এসো কুরআন শিখি

এসো কুরআন শিখি সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে "আল কুরআন "
এসো কুরআনের আঙিনায়🤍

29/01/2025
২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্...
26/12/2024

২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্বপ্নময় এক ভবিষ্যত।

রমজানে কনস্ট্রাকশন সাইট ভিজিট করার সময় গায়ের উপর ক্রেন পড়ছে। লাম্বার রিজিওনে স্পাইনাল কর্ড ট্রান্সেকশান নিয়ে আমাদের কাছে এসেছে। ছেলেটা বেঁচে থাকবে, তবে আর কোনদিন শরীরের নিচের অংশ নাড়াতে পারবে না। আর কোনদিন সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর কোনদিন সে সিজদা দিতে পারবে না। ছেলেটার জন্য এখন স্বপ্নহীন একটা হুইলচেয়ার অপেক্ষা করছে।

এইতো জীবন। পদ্মপাতায় জলের মত।
কীসের এত অহংকার?
দাপটে তোমার পা মাটিতে পড়ে না? হতে পারে একটু পরেই তোমার পা তুলে হাঁটার ক্ষমতা-ই কেড়ে নেয়া হবে।

خُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا

এতটা অসহায় ভালনারেবল এক মাখলুকের বড়াই করা সাজে না। সিজদাহ করার ক্ষমতা হারিয়ে ফেলার আগেই বেশি বেশি সিজদাহ করা দরকার। সুস্থতা যে কতবড় নেয়ামত এইসব মানুষগুলোকে দেখলে সেটা উপলব্ধিতে আসে।

- ডা. মেহেদী হাসান।

24/12/2024

হিসনুল মুসলিম

দোআ: [১৩৪] অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়া [২:৬৭]

اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجَاهِلِيْنَ

আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি

আ‘ঊযুবিল্লা-হি আন্ আকূনা মিনাল্ জ্বা-হিলীন্

দোয়ার প্রেক্ষাপট: জাতির মিথ্যাচারের বিপরীতে আল্লাহর নিকট হযরত মূসা (আঃ) এর প্রার্থনা।

সূরা আল বাকারাহ - ২:৬৭

অনেকে যে গান বাজনাওয়ালা ভিডিও ছাড়েন অন্যরা শুনলে সেই গুনাহও আপনার গুনাহখাতায় যোগ হবে।।মরনের ভয় করা উচিৎ।। কেউই চিরদিন বে...
17/12/2024

অনেকে যে গান বাজনাওয়ালা ভিডিও ছাড়েন অন্যরা শুনলে সেই গুনাহও আপনার গুনাহখাতায় যোগ হবে।।

মরনের ভয় করা উচিৎ।। কেউই চিরদিন বেচে থাকবো না কিন্তু গুনাহগুলো ম*রার পরেও আমাদের আজাবের কারন না হোক সেইটা অন্তত চাই।।বেচে থাকার গুনাহের হিসাব আছে কারোর কাছে,,???

17/12/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ أَبُوكَ

এক লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে জিজ্ঞাসা করল: ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার বেশী হকদার? তিনি বললেনঃ তোমার মা। লোকটি বললোঃ তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার মা। সে বললোঃ তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বললোঃ তারপর কে? তিনি বললেনঃ তারপর তোমার বাবা।

সহীহ বুখারী, হাদীস ৫৯৭১ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৫৪৬(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

02/12/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الرِّبَا سَبْعُونَ حُوبًا، أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ

সুদ হলো সত্তর প্রকার পাপের সমষ্টি। তার মধ্যে সবচেয়ে সহজটি হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা।

সুনানে ইবনে মাজাহ ২২৭৪ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

26/11/2024

আমাদের কুরআন নাজেরা কোর্সে জয়েন হওয়ার সময় আছে মাত্র ৪ দিন।

জানেন তো!

25/11/2024

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

قَارِبُوا ، وَسَدِّدُوا ، فَإِنَّهُ لَيْسَ أَحَدٌ مِنْكُمْ يُنْجِيهِ عَمَلُهُ ، قَالُوا : وَلاَ أَنْتَ ؟ يَا رَسُولَ اللهِ ، قَالَ : وَلاَ أَنَا ، إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِرَحْمَةٍ مِنْهُ ، وَفَضْلٍ.

তোমরা ভারসাম্য বজায় রাখো এবং এর ওপর সুপ্রতিষ্ঠিত থাকো। জেনে রেখো, তোমাদের কেউ নিজ আমল দ্বারা মুক্তি পাবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! আপনিও না? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তাঁর রহমত ও অনুগ্রহ দ্বারা আমাকে আচ্ছন্ন করে নেন।

সুনানে ইবনে মাজাহ, হাদীস ৪২০১সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৮৬

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপ...
24/11/2024

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার ‘চালাতে না পারা’ নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে—হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছেঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেল!

কিন্তু, সেই ছেঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না।

আপনি ভাবলেন—কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে—এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারল না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুদের দোকানদার ওষুদ না দিতে পারে, এমনকি—নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই ছেঁড়া নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ—এটার নাম হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না যে রিক্সাওয়ালাকে আপনি ধোঁকায় ফেলতে যাচ্ছিলেন সে—কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতো পছন্দ হয়ে যায় যে—তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না। হয়তো, ওই কাজটাই হয়ে উঠবে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

~আরিফ আজাদ
Follow Ad-Deen

23/11/2024

মাখরাজ🤍

Address

Barishal
Barishal Sadar
BARISHAL

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো কুরআন শিখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category