B. M. School, Barishal

B. M. School, Barishal On June 27, 1884, Aswini Kumar Dutta founded Brojomohan School (BM School).

20/09/2026
28/07/2026

শোকবার্তা
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সিটি ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ব্রজমোহন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জনাব হেমায়েত উদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে ব্রজমোহন বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। বিদ্যালয়ের উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে একজন অভিভাবক সদস্য হিসেবে তাঁর আন্তরিক সহযোগিতা, প্রজ্ঞা ও সদিচ্ছা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম, মানবিকতা ও অবদান আমাদের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমীন।
প্রধান শিক্ষক
ব্রজমোহন বিদ্যালয়, বরিশাল

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক...
29/06/2026

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি এ্যাড. মীর এ. কে. এম. জাহিদুল কবির। এ সময় তিনি পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান।

বরিশাল সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বরিশাল মহানগর বিএনপির জননন্দিত নেতা এবং ব্রজমোহন বিদ্যালয়ের এডহক ...
21/06/2026

বরিশাল সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বরিশাল মহানগর বিএনপির জননন্দিত নেতা এবং ব্রজমোহন বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট মীর এ.কে.এম. জাহিদুল কবির মহোদয়কে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের পক্ষ থেকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের ধারাবাহিক অগ্রগতি কামনা করেন।

অভিনন্দন ও শুভেচ্ছাবরিশাল সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বরিশাল মহানগর বিএনপির জননন্দিত নেতা, এ্যাড....
01/06/2026

অভিনন্দন ও শুভেচ্ছা
বরিশাল সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বরিশাল মহানগর বিএনপির জননন্দিত নেতা, এ্যাড. মীর এ.কে.এম. জাহিদুল কবির মহোদয় ব্রজমোহন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
তাঁর প্রজ্ঞা, দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা এবং সার্বিক উন্নয়ন নতুন মাত্রা লাভ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সফলতা দান করুন। তাঁর নেতৃত্বে ব্রজমোহন বিদ্যালয় শিক্ষা, নৈতিকতা ও উৎকর্ষতার পথে আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা ও শুভকামনা রইল।

📢 রেজিস্ট্রেশন চলছে!=================ঐতিহ্যের আলোয় দীপ্যমান বরিশালের প্রিয় বিদ্যাপীঠ—ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল)। সময়...
05/05/2026

📢 রেজিস্ট্রেশন চলছে!
=================
ঐতিহ্যের আলোয় দীপ্যমান বরিশালের প্রিয় বিদ্যাপীঠ—ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল)। সময়ের স্রোত পেরিয়ে সেই প্রিয় প্রতিষ্ঠান আজ উদযাপন করতে যাচ্ছে তার ১১ যুগপূর্তি উৎসব—স্মৃতি, আবেগ আর গৌরবের এক অনন্য মিলনমেলা।
এই মহতী আয়োজনকে কেন্দ্র করে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম।
সেইসব প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি জানাই আন্তরিক আহ্বান—
যাদের পদচারণায় মুখর ছিল বিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণ,
যাদের হাসি-আনন্দে রঙিন ছিল প্রতিটি দিন,
তারা আবারও ফিরে আসুন আপন ঠিকানায়।
এসে মিশে যান স্মৃতির মেলায়,
বন্ধুত্বের উষ্ণতায়,
আর প্রিয় শিক্ষাঙ্গনের অমলিন ভালোবাসায়।
তাই দেরি না করে সম্পন্ন করুন আপনার রেজিস্ট্রেশন—
আপনার উপস্থিতিই এই উৎসবকে করে তুলবে আরও প্রাণবন্ত, আরও গৌরবময়।
— প্রধান শিক্ষক

ব্রজমোহন বিদ্যালয়, বরিশাল সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার...
20/04/2026

ব্রজমোহন বিদ্যালয়, বরিশাল সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে বিদ্যালয়ের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সিনিয়র শিক্ষক জাহানারা আক্তার।

বরিশাল সিটি করপোরেশনের নবাগত প্রশাসক, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন মহোদয়কে ব্রজমোহন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ...
31/03/2026

বরিশাল সিটি করপোরেশনের নবাগত প্রশাসক, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন মহোদয়কে ব্রজমোহন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় শিক্ষকমণ্ডলী তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন। তাঁর দক্ষ নেতৃত্বে বরিশাল সিটি করপোরেশন আরও উন্নয়ন ও সেবার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

26/03/2026

Address

Barisal
8200

Opening Hours

Monday 17:00 - 09:00
Tuesday 17:00 - 09:00
Wednesday 17:00 - 09:00
Thursday 17:00 - 09:00
Sunday 17:00 - 09:00

Telephone

+8801711038085

Alerts

Be the first to know and let us send you an email when B. M. School, Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to B. M. School, Barishal:

Shortcuts

Share

Category