কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি

কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি

Share

This is a platform of K.A. Khan Secondary School for connecting its stakeholders Secondary School

28/04/2026

এই বৃষ্টি সবার জন্য আনন্দের স্বস্তির হলেও আমার জন্য মোটেও আনন্দের নয়, স্বস্তির নয়; বৃষ্টি আমার জন্য আর কখনোই আনন্দের আর স্বস্তির হবে না।

আমার মাকে তো ওই কবরে রেখে এসেছি। সে একলা একলা ঐ বৃষ্টিতে ভিজতেছে। 😭😭😭💔
আমার মা আমাকে রেখে এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতে পারিনি কখনো। 😢😢😢💔

হৃদয়বিদারক লেখাটি লিখেছেন কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি এর সহকারী শিক্ষক শ্রদ্ধেয় আসমা আক্তারের বড় ছেলে AL - Hasib

18/04/2026

হায়রে! বোন আসমা সকলের মায়া-মমতা-স্নেহ- ভালোবাসা ছিন্ন করে চিরনিদ্রায় শায়িত হয়ে না ফেরার দেশে চলে গেলে!

কত কথা বলতে আমার সাথে যা আমি ভুলতে পারিনা কোনমতে।

শেষ দেখাটা করে গেলে হসপিটালে আমার বেডের পাশে, আর শেষ কথা বলেছিলে মোবাইল ফোনে বরিশালে বাস থেকে নেমে।

আর হবে না দেখা ইহজগতের বুকে। আপনাকে হারানোর ব্যথা কি দিয়ে বোঝাবো হৃদয়টাকে। তবে সৃষ্টিকর্তা নিকট প্রার্থনা করি এবং আপনার জন্য এই আশীর্বাদ করি পরজগতে স্বর্গ লাভ করে সুখে থাকুন।

১৫ এপ্রিল ২০২৬ খ্রি.
করুনা রানী কর।

© এই আবেগঘন লেখাটি কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক Karuna Rani Kar এর ফেসবুকের টাইমলাইন থেকে নেওয়া হয়েছে।

18/04/2026

চির বিদায় হে জননী।
অনন্ত মহাকালের যাত্রা।

চরম শূন্যতা রয়ে গেছে।

আমার শ্রদ্ধেয় শিক্ষিকা ঝর্ণা রানী বললেন।

তিনজন ছিলাম আপন বোনের মত।

করুণা দিদি, আমি আর আসমা ম্যাডাম।

করুণা দিদি অবসরে গেলেন, পড়ে রইলাম দুইজন আমি আর আসমা ম্যাডাম।

তিনি মহাকালের জন্য চলে গেলেন।

এখন আমার আপন মানুষ স্কুলে নেই।

কেমনে থাকবো আমি, বল মুয়াজুর?

আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিন।

সবাই দোয়া করেন।

© এই আবেগঘন লেখাটি কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি এর প্রাক্তন শিক্ষার্থী Muyajur Rahman Muyaj : https://www.facebook.com/muyajur.rahaman.muyaj এর টাইমলাইন থেকে নেওয়া হয়েছে।

Photos from কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি's post 17/04/2026

শ্রদ্ধেয় আসমা সিদ্দিকা আপার (সহকারী শিক্ষক, কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি) পরলোক গমনে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা শোকাহত হয়ে ফেসবুক টাইমলাইনে আবেগঘন পোস্ট করেছেন।

17/04/2026

হায়রে ভাগ্যের কি নির্মম পরিহাস।

পারিবারিক জীবনে দশ মাসের ব্যবধানে মা বাবাকে হারালাম। কর্মজীবনে আমার বড় দুইজন দিদি ছিলেন, একজন শ্রীমতী করুনা রানী কর এবং আরেকজন মোসাঃ আসমা সিদ্দিকা। এই দুইজন আমার বামে, ডানে ছিলো।

করুনা দিদি অবসরে গেলেন এবং আসমা দিদি না ফেরার দেশে চলে গেলেন। আমি যে ভিষণ অসহায় হইয়া পড়েছি। আজ আমার আর কেউ রইল না। প্রিয়জন একে একে সবাই আমাকে ছেড়ে গেলেন।

কার কাছে এখন আমার দুঃখ কষ্টের কথা শেয়ার করবো। কে দিবে আমায় সান্ত্বনা? আমি যে আজ বড্ড বেশি অসহায় হইয়া পড়েছি। কে বা ভালবাসবে আমায়। আমি সত্যি খুব অসহায় হয়ে গিয়েছি।

যাক,আশীর্বাদ করি মা-বাবা তোমরা স্বর্গবাসী হও এবং দিদি যেন বেহেশতবাসী হন। সকলে আমার মা-বাবা ও দিদির জন্য আশীর্বাদ করিবেন।

শোক-সন্তপ্ত পরিবারের জন্য আশীর্বাদ করিবেন-
হে পরমকরুনাময়, তুমি আমার মা-বাবাকে স্বর্গবাসী করিও এবং দিদিকে বেহেশতবাসী করিও।
শোক-সন্তপ্ত পরিবারকে ধৈর্য্যশীল করে দাও।
😭😭😭😭😭
♥️♥️♥️♥️
🙏🙏🙏🙏🙏
♥️♥️♥️♥️
😭😭😭😭।

© এই আবেগঘন লেখাটি কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি এর বর্তমান সহকারী শিক্ষক শ্রীমতি Jharna Das এর ফেসবুকের টাইমলাইন থেকে নেওয়া হয়েছে।

"শ্রদ্ধেয় ঝর্ণা দিদি দশ মাসের ব্যবধানে তার প্রিয় মানুষগুলো হারিয়েছেন। সবাই আশীর্বাদ করবেন, সৃষ্টিকর্তা তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুক।"
- Admin

Photos from কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি's post 16/04/2026

শ্রদ্ধেয় আসমা সিদ্দিকা (সহকারী শিক্ষক, কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি) আপার মৃত্যুতে তার সন্তান, সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও আত্মীয়রা বেশ শোকাহত হয়েছেন। তিনি সবার মনে কতটা জায়গা করে নিয়েছেন, তা তাদের ফেসবুক পোস্টে প্রকাশ পেয়েছে।

16/04/2026

কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক আসমা সিদ্দিকা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম এর জানাযা নামাজ দুপুর ২ টায় চাঁদপুর মোল্লা বাড়ি অনুষ্ঠিত হবে।
সকলকে জানাযায় অংশগ্রহণের অনুরোধ রইল।

15/04/2026

কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক আসমা সিদ্দিকা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সবাই ম্যাডামের রুহের মাগফিরাত কামনা করছি।

14/04/2026

কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা সিদ্দিকা হার্টের চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকায় ভর্তি আছেন। গতকাল বিকালে তার হার্টে একটি স্টেন্ট (রিং) পড়ানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেলে ডাক্তার জরুরি রক্ত দানের পরামর্শ দেয়। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

04/03/2026

প্রাক্তণ শিক্ষার্থী যারা রয়েছেন
স্কুল নিয়ে আপনাদের অনুভূতি লিখে পাঠাতে পারেন। আমরা স্মৃতির পাঠশালায় সংগ্রহ করে রাখার চেষ্টা করবো। আন্তরিক আহ্বান থাকলো

15/01/2026

২০২৬ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি।✅
Ali Khan Secondary School

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয় রোড, হাজরাগাতী, পোনাবালিয়া-৮৪০০, সদর, ঝালকাঠি
Barisal
8400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00