10/12/2022
স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা
প্রথম খন্ড
একটি ভাব লইয়া উহাকেই জীবনের একমাত্র ব্রত কর, শয়নে স্বপনে জাগরনে সর্বদা উহাই চিন্তা করতে থাকো ওই ভাব অনুযায়ী জীবন যাপন কর। তোমার মস্তিষ্ক, স্নায়ু, পেশী, শরীরের প্রতিটি অঙ্গ এই ভাবে পূর্ণ হইয়া যাক। অন্য সমুদয় চিন্তা দূরে থাকুক। ইহাই সিদ্ধি লাভের উপায়; এই উপায়েই বড় বড় ধর্মবীরের উদ্ভব হইয়াছে। বাদ বাকি সকলে তো শুধু কথা কওয়ার যন্ত্রমাত্র।