বি,বি চৌধুরী উচ্চ বিদ্যালয়

বি,বি চৌধুরী উচ্চ বিদ্যালয় ভালোবাসার বটবৃক্ষের শিকড় প্রসারিত
হোক

01/06/2026

❤️

10/05/2026

Happy Mother's Day

এসএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা,তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছো তোমরা। আগামী দিনের স্বপ্ন,পর...
20/04/2026

এসএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছো তোমরা। আগামী দিনের স্বপ্ন,পরিবার-পরিজনের আশা, শিক্ষক-শিক্ষিকাদের পরিশ্রম সবকিছুর একটি বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার মাধ্যমে। তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা।
মনে রেখো, এই পরীক্ষা শুধু একটি সনদ পাওয়ার জন্য নয় এটি তোমাদের পরিশ্রম, ধৈর্য, দায়িত্ববোধ এবং স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে নেওয়ার প্রথম বড় ধাপ। তাই পরীক্ষার হলে বসে কখনো ভয় পাবে না, নার্ভাস হবে না। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে মনোযোগ দিয়ে পড়বে, যেগুলো ভালো জানো সেগুলো আগে লিখবে, সময়ের সঠিক ব্যবহার করবে এবং শেষ পর্যন্ত খাতা ভালোভাবে দেখে তবেই কেন্দ্র ত্যাগ করবে।
শুধু “পাশ” করার মানসিকতা নিয়ে পরীক্ষা দিলে চলবে না। চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দেওয়ার। কারণ ভালো ফলাফল শুধু একটি নম্বর নয় এটা তোমার পরবর্তী জীবনের অনেক দরজা খুলে দেয়। ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ, ভালো পরিবেশে পড়াশোনা করার সুযোগ, আর সেই পথ ধরে একদিন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন,সবকিছুর শুরু এখান থেকেই।মনে রেখো, এসএসসি জীবনের সেই সুযোগ যেখানে তোমরা নিজেদের সেরাটা প্রমাণ করতে পারো। এই সুযোগ বারবার আসে না। এই সময়ের পরিশ্রমই ভবিষ্যতে তোমাদের আত্মবিশ্বাস হয়ে ফিরে আসবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখো, নিয়মিত রিভিশন দাও, পর্যাপ্ত ঘুমাও, এবং পরীক্ষার হলে শান্ত ও আত্মবিশ্বাসী থাকো।ভয় নয় আত্মবিশ্বাসই হবে তোমাদের সবচেয়ে বড় শক্তি।চাপ নয় পরিশ্রমই হবে তোমাদের সেরা অস্ত্র।সন্দেহ নয় নিজের উপর বিশ্বাসই হবে সফলতার চাবিকাঠি।তোমাদের সাফল্য শুধু তোমাদের নয়, তোমাদের পরিবার, শিক্ষক এবং পুরো সমাজের গর্ব। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।
সৃষ্টিকর্তা তোমাদের সকলের মঙ্গল করুন।
সবাই সুস্থ থাকো, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও, এবং জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপটি সুন্দরভাবে পার করো।
এসএসসি ব্যাচের জন্য রইলো অফুরন্ত দোয়া ও শুভকামনা।

17/04/2026

তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বি.বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।শ্...
26/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বি.বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা।

প্রত্যেক শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা রইল। যারা পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন মহান স্রষ্টা তাদের জান্নাতবাসী করুন।...
24/02/2026

প্রত্যেক শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা রইল।
যারা পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন মহান স্রষ্টা তাদের জান্নাতবাসী করুন।
যারা বেঁচে আছেন প্রত্যেককে সুস্থতায় নেক হায়াত দান করুন। 🤲

১৯৮৭ সাল থেকে বি.বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করা সম্মানিত শিক্ষকদের একাংশ এক ফ্রেমে দেখে সত্যিই হৃদয় ভরে গেল। 💙
এ যেন স্মৃতির অ্যালবাম খুলে বসা।শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরা এক মুহূর্ত।

21/02/2026

❤️‍🔥

২১ ফেব্রুয়ারির মহান শহীদ দিবসে৫২'র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েবি,বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পমাল...
21/02/2026

২১ ফেব্রুয়ারির মহান শহীদ দিবসে
৫২'র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে
বি,বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ।

Address

Banskhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when বি,বি চৌধুরী উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category