করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা

করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা

Share

মাদ্রাসার সকল তথ্য এই page এ পাওয়া যাবে।

29/06/2026

জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতাই হোক আমাদের অঙ্গীকার। 🌱

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা সবার কাছে পৌঁছে দিতে ভোলা জেলার লালমোহন উপজেলার করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে একটি সচেতনতামূলক সেমিনার ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

🌿 আজকের সচেতনতা, আগামী দিনের নিরাপদ পৃথিবী।

#জলবায়ু_পরিবর্তন #পরিবেশ_সচেতনতা #করিমগঞ্জ_ইসলামিয়া_আলিম_মাদ্রাসা #লালমোহন #ভোলা

14/06/2026

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি।

Photos from করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা's post 29/03/2026

বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমের সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে লালমোহন করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় মাদ্রাসা প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুমা একজন সৎ, ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলীর অধিকারী ব্যক্তি ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকাবাসী একজন গুণী মানুষকে হারিয়েছে। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে মরহুমার রুহের মাগফিরাত এবং শোকাহত পরিবারের ধৈর্য কামনা করা হয়।

06/01/2025

2025 সালের ছুটির তালিকা,,,,

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Barisal
8330