Economics Department Debate Club

Economics Department Debate Club

Share

We will brake the inertia of youth with the strength of logic.

Photos from Economics Department Debate Club's post 23/04/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের আয়োজনে একটি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল,

“আমি তরুণ, আমি পারি / আমার দ্বারাই সম্ভব।”

উক্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের মো. ইশকার উজ্জামান, ৫৭তম ব্যাচের মীর তানজির ও ইশতিয়াক আহমেদ জিওন এবং ৫৬তম ব্যাচের সাব্বির হোসেন সোহাগ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিনজন বিজয়ীকে নির্বাচন করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

08/02/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের পক্ষ থেকে আমাদের গর্বিত প্রাক্তন সাধারণ সম্পাদক মো. ফয়সাল -কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন।

মো. ফয়সাল সরকারি বিএম কলেজ, বরিশাল –এর অর্থনীতি বিভাগ (শিক্ষাবর্ষ ২০১৫–১৬) –এর একজন কৃতী শিক্ষার্থী এবং অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবের কার্যক্রমে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন।
তাঁর এই অর্জন আমাদের ক্লাব, বিভাগ ও প্রতিষ্ঠানের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি, একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর আগামীর পথচলা হোক আরও সফল ও আলোকিত—এই কামনায় রইলাম।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব
সরকারি বিএম কলেজ, বরিশাল

08/02/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের পক্ষ থেকে আমাদের গর্বিত প্রাক্তন সদস্য আসিফ রহমান অমিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি ৪৬তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

আসিফ রহমান অমি সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল এর অর্থনীতি বিভাগ (শিক্ষাবর্ষ ২০১৬–১৭) এর একজন কৃতী শিক্ষার্থী। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং আমাদের ক্লাব, বিভাগ ও প্রতিষ্ঠানের জন্যও এক বিরাট গৌরবের বিষয়।

আমরা বিশ্বাস করি, সততা, মেধা ও নেতৃত্বগুণের সমন্বয়ে তিনি পুলিশ ক্যাডারে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর আগামীর পথচলা হোক আরও উজ্জ্বল ও সফল।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব
সরকারি বিএম কলেজ, বরিশাল

05/02/2026

🖤

Photos from Economics Department Debate Club's post 05/02/2026

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের ৮ম বর্ষপূর্তি উদযাপন।

গৌরবময় আট বছরের পথচলা উদযাপনের মাধ্যমে সম্পন্ন হলো অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ মারুফুর রহমান। এছাড়াও বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ক্লাবকেন্দ্রিক স্মৃতিচারণ ও ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্লাবের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন প্রাক্তন সদস্য মহিউদ্দিন, প্রাক্তন সভাপতি সাহানাজ ফাহিমা বিথী, প্রাক্তন সিনিয়র সহসভাপতি তারিকা আক্তার সাথী।
এছাড়াও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও উত্তরণ সাংস্কৃতিক সংগঠন-এর সম্মানিত সভাপতি মাহফুজ নুসরাত মোনা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের সভাপতি রাইয়ান মাহমুদ উৎস এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
সাধারণ সম্পাদক মীর তানজিল। অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ জিয়ন

বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো,

প্রতিযোগিতাসমূহ:
▪️ সংসদীয় বিতর্ক
▪️ কবিতা আবৃত্তি
▪️ নির্দিষ্ট বিষয়ের উপর বক্তৃতা

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব তার যুক্তিনির্ভর চর্চা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে আগামীতেও আরও বহুদূর এগিয়ে যাবে।

Photos from Economics Department Debate Club's post 28/01/2026

২৮ জানুয়ারি, ২০২৬

আজ অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব পরিদর্শনে আসেন ডিবিসি নিউজের নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাফায়েত হোসেইন এবং বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন'র (বিডিএ) সন্মানিত মহাসচিব জনাব মোঃ মেহেদী হাসান শুভ।

এসময় তাদেরকে অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অর্থনীতি বিতর্ক ক্লাবের সহসভাপতি ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক মীর তানজিল এবং সাধারণ সদস্য আবদুল্লাহ মাসুদ।

23/01/2026

শুভ জন্মদিন, আমাদের প্রিয় অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব।

২০১৮ সালের ২৩ জানুয়ারি, একটি স্বপ্নের জন্ম হয়েছিল, যার নাম অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব। গর্ব, আবেগ আর ভালোবাসায় ভরা এক নাম। এই ক্লাব কেবল বিতর্কের মঞ্চ নয়, এটি আমাদের অনুভূতির ঠিকানা, ভালোবাসা, সম্প্রীতি আর পারস্পরিক বন্ধনের এক অবিচ্ছেদ্য পরিবার।

সময়ের পর সময় বদলেছে, কিন্তু এই পরিবারের মায়া, টান আর ভালোবাসা। আজও ঠিক তেমনই অটুট। আমরা চাই এই ক্লাব আরও বহুদূর এগিয়ে যাক, সাফল্য আর গৌরবে মাথা উঁচু করে দাঁড়াক। আর সেই অগ্রযাত্রার আলো জ্বালিয়ে রাখুক আমাদের অনুজ প্রজন্ম, যাদের হাত ধরেই আগামীর পথচলা।

ভালোবাসা থাকুক, ঐক্য থাকুক, চিরকাল অটুট থাকুক আমাদের এই সম্পর্ক।

শুভ জন্মদিন অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব 🖤

Photos from Economics Department Debate Club's post 09/12/2025

আজ ৯ ডিসেম্বর, ২০২৫ অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল এ বছরের শেষ সভা।

সভায় আগামীতে ক্লাবের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সেই পরিকল্পনা ও রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গঠনমূলক, কার্যকর ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উক্ত সভায় অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।

Photos from Economics Department Debate Club's post 03/12/2025

৩ ডিসেম্বর, ২০২৫

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের সাপ্তাহিক কর্মশালার অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি সংসদীয় বাংলা বিতর্ক। প্রাণবন্ত এই আয়োজনে অংশগ্রহণ করে দুটি প্রতিযোগী দল,

টিম মাইক্রো এবং টিম ম্যাক্রো।

বিতর্কের প্রস্তাব: “এই সংসদ, USA হিসেবে, অফশোর রিফিউজি ডিটেনশন সেন্টার বাতিল করবে।”

বিতর্কের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের সভাপতি রাইয়ান মাহমুদ উৎস, যিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন,

সহ-সভাপতি: ইশতিয়াক আহমেদ জিয়ন
সাংগঠনিক সম্পাদক : সাব্বির হোসেন সোহাগ
সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ রাহাত
প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক: নাজনীন জাহান হেনা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন বিতর্ক সাংস্কৃতিক সংগঠন (বাংলা বিভাগ) -এর সম্মানিত সভাপতি সানজিদা জামান।

যুক্তি, তর্ক, বিশ্লেষণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে পুরো কর্মশালাটি হয়ে ওঠে অত্যন্ত সফল, প্রাণবন্ত ও শিক্ষণীয়।

Photos from Economics Department Debate Club's post 30/11/2025

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৫–২৬ আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একই দিনে ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় “৭ম অন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”। প্রতিযোগিতা উপলক্ষে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ অনুমোদন প্রদান করা হয়।

নতুন কার্যনির্বাহী পরিষদের শীর্ষ নেতৃত্বে রয়েছেন,

সভাপতি: রাইয়ান মাহমুদ উৎস
সাধারণ সম্পাদক: মীর তানজিল
সাংগঠনিক সম্পাদক: সাব্বির হোসেন সোহাগ

এছাড়াও অর্থনীতি বিভাগের আরও শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁরা ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও মানসম্মত করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

29/11/2025

বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম সরকারী ব্রজমোহন কলেজের সুপ্রতিষ্ঠিত অর্থনীতি বিভাগ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বৌদ্ধিক পরিমণ্ডলে ধারণার উৎকর্ষ, সমালোচনামূলক চিন্তার বিকাশ এবং জ্ঞানচর্চার ধারাবাহিকতা প্রতিষ্ঠায় সুসংগঠিত বিতর্কের ভূমিকা অপরিহার্য।

এই একাডেমিক দর্শনকে সামনে রেখে অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব আয়োজন করতে যাচ্ছে “৭ম অন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”।

তারিখ: ৩০ নভেম্বর ২০২৫,
সময়: বেলা ১০:০০টা,
স্থান: ২০১ নং কক্ষ, কলা ভবন–২।

অনুষ্ঠানের মূল আকর্ষণ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার বর্ণাঢ্য ফাইনাল অধিবেশন ও রম্য বিতর্ক, যেখানে বৌদ্ধিক তীক্ষ্ণতা, ব্যঙ্গরস, যুক্তির শানিত প্রয়োগ এবং বক্তৃতার নন্দনশৈলী উপস্থাপন করবেন প্রতিযোগীরা।

এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল প্রতিযোগিতামূলক মঞ্চে নিজেদের প্রকাশের সুযোগই পাবেন না; পাশাপাশি অর্জন করবেন সমালোচনামূলক বিশ্লেষণ ক্ষমতা,যুক্তি নির্মাণ ও পরিমার্জনের একাডেমিক সক্ষমতা, নাগরিক বুদ্ধিবৃত্তিকতার আবশ্যিক অংশ—ভিন্নমতের প্রতি সহনশীলতা ও বিবেচনাশীলতা।

এই মূল্যবোধগুলো কেবল ব্যক্তিকে নয়; বরং একটি গণতান্ত্রিক ও জ্ঞানের আলোয় উদ্ভাসিত সমাজ নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

সুতরাং, সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং আগ্রহী উপস্থিতিকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এই শিক্ষণ-সমৃদ্ধ ও বৌদ্ধিক পরিবেশমণ্ডিত আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হলো।

অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব
সরকারী ব্রজমোহন কলেজ, বরিশাল

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Govt.BM College,Barishal
Barisal