আবরার একাডেমী Abrar Academy اكاديمية الابرار

আবরার একাডেমী Abrar Academy اكاديمية الابرار দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ইসলামীক একাডেমী

28/04/2026
27/04/2026

আল আবরার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বক্তৃতা প্র্যাকটিসের কিছু অংশ

নতুন বই, নতুন স্বপ্নের সূচনা আজ আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে ...
12/01/2026

নতুন বই, নতুন স্বপ্নের সূচনা
আজ আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে যে আনন্দ ও উচ্ছ্বাস ফুটে উঠেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
নতুন শিক্ষাবর্ষে এই বইগুলো জ্ঞানার্জনের পথে তাদের এগিয়ে নেবে—এই আমাদের প্রত্যাশা।
আল্লাহ তায়ালা আমাদের সব শিক্ষার্থীদের ইলমে নাফে‘ অর্জন করার তাওফিক দান করুন।

30/12/2025

ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ২০২৬ শিক্ষাবর্ষে আবরার একাডেমিতে বালক বালিকা পৃথক শাখায় নার্সারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত ভর্তি চলিতেছে।

27/12/2025

একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন : পরিচালকের বক্তব্য।

20/12/2025

আমাদের ইংরেজি স্রোত লিখন পরীক্ষার কিছু অংশ

07/12/2025

“আমাদের বিশেষ শ্রুতলিখন ঘন্টা—মজবুত হস্তলেখা ও সঠিক বানানের নিশ্চয়তা”

06/04/2025

Statement from Abrar Academy: Protest Against Israeli Aggression and Solidarity with the People of Gaza

In the name of Allah, the Most Gracious, the Most Merciful

Abrar Academy strongly condemns the brutal and inhumane aggression of the Israeli forces on the land of Gaza. The merciless killing of innocent children, women, elders, and civilians day after day is a dark chapter in the history of humanity.

Our protest is not just a matter of words—it is the call of our conscience, our faith, and our shared humanity. The blood of Gaza’s innocent victims has shaken our hearts. We stand firmly with the oppressed people of Gaza—past, present, and future.

In this tragic moment, we offer our heartfelt condolences and solidarity to our Palestinian brothers and sisters. We ask for forgiveness—from the wandering Ummah that still cannot do enough for you. Forgive us, O martyrs of Gaza! Your blood will not go in vain.

Abrar Academy Declares:

We will always stand in solidarity with the people of Gaza.

We will spread awareness, justice, and humanity among our students.

We will continue to raise our voice for the unity of the Ummah and for justice.

O Allah! Protect the Muslims of Gaza, grant them patience, and give them victory.

Signed:
Hafiz Maulana Irfanul Hoque
Founder & Director
Abrar Academy

30/03/2025

✨ ঈদ মোবারক! ✨

আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমাদান শেষে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদ শুধুই উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, ভালোবাসা, এবং মানবতার কল্যাণে এক অনন্য শিক্ষা। এই দিনে আমরা একে অপরের প্রতি সহানুভূতি ও হৃদ্যতা প্রকাশ করি, ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করি, এবং গরিব-অসহায়দের মুখে হাসি ফোটাই।

আসুন, ঈদের এই আনন্দ ও বার্তা সবার মাঝে ছড়িয়ে দেই। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করি।

আবরার একাডেমী শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
✨ ঈদ মোবারক! ✨

29/03/2025

আবরার শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রবাসী সকল ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা

✨ ঈদ মোবারক, প্রবাসী ভাইয়েরা! ✨

আজকে আপনাদের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে, আগামীকাল সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। হয়তো এই আনন্দের মুহূর্তে প্রিয়জনদের কাছে থাকতে পারছেন না, কিন্তু হৃদয়ের গভীরে ভেসে বেড়াচ্ছে সীমাহীন ভালোবাসা আর মমতা। ঈদ মানেই মিলন, আনন্দ আর একসাথে কাটানো মুহূর্ত, অথচ আপনারা প্রিয়জনদের ছেড়ে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন—পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য।

আপনাদের এই আত্মত্যাগ, এই ভালোবাসা, এই অবিরাম সংগ্রাম—সবকিছুর সাক্ষী রইল আমাদের ভালোবাসার এই মাতৃভূমি। আমরা আপনাদের স্মরণ করি, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের প্রতি অফুরন্ত ভালোবাসা রেখে ঈদের শুভেচ্ছা জানাই।

تقبل الله منا ومنكم صالح الأعمال وغفر الله لنا ولكم

আল্লাহ আপনাদের সকল নেক আমল কবুল করুন, পরিবার-পরিজনের ভালোবাসায় দ্রুত ফিরে আসার তাওফিক দান করুন এবং আপনাদের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে তুলুন।

আপনারা দূরে থাকলেও, আমাদের হৃদয়ের খুব কাছে আছেন। আপনাদের প্রতিটি মুহূর্ত হোক শান্তিময়, আনন্দময় ও বরকতময়।

❤️ ঈদ মোবারক! ❤️

Address

হাজী ইসমাইল মুন্সির বাড়ী, শেখেরখীল (কোনাখালী), বাঁশখালী, চট্টগ্রাম।
Banskhali
4390

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবরার একাডেমী Abrar Academy اكاديمية الابرار posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category