Bhola Islamia Unani Medical College

Bhola Islamia Unani Medical College

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhola Islamia Unani Medical College, College & University, Bhola, Barishal.

05/04/2026
মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন — ভোলার খবর 26/03/2026

https://www.bholarkhobor.com/2026/03/26/articles/14021/

মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন — ভোলার খবর মোঃ রাজিউর রহমান। ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম....

26/01/2026

শোক প্রকাশ
দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন এবং দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন এঁদের পরম শ্রদ্ধেয় মাতা ভোলা সদর কালিবাড়ী রোডস্থ বিল্লাহ মসজিদ সংলগ্ন নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন—
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই শোকাবহ সংবাদে ভোলা ইসলামিয়া ইউনানী কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা।
মহান রাব্বুল আলামিন যেন মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন—আমিন।

হাকীম মোঃ রাজিউর রহমান
অধ্যক্ষ
ভোলা ইসলামিয়া ইউনানী কলেজ
ভোলা।

24/11/2025

#শোক # সংবাদ #

ফেনী ইউনানী মেডিকেল কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক হাকীম শওকত হোসেন কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২:৪৫ মিনিটে বরিশালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন—আমিন।

20/11/2025

ভুয়া ইউনানী চিকিৎসক সাবধান!

যারা এখনো ভুয়া বা অ-নিবন্ধিতভাবে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
অতি দ্রুত স্বীকৃত ইউনানী বা আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি হয়ে চার বছরের ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করুন, যেন আপনি সরকারের অনুমোদিত ও নিবন্ধিত চিকিৎসক হিসেবে পরিচিত হতে পারেন।

সরকারি নিবন্ধন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
তাই এখনই সচেতন হোন—
নিবন্ধন ছাড়া চিকিৎসা সেবা চালিয়ে গেলে যেকোনো মুহূর্তে আইনি জটিলতায় পড়তে হতে পারে।

সঠিক যোগ্যতা অর্জন করুন, বৈধ পথে রোগসেবা দিন, নিজে নিরাপদ থাকুন—সমাজও উপকৃত হোক।

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bhola
Barishal