Baharchara Ratnapur High School

Baharchara Ratnapur High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baharchara Ratnapur High School, School, Banskhali.

বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২৬ এর ফলাফল।
10/08/2026

বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২৬ এর ফলাফল।

আজ ছিল  অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্রদ্ধেয় মঞ্জুর স্যারের প্রাতিষ্ঠানিক শিক্ষকতা জীবনের শেষ কর্...
30/07/2026

আজ ছিল অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্রদ্ধেয় মঞ্জুর স্যারের প্রাতিষ্ঠানিক শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস।
তিনি ছিলেন আপাদমস্তক একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় ধরে এই বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শুধু পাঠদানই করেননি, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আজ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করছি।
অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।

জরুরী বিজ্ঞপ্তি :এতদ্বারা বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী  ও সম্মানিত অভিভাবক মন্ড...
14/07/2026

জরুরী বিজ্ঞপ্তি :
এতদ্বারা বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক মন্ডলীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ১৫/৭/২৬খ্রি. বুধবার থেকে নিম্নের সংশোধিত রুটিন অনুসারে অর্ধ বার্ষিক ও প্রাক্ -নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীদেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
নির্দেশক্রমে :
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

11/07/2026

এতদ্বারা বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,অতিবৃষ্টি কারণে অত্র বিদ্যালয় সংলগ্ন এলাকা ব্যাপকভাবে বন্যায় কবলিত হওয়ায়, বিদ্যালয়ের সাথে শিক্ষার্থীদের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিঘ্নিত হওয়ার কারণে, জেলা শিক্ষা অফিসার মহোদয়ের পরামর্শক্রমে চলমান পরীক্ষার রুটিনে উল্লেখিত আগামী ১২/০৭/২৬খ্রি : , ১৩/০৭/২৬খ্রি: ও ১৪/০৭/২৬ খ্রি: যথাক্রমে রবিবার, সোমবার ও মঙ্গলবার অর্ধবার্ষিক ও প্রাক- নির্বাচনী পরীক্ষা সমূহ স্থগিত করা হলো। উক্ত বিষয়ের পরীক্ষা সমূহের সময়সূচী পরে জানানো হবে।
উল্লেখ্য যে,বুধবারের পরীক্ষা যথানিয়মে অনুষ্ঠিত হবে।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

07/07/2026

জরুরী নোটিশ :
এতদ্বারা বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ৮/৭/২৬ খ্রি বুধবার ও ৯/৭/২৬ খ্রি বৃহস্পতিবার এর নির্ধারিত অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষা সমূহ স্থগিত ঘোষণা করা হলো।
১২/৭/২৬খ্রি রবিবার হতে যথারীতি পূর্বের নির্ধারিত সিডিওল মোতাবেক পরীক্ষা চলমান থাকবে।স্থগিত পরীক্ষা সমূহের তারিখ পরে জানানো হবে।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

"ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি''কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাহারচরা রত্নপুর  উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যেগে বৃক্ষ রোপণ ও র‍্যালি অন...
29/06/2026

"ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি''কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যেগে বৃক্ষ রোপণ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এর আওতায় Startup science project and innovation idea showcasing programme এ উপ...
12/06/2026

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এর আওতায় Startup science project and innovation idea showcasing programme এ উপজেলা পর্যায়ে অংশগ্রহন করে বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে।

বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয় এস এস সি ব্যবহারিক পরীক্ষা -২০২৬খ্রি.   সময়সূচি :ভেন্যু :পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়।
22/05/2026

বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়
এস এস সি ব্যবহারিক পরীক্ষা -২০২৬খ্রি. সময়সূচি :
ভেন্যু :পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়।

25/02/2026

Address

Banskhali

Telephone

+8801816109151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baharchara Ratnapur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category