Shakil Ahsan Shuvo

Shakil Ahsan Shuvo Shakil Ahsan
BA& MA IN ENGLISH📚
(B.ED)
ASSISTANT TEACHER (ENGLISH) 17th NTRCA ,
BK SECONDARY SCHOOL
& Ex- BANKER. (DB PLC)

জাতীয়করণ আন্দোলনে কেন করবেন??শিক্ষার সবকিছু কেবল শহরের শিক্ষার্থীদের জন্য,শিক্ষা ব্যবস্থায় শহর ও গ্রামের বৈষম্য প্রকট।থা...
26/09/2026

জাতীয়করণ আন্দোলনে কেন করবেন??

শিক্ষার সবকিছু কেবল শহরের শিক্ষার্থীদের জন্য,
শিক্ষা ব্যবস্থায় শহর ও গ্রামের বৈষম্য প্রকট।
থানা পর্যায়ে যদি একটা সরকারি মাধ্যমিক স্কুল থেকে সেই থানার প্রাণকেন্দের শিক্ষার্থীরা সব সুবিধা পায় পক্ষান্তরে গ্রামের শিক্ষার্থীরা সবকিছু থেকেই বঞ্চিত।শিক্ষা হোক জাতীয়করণ।।
Shakil Ahsan Shuvo
fans
ননী বিশ্বাস
S M Imdadul HaqueGazi Manirujjaman
মোঃ জাহিদুল ইসলাম

26/09/2026
26/09/2026
সকলে যোগদিন। এই অনুষ্ঠানেই বর্তমান মাননীয় রাষ্ট্রপতি মহোদয় জাতীয়করণের ওয়াদা করেছিলেন। যা মরহুমা  দেশনেত্রী খালেদা জিয়া ত...
26/09/2026

সকলে যোগদিন। এই অনুষ্ঠানেই বর্তমান মাননীয় রাষ্ট্রপতি মহোদয় জাতীয়করণের ওয়াদা করেছিলেন। যা মরহুমা দেশনেত্রী খালেদা জিয়া তাকে দায়িত্ব দিয়েছিলেন

আজ থেকে উত্তর গোলার্ধ শীত এবং দক্ষিণ গোলার্ধ গ্রীস্মের দিকে এগিয়ে যাবে।২৩শে সেপ্টেম্বরের এই দিনটিকে শরৎ বিষুব বা অটামনাল...
23/09/2026

আজ থেকে উত্তর গোলার্ধ শীত এবং দক্ষিণ গোলার্ধ গ্রীস্মের দিকে এগিয়ে যাবে।

২৩শে সেপ্টেম্বরের এই দিনটিকে শরৎ বিষুব বা অটামনাল ইকুইনক্স বলে। এই দিনে পৃথিবী নিজ অরবিটে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে ঘুরে। ২২ বা ২৩ সেপ্টেম্বর ঘুরতে ঘুরতে পৃথিবী এমন অবস্থানে পৌঁছায় যেখানে সূর্যের মধ্যহ্ন রশ্মি খাড়াভাবে বিষুবরেখায় পড়ে। ফলে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান সময় ধরে সূর্যের আলো পড়ে।

আজকের পর থেকে উত্তর গোলার্ধে (ইউরোপ, ভারত, বাংলাদেশ, উত্তর আমেরিকা) রাত বড় ও দিন ছোট হতে শুরু করবে তথা শীতের দিকে এগুবে। দক্ষিণ গোলার্ধে (অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা) ঘটবে উল্টো ঘটনা।
Shakil Ahsan Shuvo
fans
S M Imdadul Haque
ননী বিশ্বাস
Gazi Manirujjaman

23/09/2026

রাসূল (সাঃ) কোন পরিস্থিতিতে কোন দোয়াটি পড়তেন⤵️
দুশ্চিন্তা, বিপদ, অসুস্থতা, ঋণ, ভয় ও সংকটের মুহূর্তের গুরুত্বপূর্ণ দোয়া

জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন মানুষ নিজেকে অসহায় মনে করে। দুশ্চিন্তা ঘিরে ধরে, বিপদ সামনে এসে দাঁড়ায়, ঋণের বোঝা ভারী হয়ে যায়, অসুস্থতা কষ্ট দেয় কিংবা ভবিষ্যৎ নিয়ে ভয় তৈরি হয়।

এমন কঠিন মুহূর্তে রাসুলুল্লাহ ﷺ আমাদের শিখিয়েছেন—আল্লাহর দিকে ফিরে যেতে, তাঁকেই ডাকতে এবং তাঁর কাছেই সাহায্য চাইতে।

চলুন জেনে নিই, কোন পরিস্থিতিতে কোন দোয়াটি পড়তেন রাসুলুল্লাহ ﷺ।

▪️১. কোনো বিষয় অত্যন্ত কঠিন হয়ে গেলে

يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, বিরাহমাতিক আসতাগীস।

হে চিরঞ্জীব! হে সবকিছুর ধারক ও সংরক্ষক! আপনার রহমতের মাধ্যমে আমি সাহায্য প্রার্থনা করছি।
—জামে‘ আত-তিরমিজি: ৩৫২৪

বর্ণনায় এসেছে, কোনো বিষয় রাসুলুল্লাহ ﷺ-কে উদ্বিগ্ন করলে তিনি এই দোয়া বলতেন।

▪️২. প্রচণ্ড দুশ্চিন্তা, দুঃখ ও মানসিক চাপের সময়

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল-হাম্মি ওয়াল-হাযানি, ওয়াল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়াল-জুবনি ওয়াল-বুখলি, ওয়া দালাইদ-দাইনি, ওয়া গালাবাতির-রিজাল।

হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা এবং মানুষের কাছে পরাভূত হওয়া থেকে।
—সহীহ বুখারি: ৬৩৬৯

▪️৩. কোনো ভয়াবহ সংকট বা বিপদের মুহূর্তে

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

লা ইলাহা ইল্লাল্লাহুল ‘আযীমুল হালীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল ‘আরশিল ‘আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস-সামাওয়াতি ওয়া রব্বুল-আরদি ওয়া রব্বুল-‘আরশিল কারীম।

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি মহান ও পরম সহনশীল। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি আসমানসমূহের রব, জমিনের রব এবং সম্মানিত আরশের রব।
—সহীহ বুখারি: ৬৩৪৬

▪️৪. বিপদ-মুসিবত বা বড় কোনো ক্ষতির সময়

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘ঊন। আল্লাহুম্মা’জুরনী ফী মুসীবাতী, ওয়া আখলিফ লী খাইরান মিনহা।

নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই ফিরে যাব। হে আল্লাহ! আমার এই বিপদের জন্য আমাকে সওয়াব দান করুন এবং এর পরিবর্তে আমাকে এর চেয়েও উত্তম কিছু দান করুন।
—সহীহ মুসলিম: ৯১৮

▪️৫. কোনো বিপদে পড়ে নিজেকে অসহায় মনে হলে

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমীন।

আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র ও মহিমান্বিত। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, ইউনুস (আ.)-এর এই দোয়া কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে পড়লে আল্লাহ তার দোয়ার জবাব দেন।
—জামে‘ আত-তিরমিজি: ৩৫০৫

▪️৬. যখন মনে হবে—“আমার সবকিছু ঠিক করে দেওয়ার মতো কেউ নেই”

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

আল্লাহুম্মা রহমাতাকা আরজু, ফালা তাকিলনী ইলা নাফসী ত্বরফাতা ‘আইন, ওয়া আসলিহ লী শা’নী কুল্লাহু, লা ইলাহা ইল্লা আনত।

হে আল্লাহ! আমি আপনার রহমতের প্রত্যাশা করি। তাই এক মুহূর্তের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না। আমার সমস্ত বিষয় সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।
—সুনান আবু দাউদ: ৫০৯০ — হাসান

▪️৭. ঋণের বোঝা ও আর্থিক সংকটে

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল-মা’সামি ওয়াল-মাগরাম।

হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই গুনাহ থেকে এবং ঋণের বোঝা থেকে।
—সহীহ মুসলিম: ৫৮৯

▪️৮. শরীরের কোনো স্থানে তীব্র ব্যথা হলে

ব্যথার স্থানে হাত রেখে প্রথমে ৩ বার:

بِسْمِ اللَّهِ

বিসমিল্লাহ।

তারপর ৭ বার:

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

আ‘ঊযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু।

আমি যে ব্যথা অনুভব করছি এবং যার আশঙ্কা করছি—তার অনিষ্ট থেকে আল্লাহ ও তাঁর ক্ষমতার আশ্রয় চাই।
—সহীহ মুসলিম: ২২০২

▪️৯. অসুস্থতা ও রোগের সময়

أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

আযহিবিল-বাসা রব্বান-নাস। ইশফি ওয়া আনতাশ-শাফী। লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আন লা ইউগাদিরু সাকামা।

হে মানুষের রব! কষ্ট দূর করে দিন। আরোগ্য দান করুন; আপনিই আরোগ্যদাতা। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই—এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।
—সহীহ বুখারি: ৫৬৭৫

▪️১০. যখন গুনাহের কথা মনে পড়ে এবং ক্ষমা চাইতে চান

আবু বকর (রা.) রাসুলুল্লাহ ﷺ-এর কাছে নামাজে পড়ার জন্য একটি দোয়া চাইলে তিনি এই দোয়াটি শিক্ষা দেন।

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসী যুলমান কাছীরান, ওয়া লা ইয়াগফিরুয-যুনূবা ইল্লা আনতা, ফাগফির লী মাগফিরাতাম মিন ‘ইন্দিকা, ওয়ারহামনী, ইন্নাকা আনতাল-গাফূরুর-রহীম।

হে আল্লাহ! আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। তাই আপনার পক্ষ থেকে আমাকে বিশেষ ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
—সহীহ বুখারি: ৮৩৪, ৬৩২৬

▪️১১. যখন দুনিয়া ও আখিরাতের সামগ্রিক কল্যাণ চান

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ

রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও, ওয়া ফিল-আখিরাতি হাসানাতাও, ওয়া কিনা ‘আযাবান-নার।

হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
—সহীহ বুখারি: ৬৩৮৯

▪️১২. যখন ভয়, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা অনুভব করেন

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-‘আফওয়া ওয়াল-‘আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল-আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-‘আফওয়া ওয়াল-‘আফিয়াতা ফি দ্বীনী ওয়া দুনইয়ায়া ওয়া আহলী ওয়া মালী।

হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাই। হে আল্লাহ! আমি আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের ব্যাপারে আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা চাই।

রাসুলুল্লাহ ﷺ সকাল-সন্ধ্যায় এই দোয়া ছাড়তেন না বলে বর্ণিত হয়েছে।
—সুনান আবু দাউদ: ৫০৭৪ — সহীহ

▪️১৩. যখন হেদায়াত, তাকওয়া ও আত্মসংযম চান

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى، وَالْعَفَافَ وَالْغِنَى

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-হুদা ওয়াত-তুকা, ওয়াল-‘আফাফা ওয়াল-গিনা।

হে আল্লাহ! আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও অন্তরের অমুখাপেক্ষিতা চাই।
—সহীহ মুসলিম: ২৭২১

এই দোয়াটি রাসুলুল্লাহ ﷺ নিয়মিত পড়তেন বলে বর্ণিত হয়েছে।

🌸 পোস্টটি ভালো লাগলে অন্যদের উপকারের জন্য ও সওয়াবের আশায় প্রিয়জনদের মাঝে শেয়ার করুন। 🤍

📌 প্রয়োজনের সময় আবার পড়ার জন্য পোস্টটি সেভ করে রাখুন। 🌿

— সংগৃহীত

সাইবার নিরাপত্তা কোর্স সমাপ্তের সনদপএShakil Ahsan ShuvoS M Imdadul Haque fansননী বিশ্বাস
20/09/2026

সাইবার নিরাপত্তা কোর্স সমাপ্তের সনদপএ

Shakil Ahsan ShuvoS M Imdadul Haque
fansননী বিশ্বাস

16/09/2026

Address

Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil Ahsan Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share