Biology Express - বায়োলজি এক্সপ্রেস

Biology Express - বায়োলজি এক্সপ্রেস বরিশালের প্রথম বায়োলজি এড-টেক প্ল্যাটফর্ম।

24/06/2025

১ মিনিটে অ্যামিনো এসিড

#এইচএসসি২৭

আমি আমার লাইফে যে কজন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পড়িয়েছি, সবার একটাই আফসোস ছিলো - 'ভাইয়া, ফার্স্ট ইয়ারে তো কিছুই পড়ি...
17/06/2025

আমি আমার লাইফে যে কজন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পড়িয়েছি, সবার একটাই আফসোস ছিলো - 'ভাইয়া, ফার্স্ট ইয়ারে তো কিছুই পড়িনি। একটা বছর পুরো নষ্ট করলাম'। বিশ্বাস করো, তুমি যে এই পোস্টটা পড়ছো, নব্বই শতাংশ চান্স আছে তোমারও একবছর পর সেইম রিগ্রেট হবে, যদি না তুমি পুরো পোস্টটা পড় এবং একশন নাও।

এইচএসসি প্রথম বর্ষ মানেই একটা নতুন জার্নি। কলেজ লাইফে পা রাখা মানেই অনেক স্বাধীনতা, নতুন বন্ধু আর নতুন সিলেবাস। আর এই নতুনত্বের প্যাঁচে পড়ে বেশিরভাগ স্টুডেন্ট কিছু সাধারণ, কিন্তু মারাত্মক ভুল করে ফেলে।

চলো দেখি কী কী ভুল হয় এবং কিভাবে তুমি এগুলোর ফাঁদে পড়া থেকে নিজেকে বাঁচাতে পারো!

১. ফার্স্ট ইয়ারকে হালকা ভাবে নেওয়া
“আরে , এখন তো মাত্র ক্লাস শুরু হয়েছে” – এই টাইপ মাইন্ডসেট নিয়ে স্টুডেন্টরা পড়াশোনাকে সিরিয়াসলি নেয় না।
সমাধান: শুরুতেই যদি তুমি একটা স্ট্রং হ্যাবিট বানাও- রুটিন মাফিক পড়া, ক্লাসে মনোযোগ- তাহলে পরে তোমাকে হিমশিম খেতে হবে না।

২. ভুল টিচারের কাছে ভর্তি হওয়া - “হাইপ” সবচেয়ে বিপজ্জনক জিনিস!

“সবাই ওই স্যারের কাছে যাচ্ছে, ওখানেই ভর্তি হই।”
অনেকে দেখে-শুনে না, বুঝে না—কে কীভাবে পড়ায়, নিজের সাথে ফিট করছে কিনা—এইসব কিছু না ভেবে শুধু “হাইপ” আর “স্টুডেন্ট সংখ্যা” দেখে ভর্তি হয়ে ফেলে। তারপর কয়েক মাস পরে বুঝে, “ভুল জায়গায় পড়ে ফেললাম।” কিন্তু তখন টাকা গেছে, সময় গেছে, আর আগ্রহও মরে গেছে।

সমাধান: অন্যরা কোথায় যাচ্ছে সেটা না দেখে, তুমি নিজের চাহিদা বুঝে সিদ্ধান্ত নাও। ক্লাস ট্রায়াল নাও, প্রশ্ন করো- এই টিচার কি সত্যিই বুঝিয়ে পড়ান, নাকি শুধু মুখস্থ করান? কোন টিচার তোমার বেস ঠিক করে দেবে? বুঝিয়ে পড়াবে? নিজের জন্য বেস্ট টিচার খোঁজো, হাইপওয়ালা টিচার না।

৩. একাডেমিক বেস না গড়ে সরাসরি গাইডে ঝাঁপ দেওয়া

অনেকেই মূল কনসেপ্ট বুঝে না, আর সরাসরি গাইড পড়ে CQ MCQ মুখস্থ করে। এতে এক্সাম পাশ করা গেলেও, আসল কনসেপ্ট মাথায় ঢুকে না।

সমাধান: প্রথমে মূল বই থেকে কনসেপ্ট পরিষ্কার করো। তারপর গাইড বা প্রশ্নব্যাংকে যাও।

৪. নিজের স্টাডি রুটিন না থাকা

প্ল্যান ছাড়া পড়তে বসা মনে স্রেফ সময় নষ্ট।
সমাধান: প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা পেইজ এর কলম হাতে নাও। একটা ছোট্ট স্টাডি টু-ডু লিস্ট বানাও। ১০০% না হোক, ৮০% ও না হোক, ৫০% ফলো করলেও তুমি তোমার কম্পিটিশন থেকে অনেক এগিয়ে থাকবে।

৫. মোবাইলের অতিরিক্ত ব্যবহার

“৫ মিনিট ইনস্টা তে রিল্স দেখি” করতে করতে ১ ঘণ্টা কেটে যায়।
সমাধান: পড়ার সময় ফোন অফ রাখো, অথবা ফোকাস মোড ব্যবহার করো। সময়ের লিমিট ফিক্স করে ফোন ব্যবহার করো – না হলে ফোন তোমাকে ব্যবহার করে ফেলবে।

প্রথম বর্ষেই যদি তুমি এই ভুলগুলো এড়াতে পারো,তাহলে তুমি শুধু এইচএসসিতে না, লাইফে অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের এইচ এস সি জার্নি শুরু করার জন্য কিছু বেসিক প্রিমিয়াম কনটেন্ট আমরা ফ্রি তে দেয়ার ব্যবস্থা করেছি। কনটেন্টগুলো পেতে 'Interested' লিখে কমেন্ট করো।

নতুন শুরু ইনশাআল্লাহ! 💖
13/06/2025

নতুন শুরু ইনশাআল্লাহ! 💖

বায়োলজি এক্সপ্রেস সাপ্তাহিক কুইজ।সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও এখনই!
06/05/2025

বায়োলজি এক্সপ্রেস সাপ্তাহিক কুইজ।

সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও এখনই!

ঈদের পর পড়াশোনায় ফিরতে মন চাইছে না?ঈদের পর আমাদের উৎসবের আমেজটা যেন থামতে চায় না। আজ শুরু করব, কাল থেকে পড়ব এমন করতে ক...
09/04/2025

ঈদের পর পড়াশোনায় ফিরতে মন চাইছে না?

ঈদের পর আমাদের উৎসবের আমেজটা যেন থামতে চায় না। আজ শুরু করব, কাল থেকে পড়ব এমন করতে করতে দিনগুলো চলে যায়। বিশেষ করে যারা এবার এইচ এস সি পরীক্ষার্থী, তাদের এখন একদিন সময় নষ্ট করা মানে সর্বনাশ! এখন আবার বই-খাতা, নোট আর লেকচারের সামনে বসার পালা। কিন্তু মনটা কি ঠিক সায় দিচ্ছে না? খুব স্বাভাবিক! ঈদের পর পড়াশোনায় ফেরা একটা “মিনি ব্রেইন-শক” — কিন্তু চাইলেই একে স্মার্টভাবে হ্যান্ডেল করা যায় এক সপ্তাহের ক্যামব্যক প্ল্যান দিয়ে -

১. ছোট দিয়ে শুরু করো, চাপ দিয়ে না!
ঈদের ছুটির পর সরাসরি ৪ ঘণ্টা পড়ার প্ল্যান বানালে সেটা একরকম মানসিক নির্যাতনই হবে নিজের উপর। বরং প্রথম দিন শুধু টাস্কলিস্ট করো। দ্বিতীয় দিন ২৫-৩০ মিনিট একটা টপিক। ব্রেইনকে ধীরে ধীরে ওয়ার্ম-আপ করতে দাও।

২. একটা ‘স্টাডি স্টার্ট রিচুয়াল’ বানাও
নিয়ম করে পড়া শুরু করার আগে এক কাপ চা বা কফি খাওয়া, ডেস্ক গুছিয়ে রাখা বা ইভেন টেবিল ল্যাম্পটা জ্বালানো—এই ছোট্ট রিচুয়াল ব্রেইনকে সিগন্যাল দেয়: “এখন পড়ার সময়।”

৩. নিজের সাথে ডিল করো, জোর করো না
"আজ থেকে ১০ ঘণ্টা পড়বো!" — এই সিদ্ধান্তগুলো প্রথম সপ্তাহে ব্যাকফায়ার করতে পারে। তার বদলে বলো: “আজ এক ঘন্টা শুধু বায়োলজি রিভিশন দিবো।” ছোট লক্ষ্য, কিন্তু সফলতার আনন্দ বিশাল!

৪. নতুন কিছু দিয়ে শুরু করো
পুরোনো বিষয়ের প্রতি আমাদের ঈদের পর একধরনের ‘অ্যালার্জি’ তৈরি হয়। তাই প্রথম ২-৩ দিন এমন কিছু পড়ো যা নতুন এবং ইন্টারেস্টিং—যেমন শর্ট নোট, ভিডিও লেকচার। টেস্টপেপার থেকে দু একটা ইউনিক কোয়েশ্চেন সলভ করো। এতে কৌতূহল আবার জাগে।

৫. 'প্রোডাকটিভ' টাইমে পড়ো
ছুটির সময় আমরা দুপুরে ঘুমাই, রাতে জেগে থাকি। এখন রুটিনে ফিরতে হবে ধাপে ধাপে। যে সময়টাতে নিজেকে সবচেয়ে বেশি ফোকাসড মনে হয়—সেই সময়টাকেই ‘স্টাডি টাইম’ বানাও।

৬. নিজেকে রিওয়ার্ড দাও
৪৫ মিনিট পড়া শেষ? একটা ছোট্ট পুরস্কার তো দিতেই পারো! মুভির একটা সিন, একটা কফি, কিংবা ফ্রেন্ডকে ফোন। ছোট পুরস্কারগুলো মাইন্ডকে মোটিভেটেড রাখে।

৭. একটা “ঈদের পর রিকভারি প্ল্যান” লেখো
ঈদের আগে কী কী মিস করেছো, কী টপিকগুলো দূরে সরে গেছে—সব লিখে ফেলো। এরপর একটা ৭ দিনের রিকভারি রুটিন বানাও। ছোট ছোট গোল দিয়ে প্রতিদিন এগোতে থাকো।

ঈদের খুশির রেশ যেন পড়াশোনার ইচ্ছাকে ম্লান না করে। বরং সেটা হোক এক নতুন এনার্জির উৎস! তোমার এই প্রত্যাবর্তনের জন্য শুভকামনা!

বায়োলজি এক্সপ্রেস 'সাপ্তাহিক কুইজ-১'। সঠিক উত্তর দিয়ে জিতে নাও আকর্ষণীয় পুরস্কার।শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয...
26/09/2024

বায়োলজি এক্সপ্রেস 'সাপ্তাহিক কুইজ-১'। সঠিক উত্তর দিয়ে জিতে নাও আকর্ষণীয় পুরস্কার।

শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও।

Address

Bottola, Barishal
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biology Express - বায়োলজি এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share