Public University Students'Association of Barguna-PUSAB

Public University Students'Association of Barguna-PUSAB

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Public University Students'Association of Barguna-PUSAB, College & University, barguna, Barisal.

01/04/2025

আসসালামুয়ালাইকুম

আমাদের বরগুনা জেলার সন্তান মোঃ মারুফ বিল্লাহ।

২০২৪ -২০২৫ ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (A ইউনিট - বিজ্ঞান) চান্স পেয়েছে।

"পাবলিক ইউনিভির্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বরগুনা" পক্ষ থেকে অভিনন্দন।

07/01/2024

আসসালামুয়ালাইকুম।

অভিনন্দন গোলাম সরোয়ার টুকু ভাই।
বরগুনা - ০১ ( এমপি )

বরগুনা জেলার কৃতি সন্তান ও গৌরব।
সাবেক শিক্ষার্থী - জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

"পাবলিক ইউনিভির্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বরগুনা" পক্ষ থেকে স্বাগতম।

12/07/2022

নতুন বাসায় উঠার পর থেকেই একটা জিনিস বারবার চোখে পড়ছে,আমাদের বারান্দার মুখোমুখি পাশের বিল্ডিং এর একদম লাগোয়া বারান্দায় একজন মাঝবয়সি মহিলা,বয়স সর্বোচ্চ ৪০ হবে,তিনি প্রায়ই মন খারাপ করে বারান্দার গ্রীল ধরে দাড়িয়ে থাকেন,দিনে বা রাতের বেশীর ভাগ সময়টাতেই উনি বারান্দায়ই কাটান।
আমি যতোবার ই বারান্দায় যাই কাপড় চোপড় নাড়তে ততোবার ই চোখে পড়ে।
কখোনো কখোনো রাতে ঘুম ভাঙলে টয়েলেটে যাওয়ার সময় বারান্দা থেকে চাপা কান্নার স্বর শুনতে পাই।
আবিরকে বিষয়টা নিয়ে দুএকবার বলেছি,সে তেমন কোনো গুরুত্ব দেয়নি।
একদিন না পারতে আমি ঐ মহিলার সাথে যেচে পড়ে কথা বললাম,আমি জানতে চাই উনার কি এমন দুঃখ,কি এমন কষ্ট যে জীবনবটা একটা বারান্দায় সীমাবদ্ধ হয়ে গেলো।
কথায় কথায় জানতে পারলাম উনি একজন ক্যান্সার রোগী,ডাক্তার সময় বেধে দিয়েছে বড়োজোর ৭/৮ মাস বাচঁবে,এখন উনাকে দেখা শোনার জন্য উনার ছোটবোন এসে রয়েছে,সংসার সামলাচ্ছে,হাজবেন্ড ব্যাংকে চাকরি করেন,আর একমাত্র ছেলে কলেজে পড়ে,হোস্টেলে থেকে পড়াশোনা করে,বাসায় উনারা তিনজন ই বলতে গেলে।
কথা গুলো শুনার পর ভেতরটা কেমন শূন্য হয়ে গেলো,মানুষের জীবনে কতরকম কষ্ট থাকে ভাবা যায়!আমি উনাকে আপা বলেই ডাকা শুরু করলাম,এরপর থেকে আপার সাথে আমার প্রতিদিন টুকটাক কথা হতো,আমি যতটুকু পারতাম আপাকে সংঙ্গ দিতাম,অল্প দিনের পরিচয়ে আপা কেমন আপন হয়ে গেলো আমার।

একদিন দুপুর বেলা আপার ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেলো,দৌঁড়ে বারান্দায় গেলাম,আপাকে খুব উষ্কখুষ্ক লাগছে,মলিন গলায় বললো মিরা তোমার বাসায় চিংড়ি মাছ আছে আমার খুব চিংড়ি ভুনা খেতে মন চাচ্ছে, আমার জন্য নিয়ে আসবে?

আমার মনটা ভিষন খারাপ হয়ে গেলো,এই প্রথম আপা মুখ ফুটে কিছু একটা খেতে চাইলো,কত সময় কত কিছু সেধেছি,নিতে চায়নাই,এখন যাও চাইলো কিন্তু বাসায় তো চিংড়ি নেই,আমি বললাম আপা চিংড়ি নেই,আমি ছোট আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর টমেটোর টক রান্না করেছি খাবেন?

আপা খুশিতে আপ্লুত হয়ে বলল,অবশ্যই খাবো,আমার খুব খুদা পেয়েছে,বাসায় তো কেউ নেই,আমার বোনকে টুকটাক কেনা কাটা করে দিতে আমার হাজবেন্ড শপিং এ নিয়ে গেছে,আর যা রান্না করা আছে তা মুখে দেওয়া যাচ্ছে না,রুচিতে কুলোয়না এখন সব খাবার।তাই তোমাকে বলা,কিছু মনে করোনা বোন।

আমি তরিঘরি করে টিফিন ক্যারিয়ার এ করে খাবার নিয়ে প্রথমবারের মতো আপার বাসায় গেলাম,
আপা আমাকে তার নিজের ঘরে নিয়ে বসালো।
আপার রুমে ঢুকে আমি ধাক্কা মতো খেলাম,ছোট সিংগেল একটা খাট,খুব এলোমেলো স্টোর রুমের মতো একটা রুম,এটার সাথে বারান্দাটা,পাশের রুমটা পরিপাটি গুছানো,কাপল রুম বোঝাই যাচ্ছে,হিসেব অনুযায়ী ওটা আপার রুম হওয়ার কথা।
আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবু চুপ করে রইলাম।
আপা খুব তৃপ্তি নিয়ে সবটুকু খাবার খেলো,খাওয়া শেষে আমার কাধে হাত রেখে বললো কতদিন পর পেট ভরে খেলাম জানিনা,আল্লাহ তোমাকে সুখি করুক।
আপা তার ছেলের ছবি দেখালো,কতশত গল্প আওড়ালো,আমি মনোযোগ দিয়ে সব শুনলাম,হয়তো অনেকদিন পর মন খুলে কথা বলছে,তবে আমার মনের কনফিউশন আর ধরে রাখতে না পেরে বললাম,আপা পাশের রুমটায় কে কে থাকে?
আপনি এখানে একা থাকেন?

আপা মুহুর্তেই কেমন স্তব্ধ হয়ে গেলো,অন্যদিকে দৃষ্টি রেখে বললো,বোন ডেকেছো লুকাবো কি আর বলো?
আসোলে ঐটা আমার সতীনের সংসার,সে আমার বোন নয়!সংসারটা আমার ছিলো, এইতো গত বছর ও ঐ রুমটাই আমি আর শফিক থাকতাম আর এটায় আমার ছেলে থাকতো।সাজানো গোছানো ছিমছাম সংসার।
আমি কিছু বলার আগেই আপা আমার দুইহাত মুঠোতে নিয়ে বলল,মিরা আমার জীবনে অনেক দুঃখ,তোমার কি দুদন্ড সময় হবে কথা গুলো শোনার?
খুব হাসফাস লাগে জানো কাউকে বলতে পারিনা।আল্লাহ ছাড়া কাউকে পাইনা বলার,কিন্তু আল্লাহ তো নিশ্চুপ থাকে,আমাকে শান্তনা দেয়না,শান্তনা কই পাবো বলোতো?
বলেই আপা ঝরঝর করে কেঁদে ফেলল।

আমি আপার নিষ্প্রাণ চোখের দিকে তাকিয়ে রইলাম,গলা দিয়ে আমার কোনো কথা বেরুচ্ছে না।

আপা নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করল,জানো মিরা আমার যখন প্রথম ক্যান্সার ধরা পড়ে তখন ডাক্তার বলেছিলো ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করালে আমি সুস্থ হয়ে যেতে পারি,অনেক টাকা লাগবে,সেদিন বাসায় আসার পর তুহিনের আব্বু যখন হাউমাউ করে কান্না করছিলো আমি তাকে শান্তনা দিয়ে বলেছিলাম,কেঁদোনা,আমি সুস্থ হয়ে যাবো, গ্রামের বাড়ির উত্তরের জমিটা বেঁচে দেও,চিকিৎসার টাকা জোগাড় হয়ে যাবে,তখন সে মাথা নেড়ে হ্যা সূচক সম্মতি জানালেও,কিছুদিন পর যখন আবার বললাম কি ব্যবস্থা করছো জানাও না তো কিছু!

তখন ই তুহিনের আব্বু আমতা আমতা করে বলল,আমাদের তুহিনের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে,একটা মাত্র জমি বেঁচে দেওয়া কি ঠিক হবে?,আর তা ছাড়া তুমি সুস্থ হবে এটার শিউরিটি তো ডাক্তার দিচ্ছে না,যদি শিউর হতাম তবে না হয় বেচেই দিতাম।
আমি খুব অবাক হয়ে তুহিনের আব্বুর মুখটা দেখলাম,হুট করে খেয়াল করলাম ঐ চেহারায় কোনো মায়া নেই,ভালোবাসা নেই,কিচ্ছু নেই আমি তাহোলে এতোদিন মরিচিকার পেছনে ছুটেছি।মানুষ কত নিষ্ঠুর হয়,১৯ বছর সংসার করার পর তার মনে হলে আমার মৃত্যু মেনে নেওয়াটা খুব সহজ!
সেদিন থেকে আমার মৃত্যু ভয় শুরু হলো,কেননা আমি বুঝে গিয়েছিলাম আমার বেঁচে থাকার চেয়ে জমি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ,আমি নিশ্চিত মৃত্যুর জন্য প্রহর গুনতে শুরু করলাম। তখন আমার ছেলেটা আমার কাছেই থাকতো,এরপর ওর বাবা তরিঘরি করে ওকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করলো,বললো আমার অসুস্থতা দেখে নাকি ছেলের পড়াশোনার ক্ষতি হবে,সেদিন না বুঝলেও পরে বুঝেছিলাম কেনো ছেলেকে হোস্টেল এ পাঠিয়েছে যখন দেখলাম আমি বেঁচে থাকতেই নতুন কাউকে আমার সংসার হস্তান্তর করা হয়েছে।
বুঝলে মিরা আমার স্বামী আমাকে বুঝ দিয়েছে আমাকে দেখাশোনা করার জন্য নাকি লোক লাগবে,তাই বিয়ে করে এনেছে যেনো সমাজ আবার খারাপ কথা না বলতে পারে।
কিন্তু আমার খোজ নিতে কেউ তো এ ঘরে উকিও দেয় না,আমি শরীরের যন্তনায় যখন চিতকার করি তারা বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দেয়,
আমি রাতেও বারান্দায় বসে থাকি,এ ঘর থেকে পাশের ঘরের সুখের আওয়াজ শুনতে আমার ভিষন কষ্ট হয়,আমার শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট খুব বেশী হয়।তাদের সুখের সংসার,প্রেম ভালোবাসা এগুলো আমি সহ্য কেনো করতে পারছিনা বলোতো?
জানো একদিন রাতে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আবদার করলো নতুন বড় ফ্ল্যাট কিনে দিতে,আমার প্রানপ্রিয় স্বামী তাকে আশ্বস্ত করে বলল,"এখন ফ্ল্যাট কিনলে সবার চোখে সে খারাপ হয়ে যাবে যে চিকিৎসা কেনো করালো না, সে শান্তনার স্বরে বললো আর তো কয়েকটা মাস এরপর তোমার মনের মতো করে সব গুছিয়ে দিবো,চিন্তা করোনা"
সেদিন সারারাত আমি হাউমাউ করে কেঁদেছি,কার জন্য সংসার সাজালাম,কাকে উজার করে ভালোবাসলাম,সে কিনা আমার মৃত্যুর প্রহর গুনে?আমি কখোনো কিচ্ছু চাইনি ওর কাছ থেকে ভালোবাসা ছাড়া,আর সেটাও পেলাম না।
আত্মহত্যা মহাপাপ না হলে কবে নিজেকে শেষ করে ফেলতাম।কথা গুলো বলতে বলতে আপা জোরে শ্বাস নিতে শুরু করলো।
আপার সাথে সাথে আমার চোখ থেকেও পানি ঝরছে,আবিরের মুখটা চোখের সামনে ভেসে উঠছে।
আমি আপাকে শান্ত করার চেষ্টা করে বললাম,আপা আল্লাহ আপনার ধৈর্যের ফল নিশ্চয়ই দিবেন,আপনি পরপারে সুখি হবেন।

কেনো জানিনা বাসায় ফিরে আমি হাউমাউ করে কাদলাম,আমার আপার জন্য ভয়ানক কষ্ট হতে লাগলো,কত নির্মম কষ্ট আল্লাহ কারো কারো জন্য নির্ধারন করে রেখেছে ভাবতেই শিউরে উঠছি।একটা মানুষ মৃত্যুর আগে না পাচ্ছে চিকিৎসা না পাচ্ছে স্বামীর ভালোবাসা,সন্তানটাও দূরে।
রাতে আবিরের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললাম পুরুষ মানুষ শুধু শারীরিক সুখ খুজে তাইনা আবির?মনের কোনো দাম নেই ওদের কাছে।

আবির ভারী গলায় বললো,সবাইকে এক পাল্লায় মেপোনা,তুমি যখন অসুস্থ হও আমি সারারাত জেগে তোমার সেবা করতে করতে কখোনো ক্লান্ত বোধ করিনা,যখন তুমি সুস্থ হও তখন খুব শান্তি অনুভব হয় যে আমি সেবা করে তোমাকে সুস্থ করতে পেরেছি।সেবা করায়,যত্ন করায় ও যে সুখ আছে এটা খুব কম মানুষ ই উপলব্ধি করতে পারে।আমি ভাগ্যবান এদের মাঝে আমিও আছি।
আমি আবিরকে জরিয়ে রেখে বললাম,আমাকে ছেড়ে যেওনা প্লিজ।

এর মাঝে আমার শাশুড়ী অসুস্থ হওয়ায় আমাকে গ্রামে যেতে হলো,যাওয়ার সময় আপাকে কথা দিয়েছিলাম ফিরে এসে আপাকে চিংড়ি ভুনা খাওয়াবো।
কিন্তু ফিরে এসে দেখি আপা তো নাই,শুন্য বারান্দায় হাহাকার,আমার ভিতরটা মোচড় দিয়ে উঠলো,আপার তো আটমাস বাচার কথা ছিলো,এখোনো ২ মাস বাকি।
আমি ছুটে গেলাম ও বাড়িতে, খোজ নিয়ে জানলাম আপা মারা গেছেন,তবে ক্যান্সারে নয়,হার্ট এ্যাটাক করে।আপাকে খালি বাসায় ২ দিনের রান্না করে দিয়ে নাকি তারা স্বামী স্ত্রী শশুড় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন,
তিনদিন পর এসে আপাকে মৃত দেখতে পান,পুরো একদিন আপার লাশ রুমে পড়ে থেকে পঁচন ধরেছিলো।
তাই পুলিশ কেস হয়,পোস্ট মার্টোম এ জানা যায় আপা ভয় এবং মানসিক চাপ থেকে হার্টস্ট্রোক করে মারা যান!
আপা ভেবেছিলো ক্যান্সারে মরবেন,কিন্তু আপা তো রোগে মরেনি,আপাকে খুন করা হয়েছে,কতটা অসহ্য যন্ত্রনা নিয়ে আপা দুনিয়া ছেড়েছে।পুরো অন্ধকার বাসায় আপা মৃত্যু যন্ত্রনায় ছটফট করেছে,পাশে বসে মাথায় হাত বুলানোর কেউ ছিলো না,দোয়া পড়ার কেউ ছিলো না,শুন্য বাসায় আপা একবুক অভিমান নিয়ে পৃথিবী ছেড়েছে।
আমার ভেতরটা ভেঙেচুরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আপাকে দেওয়া কথা তো রাখতে পারলাম না।আপাকে আর চিংড়ি ভুনা খাওয়ানো হলো না।এই আফসোস নিয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হবে।

আপার মৃত্যুর পর আমি কয়েকমাস মানসিক সমস্যায় ভুগেছি,মাঝরাতে উঠে আবিরকে জরিয়ে ধরে চিৎকার করে বলতাম আমাকে ছেড়ে যেওনা,আমাকে একা রেখোনা!
আবির এর যত্নে আস্তে আস্তে ট্রমা কাটিয়ে উঠলেও এখনো মাঝে মাঝে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আপাকে জানালার গ্রীল ধরে দাড়িয়ে থাকতে দেখি,আপার চুলো গুলো এলোমেলো,চোখের নিচে কালশিটে দাগ,আপা উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে,আমি চিৎকার করে আপাকে ডাকি, আপা আপনাকে ছাড়া আমি চিংড়ি খাবো না,কখনো না,কিন্তু আপা তো আমার ডাক শুনতে পায়না…….

সূর্যগ্রহন
লেখাঃ ©উম্মে শারমিন নিহা
১০.০৭.২২
সত্য ঘটনা অবলম্বনে

11/06/2022

বিয়ে ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হলো- নুপুর শর্মাদের ইসলামবিদ্বেষ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ৮ বছর।

রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ২২ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।

বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন ১১ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৫ বছর।

দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রী সারদা দেবীর বয়স ছিল মাত্র ৬ বছর।

শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন ১৩ বছর বয়সে, তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১০ বছর।

রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৯ বছর বয়সে, তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৮ বছর।

সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৭ বছর বসে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৭ বছর।

লিনা মেদিনা! ৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে সন্তানের জন্ম দেয়ায় বিশ্বরেকর্ড করা সর্বকনিষ্ঠা মা উল্লেখ করে তার বন্ধনা করা হয়।

দ্বিতীয় কিং রিচার্ড ত্রিশ বছর বয়সে ফরাসি রাজকুমারী ৭বছর বয়সী ইসাবেলাকে বিয়ে করেন।

পর্তুগালে রাজা ডেনিস ১২ বছর বয়সী সেন্ট এলিজাবেথকে বিবাহ করেছিলেন। নরওয়ের ষষ্ঠ রাজা হাকোন ১০ বছরের রাণী মার্গারেটকে বিবাহ করেছিলেন।

এসেক্সের কাউন্ট আগ্নেসের বিয়ের পাকা কথা হয় মাত্র তিন বছর বয়সে। বারো বছর বয়সে তার বিয়ে হয় পঞ্চাশ বছর বয়সী সঙ্গীর সাথে।

রোমানোস ইতালির রাজকন্যা চার বছর বয়সী বার্থা ইউডোকিয়াকে বিবাহ করেন।

ইতিহাসের পাতায় এরকম অসংখ্য নজির আছে। এগুলো আমাদের ইতিহাসের অংশ। এসব আমাদের ভুলে যাওয়া সমীচিন নয়।

একসময় সতীদাহ প্রথা ছিল। জীবন্ত নারীকে সহমরণে তার মৃত স্বামীর সঙ্গে চিতায় আত্মহুতি দিতে হতো। কিন্তু সতীদাহ বা সহমরণই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য বলার অর্থ হিন্দুর প্রতি ঘৃণা ও বিদ্বেষ চর্চা করা। হিন্দু শাস্ত্রের ধূয়া তুলে হিন্দুর প্রতি ঘৃণা ও সহিংসতা একালে কেউ প্রদর্শন করে না। কারণ, সমাজ-আইন, সংস্কৃতি ও ইতিহাস ইত্যাদি সম্পর্কে আমাদের চেতনা উপলব্ধি ও বিচার ক্ষমতা অনেক বিকশিত হয়েছে। আগের মতো নাই। ইতিহাস ও সমাজ স্থির কিছু নয়, বদলায়। ইতিহাস নিয়ে আলোচনা হবে। কিন্তু দেশ ও কাল বিবেচনায় না নিয়ে রবীন্দ্রনাথকে দোষী করলে সেটা কাণ্ডজ্ঞানের অভাব হবে, তাই না?

তাহলে ইসলামের নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে এত বিতর্ক কেন হবে?

বঙ্গবন্ধু ১৩ বছর বয়সে তিন বছর বয়সি রেণুর সাথে বিয়ে হয়। বিয়ের ৯ বছর পর বঙ্গবন্ধুর ২২ বছর বয়সে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ১২ বছর বয়সে ফুলশয্যা হয়।

আয়শা (রা.) ৯ বছর বয়সে মুহাম্মাদ (সা.)-এর সাথে সংসার শুরু করায় মুহাম্মদ (সা.)-কে নিয়ে এতো বিতর্ক কেন?

মূলত আল্লাহর ( সা.)-কে নিয়ে অহেতুক সমালোচনার প্রধান কারণ হলো- তার অতুলনীয় উত্তম চরিত্র মাধুরী। যে চরিত্রে মুগ্ধ হয়ে দেড় হাজার বছর ধরে মানুষ অনবরত ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। রাসূল (সা.)-কে বিতর্কিত করে তারা বিশ্বব্যাপী ইসলাম গ্রহণর অগ্রযাত্রা রুখে দিতে চায়।

নূপুর শর্মারা যা-ই বলুক না কেনো? স্বয়ং আল্লাহ তাআলা তার হাবীবের চরিত্রের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন।

اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ

কিয়ামত পর্যন্ত এই চরিত্র মাধুরী পৃথিবীর সকল মানুষের কাছে প্রধান আকর্ষণ হয়ে থাকবে। দলে দলে মানুষ মুহাম্মদ (সা.)-এর উম্মত হবেই এবং হতেই থাকবে ইনশাআল্লাহ।

এখন প্রশ্ন হলো মুসলিমরা প্রতিবাদ করার কি দরকার যেহেতু আল্লাহ ই নবীর চরিত্রের স্বাক্ষী দিচ্ছেন।

হ্যা আমরা প্রতিবাদ না করলেও কিছু আসবে যাবে না ঠিকই কিন্তু যার উত্তম চরিত্রের ঘোষণা আল্লাহ দিয়েছেন , তার চরিত্র নিয়ে কেউ অপবাদ দিলে মুসলিম হয়ে প্রতিবাদ না করলে কিয়ামতের দিবসে তাহার সামনে দাঁড়াবেন কিভাবে?

(সংগৃহীত ও ঈষৎ পরিবর্তিত)

29/11/2021

তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যদি—

1. তোমার জানার নেশা থাকে।
2. কোন বিষয় নিয়ে চিন্তা করার ও লেগে থাকার ধৈর্য্য থাকে।
3. কোন বিষয় বুঝে পড়ো এবং তুমি প্রশ্ন করো।
4. নতুন কোন কিছু নিয়ে ভাবার ও কাজ করার সাহস থাকে।
5. তোমার ভিতর উদ্ভাবনী ও সৃষ্টির ক্ষমতা থাকে।
6. এবং তুমি মানুষের এবং সমাজের অকল্যাণকর কিছু না করো।

এই বিষয়গুলো না থাকলে, তুমি ডাবল-ট্রিপল জিপিএ ফাইভ পেলেও, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ক্লাব থেকে অনেক দূরে। আর এই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে জিপিএ কোন বিষয় না। জীবনযুদ্ধে তোমাকে হারানো সহজ হবে না।

জীবনযুদ্ধ, জিপিএ মেপে চলে না।
..…………………
Alam

Photos from Short Stories's post 02/11/2021
01/11/2021

বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন।

বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।
শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়।
আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো তাই লোভ সামলাতে পারেনি।

আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।

একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? " আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, " ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। "লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।

আমার এক প্রতিবেশী।
রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাসায় না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।
প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি। আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
" আপনার কাজের লোক কোথায়? "
-- একটু বেড়াতে গেছে।
--আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ? আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
--ভাবি ও হয়তো ভুলে গেছে।
--না ভাবি যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
--ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।
সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো। ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।

সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়। ভুলে যায় --"It's facility, not right." তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা ২-৩ দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল, আরে নাস্তাই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবক এর নাস্তা নিয়ে চুক্তি হয়নি,
তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন।

বরং নাস্তা দেয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ছিল। কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি, সেটা বোঝা জরুরি। তাই যতোটুকু সম্ভব সবার ভুল গুলো ধরিয়ে দিন।

(সংগৃহীত)

26/10/2021

এই ভাস্কর্যটা থমাস লেরুর তৈরী, তিনি এমনিই অদ্ভুত ভাস্কর্যের জন্যে সারা বিশ্বব্যাপী জনপ্রিয়। ভাস্কর্যটা সত্যিই অতুলনীয়!!
আপনি কি এই ছবির ভেতরের অর্থটা বুঝতে পেরেছেন?

24/10/2021

বন্ধুত্ব সবার উর্ধ্বে

পতাকাবাহী গাড়ি। পুলিশ প্রটোকল। বাড়তি লোকজনের ভিড়। এসব দেখে কিছুটা হতভম্ব ছিতুয়া। আমাদের সেই বন্ধুত্বের আবেগ আর আমার দুরন্তপনার দিনগুলো তখন অতীতের স্মৃতির ঝাঁপি খুলে জ্বলজ্বলে তারা হয়ে উপস্থিত আমার চোখের সামনে।

কিন্তু ছিতুয়া প্রচন্ড আড়ষ্ট। নিজেকে আড়াল করার কি ব্যর্থ চেষ্টা! আমি বুঝতে পারছিলাম, প্রতিমন্ত্রী হিসেবে চারপাশের প্রটোকলের আবহ ছিতুয়া আর আমার সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল টেনে দিচ্ছে।

জনারণ্যে "এ্যাই ছিতুয়া "বলে ডাকতেই ফিরে তাকালো সে। পড়ন্ত বয়সেও যেন সেই হারানো যৌবনের চকচকে চোখে মৃদু হাসিতে তাকালো আমার দিকে। দৃষ্টি বিনিময় হতেই বন্ধুকে বুকে টেনে নিয়ে বুক ফুলিয়ে গর্বের সাথে বললাম, এই ছিতুয়াই আমার স্কুলের বন্ধু। ছিতুয়ার তখন ছল ছলে চোখ। আমারও গোপন অশ্রুবিন্দু গুলো তখন স্মৃতির মণিমুক্তা হয়ে ভিজিয়ে দিচ্ছে দুই নয়ন।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) থেকে সম্প্রতি অবসর নিয়েছে ছিতুয়া। ছিতুয়ার পর পানি উন্নয়ন বোর্ডের সাথে ধারাবাহিক পেশাগত সম্পর্ক ধরে রেখেছে বৌদি গীতা রানী। সেও এখন সুইপার পদে কর্মরত।

তো আসছি ছিতুয়ার প্রসঙ্গে। আমার বাবা মরহুম আক্তারুজ্জামান খান ছিলেন এই অফিসেরই উচ্চ মান সরকারি ( ইউডি এ্যাসিষ্টেন্ট)। আর ছিতুয়ার মা (আমাদের প্রিয় মাসি মা) চানিয়া রানী ছিলেন সুইপার।

তখন ছিলো স্বর্ণালীযুগ। আমরা যে মূল্যবোধে বেড়ে উঠছিলাম,সেখানে জাতপাতের কোন বালাই ছিল না।

আরো অন্যান্য বন্ধুদের মতো ছিতুয়া-ও ছিলো আমার দুরন্ত শৈশব আর কৈশোর অসাধারণ এক বন্ধু। রংপুরের রবার্টসনগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত আমাদের সঙ্গেই ছিলো ছিতুয়া। তারপর পড়াশোনায় সে ইস্তফা দিলেও আমাদের বন্ধুত্বে ভাটা পড়েনি কখনো।

আহারে জীবন। আমার সোনালী অতীত। সোনালী কৈশোরের কত শত স্মৃতি মাখা এই রংপুর।

আজ ছিতুয়া ঝাপসা করে দিচ্ছে আমার চোখদুটো।

ছিতুয়া আর আমার দূরন্তপনায় রীতিমতো অস্থির থাকতো পানি উন্নয়ন বোর্ডের কলোনি। আমি দুঃসাহসী "গেছো" ছিলাম। যে কোন গাছে কাঠবিড়ালের মতো তরতর উঠে পড়তে আমার আর ছিতুয়ার ছিলো জুড়ি মেলা ভার। তো কলোনির আঙিনায় সারি সারি নারিকেল গাছের নারকেল পরিপক্ক হবার আগেই তা আমাদের কারনে সাবাড় হয়ে যেতো। তেমনি আম কাঁঠাল-ও।

জীবনের পড়ন্ত বেলায় এসে কৈশোরের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো একদিকে যেমন আনন্দের অন্যদিকে অনেক কষ্টের।

সেই আনন্দ আর কষ্টের মিশেলে ভিন্ন‌ এক অনুভূতি আজ উপহার হিসেবে তুলে দিয়েছে আমার বন্ধু ছিতুয়া।

সরকারী চাকরী কনটিনিউ করলে বেশ কয়েক বছর আগে আমার নিজেরো অবসর নিতে হতো। আমার বন্ধুদের অনেকেই দেশবরেণ্য চিকিৎসক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিবসহ আরো কত কি!

ছিতুয়া অবশ্যই তাদের তুলনায় কম কিছু নয়।

বন্ধু মানে আস্থা, নির্ভরতা। বন্ধু মানে ভালোবাসা, যেখানে থাকে না কোনো স্বার্থ।

গাড়ির পতাকা,প্রটোকল,পদ-পদবী,সামাজিক অবস্থান এগুলো সব কিছুই সাময়িক। কিন্তু বন্ধুত্বের বন্ধন চিরদিনের।

ছিতুয়া বন্ধু আমার। তোর জন্য ভালোবাসা।

লেখাঃ Enamur Rahman MP

23/10/2021
22/10/2021

📣 রাতে কমলাপুরে কুলির কাজ করেও গুচ্ছতে ৮৮ পাওয়া নটরডেমিয়ান! স্যালুট ❤️

স্বপ্ন পূরণের গল্পঃ

খুব কাছের একজন বন্ধুর কথা শেয়ার করি। কলেজের প্রথম পেমেন্ট শিট জমা দেওয়ার দিন তার সাথে দেখা আমার। সেইদিন আমি ২ জন ছেলেকে চিনেছিলাম। ২ জনই আমাকে অনেক শিক্ষা দিয়েছিলো। একজনকে বলেছিলামঃ "এই ভাইয়া, তুমি বাবার স্যালারিতে ২৫ হাজার টাকা লিখো। এত কম লিখলে কেন?" আরেকজনের সাথে আমি হেসে মেতে উঠেছিলাম। ছেলেটার বাবা মা কেউ নেয়। এক্কেবারে দুস্থ ঘরে বেড়ে উঠা যাকে বলে আরকি।

আমি আসলে সেইদিন ওর কষ্ট বুঝিনি। খুব মজার মানুষ বলা চলে। আমার ঢাকায় একটা খারাপ অভ্যাস ছিলো, রাতে ঘুরে বেড়ানো আর নিজের মত করে শহরটাকে দেখা।

একদিন রাতে আমি কমলাপুরের প্ল্যাটফর্মে দাঁড়ানো। উপরে একটা হোটেল আছে। ওখানের সামনে দাঁড়িয়ে থাকতে আমার খুব মজা লাগতো। দেখি রাত ২.১৮ তে একটা দেড়ি করে ট্রেনে আসা যাত্রীর ব্যাগ নেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে গেলো। আমি কসম খেয়ে বলছি, জীবনেও আমার মাথায় ঢুকেনি এইটা আমার বন্ধু। যাত্রীটা এমনভাবে ধাক্কা দিলো ওকে। আমি শুধু দেখেই রইলাম।

আমি আর যায়নি ওখানে কারণ আমি জানি, ওর সামনে গেলে ও একটু লজ্জা পাবে। চুপ হয়ে সেইদিন আমি ফিরে আসি। পরদিন সকালে ওদের গ্রুপের সামনে হাজির আমি। জিজ্ঞাসা করলাম, কেমন আছিস? কেমন যায় দিনকাল?

হাসি খুশি মনে বলে, দোস্ত চল ক্যান্টিনে সিংগারা খাবো। আমাদের ক্যান্টিনে সিংগারা খাওয়া আর ৩য় মহাযুদ্ধ সমান বলা চলে। যাক সিংগারা আর পেলাম না, পেটিস খাওয়ালো ও। তাকে দেখে কেউ বুঝবে না, সে রাতে কমলাপুরের কুলির কাজ করে। এত পরিপাটি মানুষ আমি নিজেও না। খেয়ে দেয়ে আর কিচ্ছু বলি নাই।

পরদিন রাতে আমি প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে একটু স্টেশনের উপরের ব্রিজে দাড়ানো। এত রাতে ব্রিজে দাড়ালে পুলিশ ধরে কিন্তু এলাকার পুলিশ আমার পরিচিত হয়ে গিয়েছিলো কারণ পুলিশ মামাদের সাথেও আড্ডা দিতাম।

আজকেও তাকে আমি দেখলাম এক মহিলার ৩টা ব্যাগ নিয়ে ট্রেনে তুলে দিতে। তখন ঠিক ভোরের আলো উঠবে। কিচ্ছু না বলে আমি শুধু দেখার অপেক্ষায় ছিলাম, ও আসলে কি করে।

পরে একেবারে ভোরের দিকে আমি তার ঘাড়ে হাত দেয়। সে হঠাৎ দূরব্যবহার করলো আমার সাথে। আসলে চিনতে পারেনি, কারণ ওদেরকে অনেকে এমনভাবে ক্ষতি করে। সে ভেবেছে আমি দালাল। তারপর ঘুরে দেখে আমি। কিছু না বলে নিচের দিকে তাকিয়েছিলো। আমি অনেকবার তার হাত ধরে কথা বলতে চাইলাম। আমাকে কিচ্ছু বললো না। শুধু বললো, *দোস্ত...* চোখ ভিজে আমার দিকে তাকালো আবার।

আমি কিচ্ছু না বুঝতে দিয়ে তাকে জড়িয়ে ধরে হোটেল আল ফারুকে নিয়ে গেলাম। একটা নেহেরি খেলাম ২ জনে ভাগ করে তখন সে তার মুখের ঝলমলে হাসিটা লুকিয়ে আমাকে তার আসল চেহারা দেখালো।

এই মানুষটাই গতকাল GST পরীক্ষায় ৮৮ পেয়েছে। উদ্ভাসে ভেবেছিলাম ওর জন্য একটা ওয়েভার রিকুয়েষ্ট করবো, কিন্তু না, তার আত্মসম্মানবোধ আমাকে তা করতে দেয়নি। শেষ মেশ নিজে উদ্ভাসের একটা স্লিপ গিফট দিয়েছিলাম আমি তাকে। হয়তো এইটা আমার জন্য তখন কিছুই ছিলো না, কিন্তু তার কাছে অনেক বড় স্বপ্ন! সাস্টের সি.এস.সি পাবে হয়তো, আমার কোন একটা স্টার্টআপের কো-ফাউন্ডার হবে সে সামনে। আর আগামীর সিটিও সাহেবের জন্য আজকে একটা ল্যাপটপ পাঠালাম।

বন্ধু ভালো থাকিস, আর তোদের মতো না বলা গল্পগুলো কেউ বলবে না হয়তো কোনদিন। আমি জানি তুই আমার এই স্ট্যাটাস দেখে কষ্ট পাবি নিজেকে লুকিয়ে রাখতে, কিন্তু এইটা আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা।

যারা তার নাম জানতে চান, বা পরিচয় চান। বলে রাখি ২০২৫ সালে হয়তো পত্রিকায় তাকে দেখবেন আমার পাশে দাঁড়িয়ে ফিচার এসেছে। দোয়া করবেন এই না বলা হিরো গুলোর জন্য। 😀

© মো. মহিদুল ইসলাম
শিক্ষার্থী, নটরডেম কলেজ

05/10/2021

বিশ্ববিদ্যালয়ে একজন নতুন অধ্যাপক তাঁর ক্লাস নিতে শুরু করলেন। যে মুহুর্তে তিনি পড়ানোর জন্যে ব্ল্যাকবোর্ডের দিকে ঝুঁকলেন, সেই সময় ছাত্রদের মধ্যে কেউ একজন হঠাৎ করেই সিনেমা হলের মতো জোরে শিস বাজালো।

অধ্যাপক ঘুরে ক্লাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে, কে শিস দিয়েছে? কে সিটি মারলো?

কেউ উত্তর দিলোনা। সবাই চুপ। সবাই এমন ভাব করেছে যেন কেউ কিছু শুনেনি বা দেখেনি।

অধ্যাপক শান্তভাবে চকটি টেবিলে রেখে বললেন, আজ আর লেকচার দেবোনা। তবে আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প শোনাব তেমাদের।

সবাই আগ্রহী হয়ে নড়ে চড়ে বসলো। অধ্যাপক গল্প শুরু করলেন।

গতকাল রাতে আমি ঘুমানোর জন্য খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম আমার চোখ থেকে কয়েক মাইল দূরে আছে মনে হলো। ভাবলাম, ঘুম যখন আসছেনা আমার গাড়িতে রাতে পেট্রোল ভরে রাখি। যা কাল সকালের ভিড়ে আমার সময় বাঁচাবে এবং তারপর নির্বিঘ্নে আমি ঘুমাতেও পারবো।

গাড়ি নিয়ে বেরিয়ে ট্যাংকটি পরিপূর্ণ করে নেয়ার পরে দেখি পুরো রাস্তা খালি। চারিদিকে ঠান্ডা বাতাস, আকাশে হালকা মেঘের আড়ালে আধো চাঁদ। তাই ভাবলাম একটু আশেপাশে ঘুরেই আসি।

একটু সামনে অগ্রসর হতেই হঠাৎ রাস্তার পাশের এক কোণে আমি একজন ভদ্রবেশী তরুণী মেয়েকে দেখলাম। আলো আঁধারিতে দাঁড়িয়ে আছেন অসহায় ভাবে। যেই রকম সুন্দরী সেই রকম সুন্দর পোশাক তাঁর! পোশাকটি দেখে মনে হচ্ছিলো তাঁর রূপের সঙ্গে ম্যাচ করে কোন নিপুণ শিল্পী এটি বানিয়েছেন! নিশ্চয়ই কোনও পার্টি থেকে ফিরছেন তিনি। আমি চোখ ফেরাতে পারছিলাম না! প্রথম নজরেই প্রেমে পড়ে গেলাম।

সৌজন্যতা বোধ হারিয়ে আমি আমার গাড়িটি ঘুরিয়ে তাঁর পাশে থামাই। গাড়ির কাচ নামিয়ে জিজ্ঞেস করলাম, 'আমি কি কোনো সহায়তা করতে পারি আপনাকে? যদি কোন সাহায্য করতে পারি তবে বলুন।'

তরুণীটি হেসে উঠলো সলজ্জভাবে। তাঁর শুভ্র দন্তরাজীর ঝিলিক দেখে মনে হলো, যেন সন্ধ্যাতারা রাস্তার কোণ জুড়ে নেমে এসেছে।

তিনি মৃদু হেসে আমাকে জিজ্ঞাসা করলেন, 'আমি কি তাকে তাঁর বাড়িতে পৌঁছে দিতে পারি? তাঁর গাড়িটি আসবেনা কারণ স্টার্ট নিচ্ছেনা বলে জানিয়েছে তাঁর ড্রাইভার। আর সে কোন ট্যাক্সিও পাচ্ছেনা অনেক্ষণ ধরে।

আমার হার্টবিট বেড়ে গেলো। আমি গাড়ি থেকে নেমে তাকে আমার সামনের দরজা খুলে দিলাম। তিনি আমার সাথে সামনের সিটেই বসলেন সানন্দে।

অতঃপর আমি তাকে নিজের পরিচয় জানিয়ে বললাম, আমি আপনাদের এলাকারই পাশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

উনি উনার পরিচয় জানালেন। আমরা কথা বলতে শুরু করলাম এবং অবাক হয়ে দেখলাম তিনি খুবই বুদ্ধিমতী! বিভিন্ন ধরণের টপিক নিয়ে আলোচনা করার পর বুঝলাম; সবগুলো বিষয়ের উপরই তাঁর প্রভুত জ্ঞান আছে। যা আজকালকার অনেক যুবকেরই নেই।

অনেক দূরে তাঁর ঠিকানায় যখন পৌঁছলাম, তিনি আমার বিনয় প্রকৃতি ও সুন্দর আচরণের প্রশংসা করে বললেন, আমরা দুজনেই মুক্ত মনের মানুষ। আমাদের আবার দেখা হতে পারে। এবং লজ্জাবতী পাতার মতো গুটিয়ে না গিয়ে বলেই ফেললেন, আমার মতো একজন যুবক ছিল তাঁর কল্পনায়। রাখঢাক না করেই জিজ্ঞেস করলেন, আপনি কি বিবাহিত? আমি বুঝে ফেললাম, তিনিও প্রথম দর্শনেই আমার প্রেমে পড়েছেন।

আমি বললাম, আপনার অপরূপ সৌন্দর্যের কারণে প্রথমেই আমি গাড়ি ঘুরিয়েছিলাম। এই রকম একজন রাজকন্যার স্বপ্ন আমি দেখতাম, যে দেখতে ঠিক আপনার মতো হবে এবং আমি ভাবতাম তাকেই আমি বিয়ে করবো। তারপর আপনার জ্ঞান, বুদ্ধি ও কথার গভীরতা শুনে আমি খোলাখুলি বলছি, ইতিমধ্যে আমিও আপনার গভীর প্রেমে পড়ে গেছি।

মেয়েটি বললো, আসুন আমাদের এপার্টমেন্টে। চা খাবেন ও আরো কিছুক্ষন গল্প করা যাবে।

প্রেম যখন প্রকাশিত হয়েই গেছে দুই তরফে, তাহলে আর দ্বিধা রেখে লাভ কি। ওর বাসার ভেতরে চলে গেলাম।

আরো কিছুক্ষণ গল্প করে বিদায় নেয়ার সময় সে আমাকে বললো, শুনুন, আপনি যে বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন, আমার ভাই সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। মানে আপনারই ছাত্র হবে। যদিও সে এখন বাসায় নেই। আপনি ওর দিকে একটু খেয়াল রাখবেন যেন ঠিকমতো পড়াশুনা করে। এখন থেকে আমাদের মধ্যে যেহেতু একটি সুন্দর সম্পর্ক হয়ে গেছে সেহেতু এটি আপনার দায়িত্ব হয়ে গেল।

আমি বললাম, তোমার ভাইয়ের নাম কি?

আমার নব্য প্রেমিকা বললো, আপনি আর আমি পরস্পরকে আমাদের প্রখর বুদ্ধিমত্তার কারণে স্বল্প সময়ে ভালোবেসে ফেলেছি। আপনি আপনার বুদ্ধি দিয়ে খুঁজে বের করবেন তাকে। তাই আমি তাঁর নাম বলছি না। তবে আমার ভাইয়ের একটা বৈশিষ্ট আছে যা দিয়ে আপনি তাকে চিনতে পারবে।

বললাম, আচ্ছা। তাহলে বলো কি সেই বৈশিষ্ট?

আমার প্রেমিকা বললো, সে প্রায়ই হঠাৎ জোরে শিস দেয়!

পুরো ক্লাসের সমস্ত চোখ তৎক্ষণাৎ যে ছেলেটি শিস দিয়েছিল তাঁর দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে রইলো।

অধ্যাপক ধীরে ধীরে চকটি আবার হাতে উঠিয়ে নিয়ে গম্ভীর ভাবে বললেন: "আমি মনোবিজ্ঞানে আমার পিএইচডি ডিগ্রিটি কিনিনি, আমি এটি অর্জন করেছি।"

মূল থিম: বিজ্ঞ অধ্যাপক একটি কাল্পনিক গল্পের মাধ্যমে ক্লাসে শিস দেয়া ছাত্রটিকে খুঁজে বের করলেন।

-নোমান ফারুক
অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address


Barguna
Barisal
8700