Zuckerberg Knowledge Center.

Zuckerberg Knowledge Center. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zuckerberg Knowledge Center., Education, Agailjhara, Barisal.

10/11/2025

বাংলাদেশ থেকে সম্পূর্ণ ফ্রী তে,মাত্র HSc পাস করে, IELTS ছাড়া, কোন ব্যাংক স্টেটমেন্ট দেখানোর ঝামেলা ছাড়া জার্মানিতে আসার একমাত্র মাধ্যম হচ্ছে আউসবিল্ডুং।।

বাংলাদেশ থেকে Ausbildung করতে চাইলে কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে।

আউসবিল্ডুং এর ধাপগুলো হচ্ছে :

✅ ধাপ ১: জার্মান ভাষা শেখা (Sprache lernen)

🌿👊Ausbildung করতে চাইলে সাধারণত B1 বা B2 লেভেল লাগে..

📌 কেন ভাষা লাগবে?

Ausbildung চলাকালে ক্লাস ও কাজ — সব জার্মান ভাষায়! তাছাড়া ইন্টারভিউ, জার্মান কোম্পানির সাথে কথা
বলা এবং ভিসার জন্য জার্মান ভাষা শিখে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

✅ ধাপ ২: সিভি তৈরি করা (Lebenslauf)

✅ ধাপ ৩: মোটিভেশন লেটার (Motivationsschreiben)

✅ ধাপ ৪: আবেদন করা (Bewerbung schicken)
🎯 এখন সময় আপনার কাগজপত্র পাঠানোর!

📌 কি কি ডকুমেন্টস দরকার হবে:

1. Lebenslauf (সিভি)
2. Motivationsschreiben (মোটিভেশন লেটার)
3. Sprachzertifikat (A2 বা B1 সার্টিফিকেট)
4. স্কুল সার্টিফিকেট (SSC, HSC, বা ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট)

📌 কোথায় পাঠাবেন?

🖥️ ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন:
ausbildung.de
Pflege.de (নার্সিং)

কখনও কখনও WhatsApp বা ভিডিও কলে প্রাথমিক কথা বলতেও বলে।

✅ ধাপ ৫: ইন্টারভিউ (Vorstellungsgespräch)

🎯 আবেদন পাঠানোর পর যেসব কোম্পানি আগ্রহী হয়, তারা আপনাকে ভিডিও কলে ইন্টারভিউয়ের জন্য ডাকবে।

📌 ভাষা: জার্মান

📌 মাধ্যম: Zoom, Skype, Google meet

✅ ধাপ ৬: Ausbildungsvertrag (চুক্তিপত্র) পাওয়া
🎯 ইন্টারভিউয়ে ভালো করলে কোম্পানি আপনাকে Ausbildung চুক্তিপত্র (Contract) পাঠাবে।

চুক্তিপত্র হাতে পাওয়ার পর আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

✅ ধাপ ৭: ভিসার আবেদন (Visum beantragen)
Ausbildung ভিসার জন্য আপনাকে ঢাকায় জার্মান দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন করতে হবে।
এই ভিসার জন্য কোন ওয়েটিং পিরিয়ড নেই তাই ১-১.৫ মাসের মধ্যেই ভিসা পাওয়া যায়।
(পরিস্থিতির উপর নির্ভর করে এটা পরিবর্তন হয়)

📌 ভিসা ফি:75 EURO( ইউরোর দাম অনুযায়ী পরিবর্তন হয়)

এটাই হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া।।
কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে আউসবিল্ডুং এর সাবজেক্ট ধরে কিভাবে প্রোফাইল রেডি করবেন সেটা নিয়ে বিস্তারিত জানাবো।

শুভকামনা সকলের জন্য।

#জার্মান_ভিসা #জার্মানিতে_আউসবিল্ডুং

09/08/2025

"Google Storage ফুল! ফোন স্লো? ৫ মিনিটে সব ক্লিয়ার করুন –!"
আপনার Gmail বলছে — "Storage almost full"
Google Drive খুললেই দেখা যায় — "You’re out of storage"
ফলে নতুন ফাইল আপলোড হচ্ছে না, ইমেইল যাচ্ছে না, Google Photos আর ব্যাকআপ নেয় না।

চিন্তা নেই! আজকে দেখবেন কিভাবে Google এর ১৫GB স্টোরেজ পুরো খালি করে ফেলবেন – একদম সেফভাবে!

১. Google Storage কোথায় কত খরচ হয়েছে — আগে দেখুন:
https://one.google.com/storage
এখানে ঢুকে দেখবেন:
Gmail কত GB খেয়েছে
Google Drive কত GB দখল করে রেখেছে
Google Photos কত GB জায়গা নিচ্ছে

২. Gmail থেকে স্টোরেজ খালি করুন:
বড়/পুরাতন ইমেইল খুঁজে মুছুন:
1. Gmail খুলুন → সার্চ বারে লিখুন
larger:10M
(মানে ১০ মেগাবাইটের বেশি যেসব ইমেইল)
2. পুরনো যেসব ইমেইলে অ্যাটাচমেন্ট আছে → সেগুলো ডিলিট করুন
3. এরপর "Trash" ফোল্ডারে যান → সব ডিলিট করে দিন

৩. Google Drive থেকে অপ্রয়োজনীয় ফাইল সরান:
1.https://drive.google.com/drive/quota এ যান (সবচেয়ে বড় ফাইলগুলো লিস্ট করে দেবে)
2. দরকার নেই এমন ফাইলগুলো বেছে ডিলিট করুন
3. এরপর Trash ফোল্ডারে যান → সব ফাইল permanently delete করুন

৪. Google Photos থেকে অপ্রয়োজনীয় ছবি/ভিডিও ডিলিট করুন:
1. https://photos.google.com
2. Screen Record, WhatsApp Image, Screenshot, Downloaded videos — এইসব খুঁজে ডিলিট করুন
3. Photos → Trash → Empty Trash
“Free up space” অপশনেও ক্লিক করতে পারেন → সেটা আপনার ফোনে থাকা ব্যাকআপ হওয়া ছবি গুলো সরিয়ে দেবে

৫. সব একসাথে ক্লিন করার Google এর অফিসিয়াল টুল: https://one.google.com/storage/management
এখানে ঢুকে আপনি একসাথে দেখতে পারবেন:
Deleted emails
Spam mails
Large attachments
Google Drive suggestions
সেখান থেকেই ক্লিক করে ক্লিয়ার করে দিন — একদম ঝটপট!

স্টোরেজ খালি করলেই আপনার Gmail, Google Drive আর Photos সব আগের মত কাজ করবে — আর কোনো “Storage Full” টেনশন থাকবে না।

28/06/2025
01/04/2025
01/04/2025

একজন বাবাকে তার ছেলে জিজ্ঞেস করলোঃ বাবা, সফল জীবন কাকে বলে?

বাবাঃ আমার সাথে চলো, আজ আমরা একসাথে ঘুড়ি উড়াবো।

অতঃপর তারা বেরিয়ে পড়লো এবং খোলা মাঠে গিয়ে বাবাটি ঘুড়ি ওড়ানো শুরু করলো। আর ছেলেটি মনযোগ সহকারে দেখতে লাগলো।

আকাশে ঘুড়িটি বেশ ওপরে উঠার পর বাবা বললোঃ এই দেখো ঘুড়িটা অতো উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয়না যে, এই সূতোয় বেঁধে রাখার কারণে ঘুড়িটা আরোও উপরে উঠে যেতে পারছেনা ?

ছেলেঃ সেটাই তো মনে হচ্ছে, সূতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারতো।

এটা শুনে বাবা উনার হাতের সূতোটা কেটে দিলেন। আর ঘুড়িটা সূতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে গেল। কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে মাটিতে পড়ে গেল।

এবার বাবা তার ছেলেকে বললোঃ শোনো, জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ির সূতার মত কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাঁধা দেয়। যেমনঃ পরিবার, মা-বাবা, সন্তান, সংসার, অনুশাসন ইত্যাদি।

আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ঐ বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনা সূতোর ঘুড়ির মতই।

সুতরাং জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ঐ বন্ধন ছিড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমনি পারিবারিক ও সামাজিক বন্ধনও আমাদের জীবনে উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।
©️

31/03/2025

Address

Agailjhara
Barisal
8241

Alerts

Be the first to know and let us send you an email when Zuckerberg Knowledge Center. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category