Banskhali Hamedia Rahima Fazil Madrasa

Banskhali Hamedia Rahima Fazil Madrasa

Share

Founded in 1976 by Janab Ahmadul Islam Chowdhury son of Khan Bahadur Badi Ahmad Chowdhury guided by Garangia Boro Hujur & Chuto Hujur.

বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি - দৈনিকশিক্ষা 12/10/2024

বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি - দৈনিকশিক্ষা খান বাহাদুর ফাউন্ডেশন (ট্রাস্ট) পরিচালিত, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসায় সরকারি বিধিমোতাবেক জনবল কাঠাম.....

Photos from Banskhali Hamedia Rahima Fazil Madrasa's post 10/10/2024
10/06/2024

২০২৩ সালের দাখিল নবম শ্রেণীতে(দাখিল পরীক্ষা ২০২৫) কেউ রেজিস্ট্রেশন থেকে বাদ পড়ে থাকলে আগামী ১০-৭-২০২৪ ইংরেজি তারিখ বুধবারের মধ্যে মাদ্রাসা অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেয়া গেল।
নির্দেশক্রমে
মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা।

Photos from Banskhali Hamedia Rahima Fazil Madrasa's post 17/03/2024

বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত "জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায়" সভাপতিত্ব করেন মাওলানা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ মহোদয়। এতে সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন । বক্তারা বঙ্গবন্ধুর কীর্তিময় এবং বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহোদয় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

Photos from Banskhali Hamedia Rahima Fazil Madrasa's post 01/01/2024

"বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসায়" পাঠ্য পুস্তক দিবস ২০২৪ উদযাপন

15/08/2023

হামেদিয়া মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালন

Photos from Banskhali Hamedia Rahima Fazil Madrasa's post 15/08/2023

আজ ১৫ আগস্ট ২০২৩ ইং যথাযোগ্য মর্যাদায় বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী - জাতীয় শোক দিবস ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। মাদরাসার আরবি প্রভাষক জনাব মাওলানা খোরশেদুল ইসলামের সঞ্চালনায় অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন নেছারীর সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ , সহকারী অধ্যাপক, প্রভাষক, সহকারী শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের বিপুল উপস্থিতিতে সম্মানিত শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীগণ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরিশেষে মিলাদ কিয়াম, ফাতেহা খানি ১৫ই আগস্ট এর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

09/08/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
বাঁশখালী হামেদিয়া রাহিমা ফাজিল মাদ্রাসায় আলিম ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি চলছে........
বৈশিষ্ট্য সমূহঃ
১. চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কের পাশে বাঁশখালীর প্রাণ কেন্দ্রে মনোরম পরিবেশে অবস্থিত।
২. সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
৩. গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা।
৪. মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান।
৫. মাসিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা।
৬. পাক্ষিক তামাদ্দুনিক প্রতিযােগিতা।
৭. পাবলিক পরীক্ষার্থীদের বিশেষ ক্লাসের ব্যবস্থা।
৮. প্রশস্ত ক্লাস রুম।
৯. সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।

ভর্তির জন্য প্রয়ােজনঃ
১. শিক্ষার্থীর টুপি/ওড়না পরিহিত ২কপি রঙ্গিন ছবি।
২. দাখিল পরীক্ষার পাশের নম্বর পত্র, মূল এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ।
৩.শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি ।
৪. পিতা ও মাতার এন.আই.ডি কার্ডের রঙ্গিন ফটোকপি।
৫. পূর্ববর্তী প্রতিষ্ঠানের টি.সি/ পূর্বের শ্রেণি পাশের সনদ।
৬. রেজিষ্ট্রেশনকৃত সীমের সচল মােবইল নম্বর।
ভর্তি সংক্রান্ত যে কোনাে তথ্য জানার জন্য মাদরাসার অফিসে যােগাযােগের অনুরােধ রইল।
যোগাযোগের নাম্বারঃ
মোবাইল
১.০১৮১৯৭০৭৮১৮
২. 01820551116
৩. 01975104086

08/08/2023

অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৯/৮/২৩ এবং ১০/৮/২৩ ইং মাদ্রাসা বন্ধ থাকিবে।

Photos from Banskhali Hamedia Rahima Fazil Madrasa's post 29/07/2023

যথাযোগ্য মর্যাদায় পবিত্র আহলে বাইতের স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত বাঁশখালী হামেদিয়া মাদরাসায় :-
**********************************************

যথাযোগ্য মর্যাদায় পবিত্র আহলে বাইতের স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন নেছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাদরাসার আরবি প্রভাষক মাওলানা খোরশেদুল ইসলামের সঞ্চালনায় আহলে বাইতের পরিচয়, আহলে বাইতের প্রতি ভালবাসা ও তাঁদের আনুগত্য সহ শাহাদাতে কারবালার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ, মাওলানা রফিউল আলম,মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা আলী আহমদ, মাস্টার আবু তাহের, মাস্টার রমিজ উদ্দিন সহ প্রমুখ।
এতে, উপস্থিত ছিলেন মাদরাসার সকল শিক্ষক মন্ডলী।
পরিশেষে সালাত-সালাম ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে মাদরাসা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় ও এই মহতী অনুষ্ঠানের সভাপতি মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন।

28/07/2023

দাখিল ২০২৩ পরীক্ষার ফলাফল

27/07/2023

২০২১ সালের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার রুটিন।
(সকলের বোঝার সুবিধার্থে)

Want your school to be the top-listed School/college in Banskhali?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


PAB Road
Banskhali
KHANBAHADURBAZAR

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00