার্সিটি ফিজিক্স ক্লাব (BUPC) মাননীয় উপাচার্য মহোদয়, সম্মানিত শিক্ষকমণ্ডলী, আলোচকবৃন্দ এবং অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, যাদের সহযোগিতা ও উপস্থিতি এই আয়োজনকে সার্থক ও স্মরণীয় করে তুলেছে।

BUPC ভবিষ্যতেও শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক গবেষণা-যাত্রায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে।

Address

Kornokathi (Dhaka-Patuakhali Hwy)
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Barishal University Physics Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category