16/07/2024
অনেক শিশু খাওয়া নিয়ে নানা সমস্যা করে। যা-ই বানিয়ে দিন না কেন, খেতে চাইবে না সে। অথচ মিষ্টি জাতীয় খাবার অনেক শিশুর পছন্দ হয়। তাই অবিভাবকরা অনেকেই ভাবেন একটু মিষ্টি দিলে ক্ষতি কী?
চিকিৎসকরা বলছেন, দু’বছরের কম বয়সি শিশুদের খাদ্য তালিকায় কোনও রকম চিনি বা চিনি জাতীয় খাবার রাখা একেবারই উচিত নয়। এই বয়সে বেশি চিনি খেলে পরবর্তী কালে।
- রক্তচাপ বেড়ে যায়
- টাইপ-টু ডায়াবিটিসের ঝুঁকি বাড়ায়
- শরীরে ফ্যাট জমে
- লিভারের কার্যক্ষমতা কমে
- মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়
- শরীর সবসময় ক্লান্তি বেড়ে যায়
- হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
- দাঁতের ক্ষয় এবং উজ্জ্বলতা কমে যায়।
যে সব শিশুর প্রাথমিক বছরগুলিতে উচ্চ চিনিযুক্ত খাবার খাওয়ানো হয়, তাদের অল্প বয়সে স্থূলতা, কার্ডিওভাসকুলার রোগ এবং দাঁতের ক্ষয় হওয়ার আশঙ্কা বেশি থাকে। দু’বছর বয়স পর্যন্ত শিশুরা কী খাচ্ছে, তার উপরেই তাদের খাদ্যাভাস তৈরি হয়। তাই ছোট থেকেই মিষ্টি জাতীয় খাবার খেলে বড় বয়সে গিয়েও সেই খাবারের প্রতি আসক্তি বাড়তে পারে।
তবে শিশুদের খাদ্যতালিকা থেকে মিষ্টি জীতীয় খাবার একেবারেই বাদ দিয়ে দেওয়া সম্ভব নয়। তারা কেক, চকলেট বা পেস্ট্রি খেতে চাইবেই। অভিবাবকদের তাতে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার সন্তানের স্বাস্থ্যের উপর নজরও রাখতে হবে এবং তাদের মিষ্টি খেতে অনুমতিও দিতে হবে। তবে ভারসাম্য বজায় রাখার দায়িত্ব আপনার।
শিশুর জন্য বাইরে থেকে কিছু খাওয়ার জিনিস কিনলে, তাতে চিনির মাত্রা কতখানি সেই বিষয় সতর্ক থাকুন। নিজে বাড়িতে শিশুর জন্য খাওয়ার বানালে তাতে চিনি না দেওয়ার চেষ্টা করুন।