READ JOB EDU

READ JOB EDU ক্যারিয়ারের প্রশ্নে প্রতি কদমে কৌশলী হও।
(5)

কু /খ্যাত বাবা-মায়ের কা 'ল -প্রিট সন্তান!গতকাল ভূ‌মির ভাইভা‌তে ৯ জন প্রক্সি ধরা প‌ড়ে‌ছে। লিখিত এক্সাম দিয়েছে অন্য কাউ‌কে...
23/06/2026

কু /খ্যাত বাবা-মায়ের কা 'ল -প্রিট সন্তান!

গতকাল ভূ‌মির ভাইভা‌তে ৯ জন প্রক্সি ধরা প‌ড়ে‌ছে।
লিখিত এক্সাম দিয়েছে অন্য কাউ‌কে দিয়ে কিন্তু আসল প্রার্থী ভাইভা দিতে আসছে।
তারা উত্তরপত্রের হাতে লেখা মিলিয়ে এবং প্রশ্ন করে + (..... কেলানো দিয়ে) কিভাবে চক্রের মাধ্যমে এই কাজ করে তা ভাইভা বো‌র্ডের সদস্যরা তা‌দের থে‌কে জে‌নে‌ছেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর হাতে তুলে দেন

সাবধান চক্রের হাত থেকে!!
এদের কারণে কত কত মেধাবী দিনের পর দিন হেরে যাচ্ছে!!

#সংগৃহীত

23/06/2026

বয়স যখন ২০... তখন ডিগ্রির চেয়ে বেশি জরুরি কিছু লাইফ স্কিল শেখা।

২০ বছর বয়সে অনেকেই ভাবেন, ভালো রেজাল্টই সফলতার চাবিকাঠি। বাস্তবতা হলো—জীবনে এগিয়ে যাওয়ার জন্য শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়।

টাকা ব্যবস্থাপনা শিখুন — আয় কম হলেও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।

যোগাযোগ দক্ষতা বাড়ান — সুন্দরভাবে কথা বলতে পারা অনেক দরজা খুলে দেয়।

না বলতে শিখুন — সবাইকে খুশি করতে গিয়ে নিজের লক্ষ্য নষ্ট করবেন না।

সময়কে মূল্য দিন — ২০-এর এক ঘণ্টা, ৩০-এর তিন ঘণ্টার সমান।

নতুন কিছু শেখার অভ্যাস করুন — প্রযুক্তি, ভাষা, লেখালেখি, বিক্রয় বা যে কোনো দক্ষতা।

মানুষ চিনতে শিখুন — ভুল মানুষ জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে।

ব্যর্থতা সামলাতে শিখুন — জীবনে হার মানে শেষ নয়, নতুন শুরু।

মজার বিষয় হলো, ২০ বছর বয়সে শেখা এই দক্ষতাগুলোই ৩০ বছর বয়সে আপনার আয়, পরিচিতি এবং জীবনমান নির্ধারণ করবে।

ডিগ্রি আপনাকে চাকরির দরজায় নিয়ে যেতে পারে, কিন্তু লাইফ স্কিল আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে।

22/06/2026

মেসি জাদু!

একাই 3+2!

22/06/2026

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়নের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন নিশ্চিত করা হবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এই প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন শিক্ষকদের পদায়ন প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য গঠিত জেলা কমিটির ওপর। জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্য-সচিব করে গঠিত এই বিশেষ কমিটি সরাসরি নতুন শিক্ষকদের পদায়নের বিষয়টি তদারকি করবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পর্যায়ের এই কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে সংশ্লিষ্ট জেলার উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করবেন। কোনো ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়াতে এবং পদায়নে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতেই লটারি পদ্ধতি অনুসরণের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কাজের জন্য গঠিত জেলা কমিটিতে আরও অন্তর্ভুক্ত থাকছেন জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ২ জন গণ্যমান্য ব্যক্তি। কমিটি প্রতি মাসে ন্যূনতম একবার সভা আহ্বান করে পদায়ন ও বদলি সংক্রান্ত এসব বিষয় পর্যালোচনা করবেন এবং সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)-এর কার্যালয়ে প্রেরণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করা হবে।


#শিক্ষক_নিয়োগ #শিক্ষক

22/06/2026

"এই যে অল্প কিছুক্ষণ ভূ'মি'ক'ম্প হয়ে প্রতিবার থেমে যায়, আর আমরাও সামান্য সময়ের জন্য ভয় পেয়ে আবার আগের জীবনে ফিরে যাই।

কিছুক্ষণ বুক ধড়ফড় করে, এরপর বেমালুম সব ভুলে যাই।

এই যে অল্প কিছুক্ষণ ভূ'মি'ক'ম্প হয়ে প্রতিবার থেমে যায়, যেদিন আর থামবে না, সেদিন?

সেদিন আমরা সবাই 'সংখ্যা' হয়ে যাবো। বিবিসি নিউজে এক মিনিটের স্লটে ছোট্ট করে বলা হবেঃ

Strong Earthquake hits Bangladesh: At least 10,000 People are no more

ঐ যে 10,000? ঐটাই আমাদের পরিচয়। ব্যাস এইটুকুই!

পৃথিবীর কিচ্ছু বদলাবে না, কিচ্ছু থেমে যাবে না, সব চলবে আগের মতোই। শুধু আমরা থাকবো না। কতগুলো সংখ্যা হয়ে বিলীন হয়ে যাবো।

আমাদের জীবন, আমাদের অস্তিত্ব - ঠিক এতটাই ঠুনকো।

বারবার ওয়ার্নিং আসতেছে, বারবার সুযোগ পাচ্ছি। তবু অকৃতজ্ঞের মতো বারবারই অবহেলা করে যাচ্ছি।

হয়তো এটাই শেষ সুযোগ ছিলো শুধরানোর! হয়তো এটাই শেষ সুযোগ ছিলো!"

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি শুরু এবং বদলি ও পদায়নের নিমিত্ত কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে।
22/06/2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি শুরু এবং বদলি ও পদায়নের নিমিত্ত কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে।

22/06/2026

আগামী তিন মাসের মধ্যে সরকারি প্রাইমারি স্কুলে প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী।

যদিও এমন টা বারবার ইংগিত করা হচ্ছে তবে এমন ঢিলেমি কখনোই কাম্য নয়,

লক্ষ লক্ষ চাকরিহীন উচ্চ শিক্ষিতদের বয়স কিন্তু থেমে নেই।

22/06/2026

- ধন-সম্পদ এক মুহূর্তে হারিয়ে যেতে পারে,
- সৌন্দর্য একটি রোগেই ম্লান হয়ে যেতে পারে,
- আর সম্মান (ইজ্জত) একটি ভুলের কারণেও নষ্ট হয়ে যেতে পারে।

তাই এই তিনটি বিষয় নিয়ে কখনো অহংকার করো না।

"অহংকারবশত মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না।"

[সূরা লুকমান, ১৮]

22/06/2026

📌১ মার্ক নিশ্চিত💥

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথম কোন দেশ সফর করেন?

22/06/2026

ক্যারিয়ারের জন্য প্রত্যেকেই ‘একটি করে’ ভালো অভ্যাসের কথা বলে যান। পরিস্থিতির কারনে যা আপনি মানতে না পারলেও অন্যদের মানা উচিত।

Address

BM College, Road
Barisal
8200

Telephone

+8801725720404

Website

Alerts

Be the first to know and let us send you an email when READ JOB EDU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to READ JOB EDU:

Shortcuts

Share