Bibi Fahima - Assistant Teacher Of GPS

Bibi Fahima - Assistant Teacher Of GPS প্রতিটি শিশু একটি নতুন ভোর, সদ্য ফোঁটা ফুল, নব দিগন্তের আলোর দিশারি....

আমাদের দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রদ্ধেয় জনাব মুঃ জাহিদ উদ্দিন স্যার এর হাতে তুলে দিলাম আমার শিশুতোষ ছড়ার ব...
13/05/2026

আমাদের দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রদ্ধেয় জনাব মুঃ জাহিদ উদ্দিন স্যার এর হাতে তুলে দিলাম আমার শিশুতোষ ছড়ার বইটি এবং আমার চতুর্থ কাব্যগ্রন্থ একটি গোলাপ দিও। স্যার শুভকামনা জানালেন। শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনার জন্যও সবসময়।
বিবি ফাহিমা
সহকারী শিক্ষক
দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
দৌলতখান ভোলা।
Bibi Fahima - Assistant Teacher Of GPS Ameena Fahim Sammi Akter MD Bashir Mizi

আজ প্রথম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীর একসাথে পরীক্ষা নিলাম (ফ্যাক্টঃ আমাদের ভবন নেই, পর্যাপ্ত ক্লাসরুম নেই) এরা একেবারেই অব...
09/05/2026

আজ প্রথম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীর একসাথে পরীক্ষা নিলাম (ফ্যাক্টঃ আমাদের ভবন নেই, পর্যাপ্ত ক্লাসরুম নেই) এরা একেবারেই অবুঝ, এদের সামলানো শুধু কঠিন নয়, ভয়ঙ্কর কঠিন। কথা বলতে বলতে, চিল্লাতে চিল্লাতে এখন গলা ব্যাথা করতেছে, পেটে পেইন হচ্ছে, অপারেশন এর সেলাইতে পেইন হচ্ছে, বুকে ব্যাথা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এ অবস্থা আমাদের মডেল স্কুলের নিত্যদিনের। শুধু আমার নয় আমাদের সকল শিক্ষকদের এভাবেই নিজেকে সেক্রিফাইস করে পাঠদান করতে হয়। আর দীর্ঘকাল ধরে এমন সেক্রিফাইস করা শিক্ষকদের জন্যই বিদ্যালয়টি মডেল স্কুল। ভোলা জেলার একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়। আমাদের প্রায় ৭০০ স্টুডেন্ট, দীর্ঘ বছর ধরে প্রশাসন একের পর এক আশ্বাস দিয়ে আসলেও আমাদের শিক্ষার্থী অনুযায়ী পাঠ উপযোগী একটি ভবন দেওয়া হয়নি। গত পরশু আমরা আমাদের দূর্দশার চিত্র আমাদের দৌলতখান এর জননেতা মাননীয় এমপি আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম মহোদয় কে জানিয়েছি, তিনি অতি গুরুত্বের সাথে আশ্বাস দিয়েছেন, অতি শীঘ্রই একটি ভবনের ব্যবস্থা করে আমাদের সকল প্রতিবন্ধকতা দূর করতে আপনার একান্ত মর্জি কামনা করছি।
Bibi Fahima - Assistant Teacher Of GPS

আজ দৌলতখানে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন মাননীয় এমপি আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম মহ...
07/05/2026

আজ দৌলতখানে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন মাননীয় এমপি আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম মহোদয়। প্রথমে একজন শিক্ষক পরিচয়ে আমার বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ হয়ে আমাদের বিদ্যালয়ের একটি ভবন এর প্রয়োজনীয়তা তুলে ধরলাম, এবং বর্তমান ভবনটির দূরাবস্থার কথা জানালাম। তিনি অতিব গুরুত্বের সাথে শুনলেন এবং সাথে সাথে নির্দেশনা দিলেন অতি শীঘ্রই লিখিত আবেদন করার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ধন্যবাদ জানালাম। তিনি মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, অতঃপর ব্যক্তিগত পরিচয় দিয়ে বললাম আমি আপনার নাতনি সম্পর্কে। নাতনি পরিচয় দিতেই পরম মমতায় হাত ধরে পরিচয় জানতে চাইলেন, বললাম আপনার ফুফাতো বোন তাহেরুন্নেছা আমার নানু, উত্তর মাথার মন্নান মুনষি, মালেক মাষ্টার আমার নানা। পরিশেষে পরিচয় পেয়ে আবারও আশির্বাদ করলেন। আমার বাবার পরিচয় এবং হাজবেন্ড এর পরিচয় দেওয়ার সুযোগ হয়নি, আসলে এতো অল্প সময়ে এতো কথা বলা যায় না
আমার বাবা এবং হাজবেন্ড এর পরিচয় দিলে দ্রুত চিনতেন কারণ তাঁরা দীর্ঘকাল সরাসরি ওনার রাজনীতির সাথে যুক্ত। অসীম কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিরন্তর মাননীয় এমপি আপনার প্রতি। অনুগ্রহ করে আমাদের বিদ্যালয়ে একটি নতুন ভবনের ব্যবস্থা করবেন। আমাদের বিদ্যালয়ে প্রায় ৭০০ শিক্ষার্থী, সেখানে আমাদের মাত্র তিনটি ক্লাসরুম যা পর্যাপ্ত নয়, এমনকি যে ভবনটি বর্তমানে রয়েছে তা খুবই ঝুকিপূর্ণ। যে কোন সময়ে দূর্ঘটনা হতে পারে এতোটাই ঝুকিপূর্ণ। দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দৌলতখান তথা ভোলা জেলার একটি শ্রেষ্ঠ বিদ্যালয়। আমাদের বর্তমান দূরাবস্থার সমাধান করে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।
Bibi Fahima - Assistant Teacher Of GPS
দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় Ameena Fahim Sammi Akter MD Bashir Mizi
MD Bashir Mizi Sammi Akter Afrin Jahan Shayla

05/05/2026

সঠিক উচ্চারণে স্বরবর্ণ শিখি 😍😍😍 প্রাক প্রাথমিক শ্রেণি। Bibi Fahima - Assistant Teacher Of GPS দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় Ameena Fahim

নারীর কন্ঠস্বরকে দমিয়ে রাখার ষড়যন্ত্র আমাদের পুরুষশাষিত সমাজের একটি পুরাতন প্রথা। সেই প্রথার বলি হয়েছেন আমাদের প্রাথমিক ...
25/04/2026

নারীর কন্ঠস্বরকে দমিয়ে রাখার ষড়যন্ত্র আমাদের পুরুষশাষিত সমাজের একটি পুরাতন প্রথা। সেই প্রথার বলি হয়েছেন আমাদের প্রাথমিক শিক্ষার প্রতিবাদি কন্ঠস্বর Khairun Nahar Lipi আপু। সুদূর মানিকগঞ্জ অন্যায়ভাবে যাকে বদলি করা হয় প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে গিয়ে।

বিঃ দ্রঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, জনাব খায়রুন নাহার লিপি আপু তাঁর কর্মস্থল মানিকগঞ্জ যাওয়ার পথে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন, চিকিৎসা চলছে। আপুর জন্য অনেক দোয়া। আল্লাহ দ্রুত সুস্থ করে দিক।
Bibi Fahima - Assistant Teacher Of GPS দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

20/04/2026

আগামীকাল এসএসসি পরীক্ষা। আমার পিচ্চি পিচ্চি শিক্ষার্থীরা বড় হয়ে গিয়েছে, সবাই কল করে দোয়া নিচ্ছে, একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর নেই। অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোদের জন্য❤️❤️
Bibi Fahima - Assistant Teacher Of GPS
Ameena Fahim

20/04/2026

আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাইসার প্রতিভা অবাক করা❤️❤️❤️
Bibi Fahima - Assistant Teacher Of GPS দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় Ameena Fahim

20/04/2026

বাবার লেখা কবিতা আবৃত্তি করলো মেহেক❤️❤️ বাস্তবতার নিরিখে লেখা চমৎকার একটি কবিতা। শুভকামনা বাবা মেয়ের জন্য। সবসময়ই চেষ্টা করি আমার শিক্ষার্থীদের সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করার। ওরা নিজেদের লেখা কবিতাও লিখে দেখায় আমাকে।
Bibi Fahima - Assistant Teacher Of GPS দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

20/04/2026

প্রথম শ্রেণী/বিষয়-বাংলা
Bibi Fahima - Assistant Teacher Of GPS দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় Ameena Fahim আমেনা ফাহিম - Ameena Fahim

আপনাদের সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা। গতকাল আমার এই পেইজের একটা পোস্টে যে অভদ্র মহিলা ভুয়া আইডি ব্যবহার করে নিজেকে শিক্ষক দ...
16/04/2026

আপনাদের সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা। গতকাল আমার এই পেইজের একটা পোস্টে যে অভদ্র মহিলা ভুয়া আইডি ব্যবহার করে নিজেকে শিক্ষক দাবি করে (পরিচয়হীন) আমাকে নিয়ে অশালীন, অরুচিকর মন্তব্য করেছিল, আপনাদের সকলের উপযুক্ত জবাব এবং প্রতিবাদে মহিলা অবশেষে কমেন্টগুলো ডিলেট করেছে এবং আমাকে সেই ফেইক আইডি থেকে ব্লক ও দিয়েছে। কিন্তু এই জঘন্যতম কাজগুলো নতুন নয়, কিছুদিন পরপরই এরকম আক্রমন করা হয় বিভিন্ন আইডি থেকে, আমার পৃথিবীতে কোন শত্রু আছে বলে মনে করি না, কিন্তু এখন থেকে মনে করবো যে কেউ তো একজন হলেও আছে। আমি পূর্বের এবং গতকালের সব কমেন্ট এর স্কিনশট আমার দুই ভাই আইনের লোক তাঁদের কাছে জমা রেখেছি। উপযুক্ত প্রমানসহ একশন নিব। আপাতত আরও যথোপযুক্ত প্রমান দরকার। দোয়া রাখবেন সবাই আমার জন্য। এধরণের নিকৃষ্ট দূর্বল মানুসিকতার মানুষদের কাছ থেকে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।
Bibi Fahima - Assistant Teacher Of GPS দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় Ameena Fahim আমেনা ফাহিম - Ameena Fahim Munni Sheikh Sammi Akter

Address

Daulatkhan, Bhola
Barisal
8310

Telephone

+8801736767273

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bibi Fahima - Assistant Teacher Of GPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bibi Fahima - Assistant Teacher Of GPS:

Shortcuts

Share

Category