Barhatta C.K.P Government Pilot High School

Barhatta C.K.P Government Pilot High School CKP since 1914�
(1)

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রদ্বিউন - নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং নিশ্চয় আমরা তার কাছেই ফিরে যাব।
31/10/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রদ্বিউন - নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং নিশ্চয় আমরা তার কাছেই ফিরে যাব।

আদ-দ্বীন শপ আয়োজিত সেমিনারঃ ২০২৪ ইসলামী জীবনব্যবস্থার সৌন্দর্য্য । জাকারিয়া মাসুদ

এস.এস.সি ফলাফল ২০২৩।
28/07/2023

এস.এস.সি ফলাফল ২০২৩।

নেত্রকোনা জেলার আটপাড়া ও বারহাট্টা উপজেলার কৃতি সন্তান Estehad Ahmed Bijoy'কে উষ্ণ অভিনন্দন।  #সুপারিশপ্রাপ্ত_সহকারী_পরি...
02/06/2022

নেত্রকোনা জেলার আটপাড়া ও বারহাট্টা উপজেলার কৃতি সন্তান Estehad Ahmed Bijoy'কে উষ্ণ অভিনন্দন।
#সুপারিশপ্রাপ্ত_সহকারী_পরিচালক_দুর্নীতি_দমন_কমিশন।

বিজয়ের সাফল্যের খণ্ড চিত্র

সাবেক সাব-ইন্সপেক্টর, ৩৭ তম ক্যাডেট
সাবেক অফিসার (ক্যাশ), সোনালী ব্যাংক লিমিটেড
বর্তমানে কর্মরত,
ইন্সট্রাক্টর- ৩৮তম বিসিএস (নন-ক্যাডার)

অফুরন্ত দোয়া ও শুভ কামনা রইলো, সাফল্যের এই ধারাবাহিকতা আগামীতেও যেন অব্যাহত থাকে।

03/03/2022
Do you have the manners of a muslim?
28/02/2022

Do you have the manners of a muslim?

16/01/2022

#বাল্যবিবাহ
মেম্বারঃ ইমাম সাব! বাড়িত আছেন?
ইমাম সাহেবঃ কে?
মেম্বারঃ আসসালামু আলাইকুম। আমি শামসু মেম্বার।
ইমাম সাহেবঃ ওয়া আলাইকুমুস সালাম। এত রাতে কী বিষয়?

মেম্বারঃ শুনলাম আপনার ছোট মাইয়াটারে বিয়া দিছেন। ওর তো ১৮ বছর হয় নাই। আপনার সম্মানের দিকে তাকায়া আমি এহনো ইউএনও সাবরে খবর দেই নাই । তবে এলাকার পোলাপানরা দশ হাজার টাকা আবদার কইরত্যাছে। টাকাটা দিলে আমাগো বিষয় আমাগো মধ্যেই থাকবো। নইলে বুজতেই পারতাছেন, জনপ্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে আমগো কিছু দায় আছে।

ইমাম সাহেবঃ তোমাকে কে বলেছে যে আমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছি?
মেম্বারঃ ইমাম সাব হুজুর কী যে কন! এ সব কথা কি গোপন থাকে নাহি? তাছাড়া প্রতি ওয়াক্তে সুন্দরমতোন পাগড়িপড়া অল্প বয়সী যে ছাওয়ালডা আপনার বাড়িত থেকে বারায়া মসজিদে যায় ঐডা কেডা?
ইমাম সাহেবঃ ও আচ্ছা! ও তো আমার মেয়ের বয়ফ্রেন্ড।

মেম্বারঃ নাঊযুবিল্লাহ! আস্তাগফিরুল্লাহ! হুজুর এগ্লা কী কন? আপনি আমাগো ইমাম সাব। আপনার মেয়ে ত্রিশ পারার হাফেজা। আমরা ছোট বেলা থেকেই চিনি। আর ঐ ছাওয়ালডাও এত সুন্দর হুজুর। ও দেখি রাইতেও আপনার বাড়িত থাকে।

ইমাম সাহেবঃ আমি তোমাদের ইমাম, আমার মেয়ে হাফেজা, সবই ঠিক আছে। কিন্তু দেশের আইনতো মানো? নাকি মানোনা?
মেম্বারঃ দেশের আইন মানমুনা ক্যান?

ইমাম সাহেবঃ হ্যা, তুমি মানো আমি জানি। দেশের আইনে, আঠারো বছরের নিচে বিয়ে দেয়া যাবে না। কিন্তু চৌদ্দ বছর হলে ছেলে মেয়েরা পারস্পরিক সম্মতিতে মেলামেশা করতে পারে। আমার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে যা করছে তা পারস্পরিক সম্মতিতেই করছে। এখানে কোন জোর জবরদস্তি নাই। দেশের নাগরিক হিসেবে এটা তার অধিকার।

মেম্বারঃ তাই বইলা বিয়া ছাড়া একসাথে থাকা! আমগো তো একটা সমাজ আছে। তাছাড়া আমরা আর যাই হোক মুসলমান তো! আমরা তো আর ইউরোপ আমেরিকার মানুষ না!

ইমাম সাহেবঃ কী বলো তোমরা মুসলিম নাকি?
মেম্বারঃ কী কন হুজুর! মুসলমান হমু না ক্যান, একশ বার মুসলমান। আমরা মোল্লা গুষ্টির মানুষ। আমার বাপ তিনবার হজ করছে।

ইমাম সাহেবঃ যদি মুসলমানই হও, তাহলে ইসলামী আইনে আঠারো বছরের নিচে বয়সে কোন সমস্যা নাই। আর যদি ইউরোপ আমেরিকার মতো সেকুলার হও, তাহলে চোদ্দ বছরের বেশী হলে পারস্পরিক সম্মতিতে মেলেমেশায় কোন সমস্যা নাই। তোমরা কোনটা? ঠিক করে বলো।
মেম্বারঃ আচ্ছা হুজুর! রাইত হইয়া গ্যাছে। আপনে আরাম করেন সকালে কথা কমুনে। গেলাম, আসসালামু আলাইকুম।

17/12/2021

মীর্জা গালিব একদিন মসজিদে বসে মদ্যপান করছিলেন। মুসল্লীরা তাকে বাধা দিলো। তারা বললেন, "মসজিদ খুদা কা ঘর হ্যায়, পিনে কে লিয়ে নেহি"। মসজিদ খোদার ঘর, পানশালা নয়।

গালিব তাকালেন মুসল্লীদের দিকে। তারপর আরেক চুমুক খেয়ে আওড়ালেনঃ

"শরাব পিনে দে মসজিদ মে ব্যায়ঠ কার,
ইয়া ও জাগা বাতা যাঁহা খুদা নেহি।"

আমাকে মদ খেতে দাও, মসজিদে বসেই। নাহয় এমন জায়গা দেখাও যেখানে আল্লাহ নেই।

মুসল্লীরা লা জবাব। কি জবাব দেবেন! খোদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বইকি!

তবে জবাব দিলেন আল্লামা ইকবাল। বহু বছর পর। তার শের দিয়ে। তখন মীর্জা আর বেঁচে নেই।

“ইয়া গালিব, মসজিদ খুদা কা ঘর হ্যায়
পিনে কি জাগা নেহি,
কাফির কে দিলমে যা
ওঁয়াহা খুদা নেহি”।

হে গালিব, মসজিদ খোদার ঘর পানশালা নয়। কাফেরের দিলে যাও সেখানে খোদা নাই।

আহমদ ফারাজ নামের আরেকজন কবি এর প্রতিউত্তর লিখলেন৷

“কাফির কে দিল সে
আয়া হু দেখ কার
খুদা মওজুদ হ্যায় ওঁয়াহা
উসসে পাতা নেহি”

কাফিরের মনে উঁকি দিয়ে এসেছি দেখে। সেখানেও আল্লাহ আছেন, কিন্তু সে কাফির তা জানে না।

তার জবাবে কবি ওয়াসি লিখলেন,
“খুদা তো মওজুদ
দুনিয়া মে হার জাগা
তু জান্নাত মে যা
ওঁয়াহা পিনে সে মানা নেহি”

খোদা তো দুনিয়ার সবখানেই উপস্থিত আছে। তুমি জান্নাতে যাও, ওখানে মদ খেতে বাধা নেই।

যদিওবা সরাসরি ফিলিস্তিন গিয়ে কিছুই করতে পারছিনা, আমরা যা করছি তাতে ইজরাইলের টনক নড়ছে না,তবে কাল কিয়ামতের মাঠে রব্বুল ...
16/05/2021

যদিওবা সরাসরি ফিলিস্তিন গিয়ে কিছুই করতে পারছিনা, আমরা যা করছি তাতে ইজরাইলের টনক নড়ছে না,তবে কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামীনকে বলবো, হে মাবুদ,নিজের সাধ্যের সর্বোচ্চটুকু চেষ্টা করেছিলাম আমার মুসলমান ভাইয়ের পক্ষে। বাংলাদেশ থেকে অন্তত একটি শব্দ বোমা নিক্ষেপ করেছিলাম আমার ফিলিস্তিনের ভাই-বোনদের পক্ষে। রাস্তায় বের হয়েছিলাম মজলুমদের পক্ষে।
আগামীকাল বিকেল তিনটায় চট্টগ্রাম, অক্সিজেন চত্বরে ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের পক্ষে আমি আসবো ইনশাআল্লাহ।
কে ডাক দিয়েছে দেখার বিষয় নয়, যেখানেই সুযোগ পাব মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।

Address

C. K. P School
Barhatta
2440

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barhatta C.K.P Government Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category