16/07/2026
আলহামদুলিল্লাহ!
দীর্ঘ এক বছর পর আবারও শুরু হলো হিজরী ১৪৪৮ / ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা। নতুন পরিবেশে, নতুন ক্যাম্পাসে এবং নতুন উদ্যমে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এই পরীক্ষায়।
দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও প্রস্তুতির যথাযথ মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এই পরীক্ষা। মহান আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীর ইলম অর্জনের এই মেহনতকে কবুল করুন, তাদের জন্য পরীক্ষা সহজ করে দিন এবং উত্তম ফলাফলের মাধ্যমে তাদেরকে দ্বীনের খেদমতের যোগ্য হিসেবে কবুল করুন।
আমীন।