১৩নং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৩নং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ১৩নং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, School, BARISHAL, Barishal.

19/02/2026
Photos from ১৩নং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়'s post 15/01/2026

#গণভোটেরপ্রচারণা২০২৬

22/12/2025

উপবৃত্তি পাওয়ার শর্ত -
যে এন আইডি দিয়ে মোবাইল সিম কেনা, সেই এন আইডি দিয়ে নগদ/বিকাশ/রকেট /উপায় ইত্যাদি খোলা থাকতে হবে।

09/12/2025

অনলাইন হয়রানি সম্পর্কিত বাংলাদেশের
প্রধান আইন ও ধারাসমূহ-

সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স, ২০২৫
#ধারা ১২: সাইবার বুলিং (Cyberbullying)
যদি কোনো ব্যক্তি এমন অনলাইন আচরণে লিপ্ত হন, যা কারও মানসিক স্বাস্থ্য, সুনাম বা নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে- তবে তিনি অপরাধী গণ্য হবেন।
#শাস্তি: সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, বা উভয়ই।

#ধারা ১৩: ঘৃণাসূচক বক্তব্য (Hate Speech)
যদি কোনো ব্যক্তি অনলাইন বা ডিজিটাল মাধ্যমে এমন বক্তব্য প্রকাশ করেন, যা লিঙ্গ, ধর্ম বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে বিদ্বেষ, সহিংসতা বা বৈষম্য উসকে দেয়- তিনি অপরাধী গণ্য হবেন।
#শাস্তি: সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা, বা উভয়ই।

#ধারা ১৪: প্রতিশোধমূলক পর্নোগ্রাফি (Revenge Po*******hy)
যদি কেউ কারও সম্মতি ব্যতীত অন্তরঙ্গ ছবি বা ভিডিও প্রচার বা বিতরণ করেন, এবং এর উদ্দেশ্য হয় অপমান, ক্ষতি বা ব্ল্যাকমেইল করা — তবে তিনি অপরাধী গণ্য হবেন ।
#শাস্তি: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২
#ধারা ৮: অনুমতি ছাড়া পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ বা প্রচার যদি কেউ কোনো ব্যক্তির সম্মতি ছাড়া পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ, প্রচার বা বিক্রি করে, অথবা এটি দ্বারা কাউকে হয়রানি, অপমান বা ব্ল্যাকমেইল করে, তবে এটি অপরাধ।
#শাস্তি: সর্বনিম্ন ২ (দুই) বছর, সর্বোচ্চ ৭ (সাত) বছর কারাদণ্ড, এবং ২,০০,০০০ (দুই লাখ) থেকে ৫,০০,০০০ (পাঁচ লাখ) টাকা পর্যন্ত জরিমানা।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
#ধারা ১০ – নারীর শালীনতা লঙ্ঘন বা যৌন হয়রানি
যদি কোনো ব্যক্তি নিজের যৌন আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে নারীর বা শিশুর শালীনতা লঙ্ঘন করেন বা চেষ্টা করেন, তবে তিনি অপরাধী গণ্য হবেন।
#শাস্তি: সর্বনিম্ন ৩ (তিন) বছর, সর্বোচ্চ ১০ (দশ) বছর কারাদণ্ড, এবং জরিমানা।

বাংলাদেশ দণ্ডবিধি (Penal Code), ১৮৬০
#ধারা ৪৯৯ – মানহানি (Defamation)
যদি কেউ কথা, লেখা, চিহ্ন বা প্রকাশের মাধ্যমে কারও সম্পর্কে এমন অভিযোগ করেন, যা তার সুনাম নষ্ট করতে পারে- তাহলে সেটি মানহানি বলে গণ্য হবে।

#ধারা ৫০০ অনুযায়ী #শাস্তি: সর্বোচ্চ ২ (দুই) বছর সাধারণ কারাদণ্ড, বা জরিমানা, বা উভয়ই।

#ধারা ৫০৭ – গোপন হুমকি (Anonymous Threat)
যদি কেউ নাম বা ঠিকানা গোপন রেখে হুমকি প্রদান করেন, তবে এটি অপরাধ বলে গণ্য হবে।
#শাস্তি: মূল অপরাধের শাস্তির সঙ্গে সঙ্গে অতিরিক্ত সর্বোচ্চ ২ (দুই) সর্বোচ্চ বছরের কারাদণ্ড।

02/12/2025

কর্মবিরতি কোন বিদ্যালয়য়ের একক কোন সিদ্ধান্ত নয়,এটা সারা বাংলাদেশের সকল সহকারী শিক্ষক দের সম্মানের লড়াই।দয়া করে কোন নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষক দেরকে দোষারোপ করবেন না।এটা একটা কেন্দ্রিয় সিদ্ধান্ত।আর যারা এগুলো নিয়ে গুজব ছড়াচ্ছেন,তাদেরকে বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি কি আপনারা চান না??প্রাথমিক সেক্টরকে আপডেট করাটা এখন সময়ের দাবী।সহকারী শিক্ষক দেরকে যোগ্য সম্মান দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করার এখনই সময়।আগামীতে একটা আদর্শিক প্রজন্ম গঠন করতে প্রাথমিক শিক্ষার পাশে সকলকে থাকার অনুরোধ রইলো।
মা বাবার পরে একমাত্র শিক্ষকই চায় --নিজের চাইতে কাউকে বড় করতে,সামাজিক অবস্থান বাড়িয়ে তাকে প্রতিষ্ঠিত করতে।

Photos from ১৩নং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়'s post 27/11/2025

সফল হোক 😢

Photos from ১৩নং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়'s post 23/10/2025

বৃত্তি পরীক্ষা ২০২৫
প্রশ্নপত্রের কাঠামো ও মানবন্টন।

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


BARISHAL
Barishal
8205