15/11/2025
আজ ১৫ নভেম্বর বাঁশখালী হামেদিয়া রহিমা এতিমখানা কতৃক আয়োজিত বাঁশখালী রশিদিয়া হেফজখানা ছাত্রদের হিফজ সমাপনী সনদ প্রদান ও দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অত্র এতিমখানার সভাপতি ইন্জিনিয়ার ইশতিয়াক উদ্দিন চৌধুরী রিফাত। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হযরত শাহ মাওলানা হাফেজ আব্দুল মাবুদ ছাহেব, খলিফায়ে গারাংগিয়া।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. হাফেজ মোহাম্মদ আবদুল করিম, এডভোকেট মুহাম্মদ ইলিয়াস, বায়তুশশরফ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, এডভোকেট নাজমুল হক সিকদার, অধ্যক্ষ মাওলানা মীর আহমদ আনসারী,
আরো উপস্থিত ছিলেন মাওলানা রফিউল আলম, মাস্টার আবু তাহের, মাওলানা মুহাম্মদ নুরুন্নবী, মতিউর রহমান চৌধুরী, আবদুল খালেক চৌধুরী, হাফেজ অলি হোসাইন, হাফেজ মুহাম্মদ তাহের, মাওলানা ওয়াহিদুল্লাহ, মাওলানা এমরান হোসাইন।
বাঁশখালী হামেদিয়া রহিমা এতিমখানা ও হেফজখানার শিক্ষক মন্ডলী ও ছাত্র বৃন্দ। হেফজ সমাপ্ত ও অধ্যায়নরত ছাত্রদের উত্তরোত্তর সফলতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
আজকের আয়োজনে সকল খরচ বহন করে সালমা-আদিল ফাউন্ডেশন।
এতিমখানার সকল দাতা ও শুভানুধ্যায়ীর দান, সহায়তা ও দোয়া কামনা করছি।