17/07/2026
১৮-তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন
রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
ঢাকা ১৭ জুলাই ২০২৬: রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি-কে ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার (১৬-০৭-২০২৬) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন এবং আগামী ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এর স্থলাভিষিক্ত হবেন।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ০১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি রয়েল মালয়েশিয়ান নৌবাহিনী হতে বিশেষ কৃতিত্বের সঙ্গে নৌ প্রশিক্ষণ সম্পন্ন করার পর ০১ জুলাই ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি তাঁর ব্যাচের
(৮৭-এ) জ্যেষ্ঠতা ও মেধায় প্রথম স্থান অধিকারী।
রিয়ার এডমিরাল আজীম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স সম্পর্কিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি এমফিল ডিগ্রি'র পাশাপাশি স্ট্র্যাটেজিক, ডিফেন্স এবং অপারেশনাল স্ট্যাডিজ বিষয়ে দেশ ও বিদেশ হতে প্রতিটি ক্ষেত্রেই প্রথম শ্রেণিসহ তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আওতাভুক্ত আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) এর একজন কৃতি গ্র্যাজুয়েট। ছাত্র জীবনে তিনি মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) উভয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করায় মহামান্য রাষ্ট্রপতির নিকট হতে চ্যান্সেলর অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে রিয়ার এডমিরাল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বমূলক দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পালন করেছেন। গৌরবময় সামরিক জীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট), কমান্ডার ঢাকা নৌ অঞ্চল (কমঢাকা), কমান্ডার সাবমেরিন (কমসাব) এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি নৌবাহিনী সদর দপ্তরে পরিচালক, নৌ অপারেশন্স এবং পরিচালক, নৌ পরিকল্পনা হিসেবেও নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা ওমর ফারুক-সহ বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত এবং নৌ ঘাঁটি বানৌজা তিতুমীর-এ অধিনায়কত্ব করেছেন। তিনি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে রিয়ার এডমিরাল আজীম লেবানন এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখেন।
রিয়ার এডমিরাল আজীম নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক 'নৌবাহিনী পদক' (এনবিপি), 'নৌ-পারদর্শিতা পদক' (এনপিপি), 'জাতীয় শুদ্ধাচার পুরস্কার' এবং 'জাতীয় স্কাউট পুরস্কার' (রৌপ্য ইলিশ পদক) অর্জন করেন। এছাড়া, তিনি তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেন। তিনি 'বীরশ্রেষ্ঠ রুহুল আমিন' পুরস্কার, 'সেরা ব্যক্তিগত গবেষণাপত্র পুরস্কার' এবং এন্টি-সাবমেরিন ওয়ারফেয়ার বিশেষায়িত প্রশিক্ষণে সেরা শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি রিয়ার এডমিরাল আজীম একজন মননশীল পাঠক, লেখক ও গবেষক। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামরিক ও নৌ-কৌশলগত বিষয়ে সমাদৃত জার্নাল ও সাময়িকীতে তাঁর বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। খেলাধুলায় তাঁর ব্যক্তিগত আগ্রহের মধ্যে রয়েছে গলফ, বাস্কেটবল, দাবা ও টেবিল টেনিস। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল এবং মালে ও ফরাসি ভাষায় তাঁর ব্যবহারিক দক্ষতা রয়েছে।
দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে অসাধারণ পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ ও বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন ও অগ্রগতিতে সর্বদা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
ব্যক্তিগত জীবনে রিয়ার এডমিরাল আজীম বেগম নুরতাজ আজীমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁরা দুই কন্যা সন্তানের জনক-জননী।
17/07/2026
📢 নিয়োগ বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টে নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
📅 ফর্ম সংগ্রহের সময়সূচি
তারিখ: ১৯ জুলাই – ২৭ জুলাই ২০২৬
সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত
📍 স্থান: বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর
✅ যোগ্যতা:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হতে হবে।
ন্যূনতম উচ্চতা:
👨 ছেলে: ৫ ফুট ৬ ইঞ্চি
👩 মেয়ে: ৫ ফুট ৫ ইঞ্চি
📄 প্রয়োজনীয় কাগজপত্র
এইচএসসি মার্কশিটের ১ কপি ফটোকপি
পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি
💰 ফর্মের মূল্য: মাত্র ২০ টাকা।
⚓ কেন বিএনসিসিতে যোগ দেবেন?
আপনি যদি নিজের মধ্যে—
নেতৃত্বের গুণাবলি বিকাশ করতে চান, শৃঙ্খলাবোধ ও সময় ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করতে চান, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে প্রস্তুত করতে চান,
তাহলে বিএনসিসি হতে পারে আপনার স্বপ্নপূরণের অন্যতম সেরা প্ল্যাটফর্ম।
🎖️ প্রশিক্ষণসমূহ
✔প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার সামরিক প্রশিক্ষণ ক্লাস।
✔প্রতি বছর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ব্যাটালিয়ন ক্যাম্প, সেন্ট্রাল ক্যাম্প ও গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ।
✔জাতীয় প্যারেড, ফায়ারিং, আন-আর্মড কমব্যাট ও ফার্স্ট এইড প্রশিক্ষণ।
🌍 সুবিধাসমূহ
✔সম্পূর্ণ সরকারি খরচে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল ভ্রমণের সুযোগ।
✔সামরিক বাহিনীর অফিসার পদে যোগদানের জন্য সরাসরি ISSB-তে অংশগ্রহণের সুযোগ এবং সমর বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।
✔আন্তঃরেজিমেন্ট খেলাধুলা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
📌 ফর্ম প্রাপ্তির স্থান-
📍 গ্রাউন্ড ফ্লোর, বরিশাল বিশ্ববিদ্যালয়।
📝 বাছাই পদ্ধতি-
শারীরিক পরীক্ষা,
লিখিত ও মৌখিক পরীক্ষা।
📞 জরুরি প্রয়োজনে যোগাযোগ
CUO তাসমিয়াহ হক ঐশী
📱 ০১৬২৯৮২৬১৬২
SGT তৌহিদুল ইসলাম
📱 ০১৮৪২৯৩৩৬২১
CPL মোহাম্মদ ইউসুফ
📱 ০১৫১৮৭৮৫৬৪৮
বার্তা প্রেরক
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
17/07/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি-কে ভাইস এডমিরাল পদে পদোন্নতি এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট-এর পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
বার্তা প্রেরক:-
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা,
বরিশাল বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।
16/07/2026
সংবাদ বিজ্ঞপ্তি
অদ্য ১৫ জুলাই ২০২৬ খ্রি. থেকে ২৯ জুলাই ২০২৬ খ্রি. পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এবং সুন্দরবন রেজিমেন্টের নির্দেশনায় অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যান্ড প্রশিক্ষণ-২০২৬-এর আজ দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
ব্যান্ড কোর্সটি পরিচালনা করেন বিএনসিসি (আর্মি) প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল রুবেল হাসান।
উক্ত ব্যান্ড প্রশিক্ষণে বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের সিপিএল মোহাম্মদ ইউসুফ, সিপিএল শ্রেয়া আক্তার, ক্যাডেট শিহাব এবং ক্যাডেট শাহিদ অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক:
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
15/07/2026
সংবাদ বিজ্ঞপ্তি
অদ্য ১৫ জুলাই ২০২৬ খ্রি. থেকে ২৯ জুলাই ২০২৬ খ্রি. পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এবং সুন্দরবন রেজিমেন্টের নির্দেশনায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ব্যান্ড প্রশিক্ষণ–২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসি সেনা শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড লেফটেন্যান্ট ড. আবদুল বাতেন চৌধুরী, বিএনসিসি নৌ শাখা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পিইউও (মহিলা প্লাটুন)সুরাইয়া আক্তার, পিইউও (পুরুষ প্লাটুন) মোঃ মাসুদ রানা এবং বিএনসিসি সেনা ও নৌ শাখার সামরিক প্রশিক্ষকবৃন্দ।
উক্ত প্রশিক্ষণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা ও নৌ শাখা এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বিএনসিসি সেনা ও নৌ শাখার ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের ব্যান্ড পরিচালনা, বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহারের দক্ষতা, শৃঙ্খলা, দলগত সমন্বয়, নেতৃত্বের গুণাবলি এবং সামরিক আনুষ্ঠানিকতায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বক্তারা ক্যাডেটদের নিয়মিত ও আন্তরিকভাবে প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে ব্যক্তি জীবন, বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বার্তা প্রেরক:
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা
বরিশাল বিশ্ববিদ্যালয়।
14/07/2026
সংবাদ বিজ্ঞপ্তি
অদ্য ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯.০০ ঘটিকায় ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম (BN) বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় এর সম্মানিত পিইউও (মহিলা প্লাটুন) সুরাইয়া আক্তার, পিইউও (পুরুষ প্লাটুন) মোঃ মাসুদ রানা, সেকেন্ড লেফটেন্যান্ট (সেনা) ড. আবদুল বাতেন চৌধুরী, বিএনসিসি সামরিক প্রশিক্ষক এবং বিএনসিসি ক্যাডেটবৃন্দ। এসময় ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম (BN) স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অফ অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার শেষে ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম (BN) স্যার বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ স্যারের সঙ্গে প্লাটুনের কার্যক্রম, প্রশিক্ষণের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক:
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা
বরিশাল বিশ্ববিদ্যালয়
12/07/2026
১২.০৭.২০২৬ খ্রি.
সাপ্তাহিক ক্লাস কার্যক্রম।❣️
11/07/2026
📢 নিয়োগ বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টে নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
📅 ফর্ম সংগ্রহের সময়সূচি
তারিখ: ১৯ জুলাই – ২৭ জুলাই ২০২৬
সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত
📍 স্থান: বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর
✅ যোগ্যতা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হতে হবে।
ন্যূনতম উচ্চতা:
👨 ছেলে: ৫ ফুট ৬ ইঞ্চি
👩 মেয়ে: ৫ ফুট ৫ ইঞ্চি
📄 প্রয়োজনীয় কাগজপত্র
এইচএসসি মার্কশিটের ১ কপি ফটোকপি
পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি
💰 ফর্মের মূল্য: মাত্র ২০ টাকা।
⚓ কেন বিএনসিসিতে যোগ দেবেন?
আপনি যদি নিজের মধ্যে—
নেতৃত্বের গুণাবলি বিকাশ করতে চান, শৃঙ্খলাবোধ ও সময় ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করতে চান, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে প্রস্তুত করতে চান,
তাহলে বিএনসিসি হতে পারে আপনার স্বপ্নপূরণের অন্যতম সেরা প্ল্যাটফর্ম।
🎖️ প্রশিক্ষণসমূহ
✔প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার সামরিক প্রশিক্ষণ ক্লাস।
✔প্রতি বছর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ব্যাটালিয়ন ক্যাম্প, সেন্ট্রাল ক্যাম্প ও গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ।
✔জাতীয় প্যারেড, ফায়ারিং, আন-আর্মড কমব্যাট ও ফার্স্ট এইড প্রশিক্ষণ।
🌍 সুবিধাসমূহ
✔সম্পূর্ণ সরকারি খরচে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল ভ্রমণের সুযোগ।
✔সামরিক বাহিনীর অফিসার পদে যোগদানের জন্য সরাসরি ISSB-তে অংশগ্রহণের সুযোগ এবং সমর বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।
✔আন্তঃরেজিমেন্ট খেলাধুলা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
📌 ফর্ম প্রাপ্তির স্থান-
📍 গ্রাউন্ড ফ্লোর, বরিশাল বিশ্ববিদ্যালয়।
📝 বাছাই পদ্ধতি-
শারীরিক পরীক্ষা,
লিখিত ও মৌখিক পরীক্ষা।
📞 জরুরি প্রয়োজনে যোগাযোগ
CUO তাসমিয়াহ হক ঐশী
📱 ০১৬২৯৮২৬১৬২
SGT তৌহিদুল ইসলাম
📱 ০১৮৪২৯৩৩৬২১
CPL মোহাম্মদ ইউসুফ
📱 ০১৫১৮৭৮৫৬৪৮
বার্তা প্রেরক
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
06/07/2026
২০২৫–২৬ সেশনের সেন্ট্রাল ক্যাম্প (৩)-এ অংশগ্রহণকারী ক্যাডেটদের জন্য কক্সবাজার ভ্রমণ।
২০২৫–২৬ সেশনের সেন্ট্রাল ক্যাম্প (৩)-এ অংশগ্রহণকারী ক্যাডেটদের জন্য মাননীয় সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী, জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি মহোদয়ের পক্ষ থেকে কক্সবাজার ভ্রমণের আয়োজন করা হয়েছে।
এই ভ্রমণে বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ ইউসুফ অংশগ্রহণ করেছেন।
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা
বরিশাল বিশ্ববিদ্যালয়