12/01/2026
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ।
Established in 1965. It is a well-known school among the schools of Barishal city.
It stood 3rd place among the schools of Barishal city according to Isus result in 2019.
12/01/2026
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ।
29/12/2025
আজকে ২৯/১২/২০২৫ তারিখ জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ জেলা পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করেন জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহণ করছেন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার।
17/12/2025
বরিশাল নগরীর ২০২৪ সালের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ভর্তি শুরু। ভর্তির করতে পারবেন ১৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
ভর্তির এর ব্যাপারে যেকোন সহযোগিতার প্রয়োজন হলে আমাদের বিদ্যালয়ে আসবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব।
৪র্থ কাপ ক্যাম্পুরী মহা তাবু জলসা অনুষ্ঠানে নাটক উপস্থাপন করছে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট রাফি,ইনজামাম ও শান্ত।
মাধ্যমিক বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি-২০২৬ এর অনলাইন আবেদনের ফলাফল প্রকাশ হয়েছে। যারা আমাদের বিদ্যালয়ে আবেদন করেছেন তারা আগামীকাল ১৪ ডিসেম্বর বিদ্যালয়ে এসে যোগাযোগ করবেন।
ধন্যবাদ।
18/11/2025
বরিশাল নগরীর ২০২৪ সালের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ভর্তি আবেদন শুরু হবে। ভর্তির আবেদন করতে পারবেন ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।
ভর্তির আবেদন এর ব্যাপারে যেকোন সহযোগিতার প্রয়োজন হলে আমাদের বিদ্যালয়ে আসবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব।
06/11/2025
কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম স্যারের বাবা হাফেজ মোহাম্মদ আব্দুল গণি, সহকারী শিক্ষক তাছলিমা খাতুন এর মাতা মোসাঃ জোবেদা বেগম ও অফিস সহকারী মোঃ হাদিস রাসেদ এর বাবা মোঃ আব্দুস সোবহান এর পরকাল গমণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। মহান আল্লাহ তাদের কে জান্নাতুল ফেরদৌস দান করুক।
আমিন
04/11/2025
বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে অনুর্ধ্ব ১৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের বাবা হাফেজ মোহাম্মদ আব্দুল গনি ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
আল্লাহ স্যারের বাবাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।
আমিন।
গত ১২ অক্টোবর থেকে এমপিও ভুক্ত শিক্ষক আন্দোলনের কারনে কর্মবিরতির ডাক দেয়া হয়।আসছে বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার শ্রেণী কার্যক্রম চলবে। যারা শিক্ষার্থী আছো তারা শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ে উপস্থিত থাকবে।
18/10/2025
চলমান এমপিও ভুক্ত শিক্ষকদের আন্দোলনে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সংহতি প্রকাশ করে ঢাকার শহিদ মিনারে অবস্থান করছেন। আন্দোলন চলা অব্ধি আমরা পর্যায়ক্রমে যোগদান করব, ইনশাআল্লাহ।
16/10/2025
এমপিও ভুক্ত শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০/- চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা এর দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে কলেজিয়েট শিক্ষক পরিবার ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করছে।